বিশ্ব ক্যান্সার দিবস উপলক্ষে ‘একসাথে চলি ক্যান্সার চিকিৎসায় বৈষম্য দূর করি’ স্লোগানকে সামনে রেখে ক্যান্সার কেয়ার কমিউনিটি বাংলাদেশের আয়োজনে আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর সি মজুমদার মিলনায়তনে ক্যান্সার লড়াকুদের অভিজ্ঞতা বিনিময় ও সম্মিলনি সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ গণমাধ্যমে দেয়া এক বিবৃতিতে, ক্যান্সার কেয়ার কমিউনিটি, বাংলাদেশের পক্ষ থেকে একথা জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, অভিনেত্রী সারা, তাবেন্দা, ফটোগ্রাফার রায়না মাহমুদ, জেসমিন অনুষ্ঠানে নিজেদের ক্যান্সার জার্নির অভিজ্ঞতা তুলে ধরেন।
এসময় ক্যান্সার লড়াকুদের সাথে সংহতি ও ভালোবাসা জানিয়ে গান পরিবেশন এবং বিনামূল্য চারা গাছ বিতরণ করা হয়।
ক্যান্সার সার্ভাইবার ও অপরাজিতা সোসাইটি এগেইনস্ট ক্যান্সারের সংগঠক তাহমিনা গাফফারের সভাপতিত্বে অনুষ্ঠানে এসময় আরও উপস্থিত ছিলেন ক্যান্সার বিশেষজ্ঞ ডা. হাবিবুল্লাহ তালুকদার রাসকিন, লে. কর্ণেল ডা.নাজলা, ডা.কর্ণেল খালেদা, ডা তুষার মাহমুদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ফিরোজ জামান, সহযোগী অধ্যাপক সামিনা লুৎফা, সহযোগী অধ্যাপক সানজিদা আক্তার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আনু মুহাম্মদসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।







