চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অস্ট্রেলিয়ায় খ্যাতির শীর্ষে প্রবাসী বাংলাদেশি চিকিৎসকরা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৩৮ অপরাহ্ণ ০৩, আগস্ট ২০২৩
প্রবাস সংবাদ
A A

অস্ট্রেলিয়ায় খ্যাতির শীর্ষে রয়েছেন প্রবাসী বাংলাদেশি চিকিৎসকরা। দেশটিতে বেশ সুনামের সঙ্গেই চিকিৎসা সেবা দিয়ে আসছেন তারা। এর মধ্যে অন্যতম চিকিৎসক দম্পতি হলেন ডাঃ জাকির পারভেজ এবং ডাঃ রেবেকা পারভেজ। 

বাংলাদেশ থেকে এমবিবিএস পাস করে স্কিল ভিসায় ১৯৯৮ সালে পাড়ি জমিয়েছিলেন নিউজিল্যান্ডে। সেখান থেকে অস্ট্রেলিয়ার তাসমানিয়ায় এসে ২০০২ সালে চিকিৎসাশাস্ত্রে উচ্চতর ডিগ্রি অর্জন করেন তারা। তাসমানিয়ায় ৩ বছর চিকিৎসা পেশায় কাটিয়ে ২০০৫ সালে নিউ সাউথ ওয়েলশের রাজধানী সিডনিতে এসে পর্যায়ক্রমে পৌছে গেছেন খ্যাতির শীর্ষে ।

২০১৩ সালের মধ্যে দুজনেই স্পেশালিস্ট জেনারেল প্র্যাকটিসনার-এ উন্নীত হয়েছেন। বেশ কঠিন প্রক্রিয়ার মধ্য দিয়ে দু’জনেই পৌছে গেছেন চিকিৎসা পেশায় অভীষ্ঠ লক্ষ্যে। বাংলাদেশের প্রথম নারী চিকিৎসক হিসেবে রেবেকা পারভেজ সিডনিতে হয়েছেন অ্যাক্রিডিটেশন সার্ভেয়ার।

হাজার হাজার রোগীর আস্থা অর্জনের জন্য সিডনিতে সুপরিচিত ডাঃ রেবেকা মেডিকো লিগ্যাল আইন, সাংস্কৃতিক এবং সামাজিক কল্যাণের মতো বিভিন্ন উপ-কমিটিতে বাংলাদেশ মেডিকেল সোসাইটি নিউ সাউথ ওয়েলসকে সহযোগিতা করছেন।তাছাড়া অস্ট্রেলিয়ায় যেসব চিকিৎসক নতুন আসছেন, তাদেরকে সহায়তা দিচ্ছেন তিনি। এএমসি এবং ফেলোশিপ পরীক্ষার প্রার্থীদের প্রিপারেশন এর জন্য স্বেচ্ছাসেবক ভূমিকা পালনকারী পরীক্ষক হিসেবে বিএমএস শিক্ষা উপকমিটিকে সহায়তা করে আসছেন দীর্ঘদিন ধরে। তিনি রয়েল অস্ট্রেলিয়ান কলেজ অব জেনারেল প্র্যাকটিসনার স্পেশালিস্ট পরীক্ষার পরীক্ষক।

তার স্বামী ডাঃ জাকির পারভেজ সিডনিতে প্রতিষ্ঠা করেছেন বাংলাদেশ মেডিকেল সোসাইটি। মূলত চিকিৎসাশাস্ত্রে আন্তর্জাতিক গ্র্যাজুয়েটদের ট্রেনিং দেয়ার দায়িত্বটা তার ওপর। দ্য রয়্যাল অস্ট্রেলিয়ান কলেজ অফ জেনারেল প্র্যাকটিশনার্স এর জিপি রেজিস্ট্রারদের জন্য প্রথম বাংলাদেশি এক্সটারনাল ক্লিনিক্যাল টিচিং ভিজিটর তিনি। সিডনির ডার্লিং হার্স্ট-এ স্কুল অফ মেডিসিন দ্য ইউনিভার্সিটি অফ নটরডেম অস্ট্রেলিয়ায় অধ্যাপনাও করছেন তিনি।

প্রবাসী বাংলাদেশিদের আত্মীয়স্বজন অস্ট্রেলিয়ার সিডনি সফরে এলে তাদের ইন্স্যুরেন্স কার্ড এবং চিকিৎসা সেবার সহযোগিতা দীর্ঘদিন ধরে করে আসছেন এই চিকিৎসক দম্পতি। তার বিনিময়ে এক কানাকড়িও নেন না তারা। অস্ট্রেলিয়ায় করোনা ভাইরাস যখন মহামারি আকার ধারণ করেছে, তখন তাদের স্বেচ্ছাশ্রম ছিল বলার মতো। দুই পুত্র সন্তান নিয়ে অস্ট্রেলিয়ায় প্রবাস জীবন ভালই কাটছে তাদের।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অস্ট্রেলিয়াচিকিৎসকপ্রবাসী
শেয়ারTweetPin

সর্বশেষ

সৃষ্টির বাংলাদেশ

আগস্ট ৭, ২০২৬

জুলাই গণঅভ্যুত্থান: পরিবর্তনের দুই বছর, সামনে নতুন চ্যালেঞ্জ

আগস্ট ৬, ২০২৬

গোল করার দক্ষতায় বিশেষ জোর হকি কোচ গেরহার্ডের

আগস্ট ৬, ২০২৬

দুই দেশের সম্পর্ক কোনদিকে যাবে ‘সিদ্ধান্তটা ভারতকে নিতে হবে’: শামা ওবায়েদ

আগস্ট ৬, ২০২৬

রিয়ালে হল না, এবার বার্সার সাথে চুক্তির আগ্রহ রদ্রির

আগস্ট ৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT