চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শিল্পী তামিমার তুলিতে সেলিম আল দীনের ‘প্রাচ্য ও দ্বৈতাদ্বৈতবাদ’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:০০ অপরাহ্ণ ২৮, এপ্রিল ২০২৩
বিনোদন, শিল্প সাহিত্য
A A

নাট্যাচার্য সেলিম আল দীনের পাঁচালিজাত নাটক ‘প্রাচ্য’ দুই যুগ আগে ঢাকার মঞ্চে প্রদর্শিত হয়েছিল ঢাকা থিয়েটারের প্রযোজনায়। তারও বেশ কয় বছর পর চট্টগ্রামের প্যান্টোমাইম মুভমেন্ট মূকাভিনয়ে মঞ্চস্থ করেছিল নাটকটি। একই নাটক এবার চিত্রশিল্পী তামিমা সুলতানা চিত্রভাষায় ‘প্রাচ্য ও দ্বৈতাদ্বৈতবাদ’ শিরোনামে প্রদর্শনী করতে যাচ্ছে ঢাকার আর্ট গ্যালারি কলাকেন্দ্রে।

ঢাকা থিয়েটারের আয়োজনে শুক্রবার (২৮ এপ্রিল) থেকে বুধবার (৩ মে) পর্যন্ত প্রতিদিন বিকাল চারটা থেকে রাত আটটা পর্যন্ত এ প্রদর্শনী চিত্ররসিকদের জন্য উন্মুক্ত থাকবে।

শুক্রবার (২৮ এপ্রিল) বিকাল পাঁচটায় প্রায় ৫০টি ছবির এ প্রদর্শনীর উদ্বোধনী দিনে অতিথি থাকবেন শিল্পী আবুল বারক আলভি ও নিসার হোসেন। ‘প্রাচ্য ও দ্বৈতাদ্বৈতবাদ’ প্রদর্শনীর কিউরেটর হিসেবে দায়িত্ব পালন করবেন নাট্যাচার্যের শিল্পবন্ধু নাসির উদ্দীন ইউসুফ বাচ্চু ও তার অনুজপ্রতীম শিল্পযোদ্ধা, চিত্রশিল্পী, অভিনেতা ও পরিচালক আফজাল হোসেন।

এই আয়োজন নিয়ে নাসিরউদ্দীন ইউসুফ বলেন, ক্যানভাসে দৃশ্যশিল্প রচয়িতা তরুণ শিল্পী তামিমা সুলতানা সেলিম আল দীন’ র পাঁচালিজাত দ্বৈতাদ্বৈতবাদী নাটক ‘প্রাচ্য’র নবপ্রাণ ঘটানোর লক্ষ্যে চিত্রকলা মাধ্যমে নাটকটির প্রয়োগ ঘটাতে সচেষ্ট হয়েছেন। একাজ কঠিন বটে কিন্তু অসম্ভব নয় একথা তামিমা সুলতানার ‘প্রাচ্য’ চিত্রকর্ম প্রদর্শনী প্রমাণ করে।

তিনি বলেন, ২০২১ সালে শিল্পী তামিমা সুলতানা ‘প্রাচ্য’ নাট্যনির্ভর চিত্রকলা সৃষ্টির সাহসী কাজে ব্রতী হলো। আমি খুবই আশাবাদী হয়ে তাকে উৎসাহ দেই। তামিমা সুলতানা দিবারাত্র পরিশ্রম করে দ্বৈতাদ্বৈত শিল্পতত্ত্ব আমল করে তার সুনিপুণ চিত্রকলা কৌশলে আমাদের সামনে উপহার দিলেন সেলিম আল দীনের শিল্পতত্ত্বের স্বার্থকতা। জীবন ও মৃত্যু অভেদাত্মা রূপে যে সৌন্দর্য সৃষ্টি করে মানব জীবনে, প্রাচ্যের এ শাশ্বত বাণী নিশ্চিত তামিমার রেখা, রঙ ও চিত্ররূপের অবিভাজ্য কাঠামোতে ধরা পড়েছে।

আফজাল হোসেন বলেন, শিল্পী তামিমা সুলতানা সাম্প্রতিক “প্রাচ্য ও দ্বৈতাদ্বৈতবাদ” প্রদর্শনীতে যে সকল চিত্রকলা উপস্থাপন করেছেন তা ভাবনা, অনুভবের বিচারে বিশেষ। সেলিম আল দীন, তাঁর রচনা, বোধ বিবেচনার মধ্য থেকে রস রঙ গ্রহণ করে সংলাপ, দৃশ্যসমূহকে মুখর চিত্রকলায় রূপদান অনন্য ঘটনা।

Reneta

এই শিল্পী আরও বলেন, শিল্পী হিসেবে বিস্ময়কর এক নতুন ভূবনে বিচরণ করতে নেমেছেন তামিমা- যা তাঁর কর্ম, ধ্যান জ্ঞান, ভাবনার জগৎকে আলাদা আগ্রহ নিয়ে দেখবার তাগিদ তৈরি করে দেবে। একই সাথে তামিমার এই উষ্ণ আন্তরিক নিবেদন, নতুন ধরনের চেষ্টা সকল চিত্ররসিক মনে নিশ্চয়ই নতুন স্বাদের আগ্রহ ও কৌতুহল সৃষ্টি করতে সক্ষম হবে। এ আয়োজন হবে আনন্দময় অভিজ্ঞতা।

তামিমা সুলতানা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউট থেকে মেধা তালিকায় প্রথম স্থান অধিকার করে মাস্টার ডিগ্রী সম্পন্ন করেন ২০১২ সালে। ২০১১ সালে তিনি তার ইনস্টিটিউটের শ্রেষ্ঠ চিত্রশিল্পী হিসেবেও পুরষ্কার পেয়েছেন। তামিমা ২০০০ সালে জাতীয় শিক্ষা সপ্তাহে স্বর্ণ পদক অর্জন করেছিলেন।

বর্তমান প্রদর্শনী সম্পর্কে তামিমা বলেন, ‘দ্বৈতাদ্বৈতবাদী ধারণায় আকৃষ্ট হয়ে তিনি শিল্পের নব রস আস্বাদনে ক্যানভাস থেকে ক্যানভাসে ঘুরে বেড়িয়েছেন। শিল্পী জানান, করোনাকালীন ছবি আঁকার বিষয়ে তিনি মনোযোগী হন ও পরবর্তী দুই বছরের নিরবচ্ছিন্ন সাধনায় কাজটি সম্পন্ন করেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আফজাল হোসেনচিত্রচিত্রশিল্পীতামিমানাসিরউদ্দীন ইউসুফলিড বিনোদনসিনেমাসেলিম আল দীন
শেয়ারTweetPin

সর্বশেষ

সাবেক নৌবাহিনী প্রধান মাহবুব আলী খানের মৃত্যুবার্ষিকী আজ

আগস্ট ৬, ২০২৬

শেখ হাসিনাকে গণমাধ্যমে কথা বলতে দেওয়া দুই দেশের সম্পর্কের জন্য ক্ষতিকর: পররাষ্ট্র মন্ত্রণালয়

আগস্ট ৫, ২০২৬

শিশু ধর্ষণের অভিযোগ মাথায় নিয়ে নির্বাচনে জয়ী পাকিস্তানের সাবেক মন্ত্রী

আগস্ট ৫, ২০২৬

সাকিব আল হাসানের বাড়িতে হামলা

আগস্ট ৫, ২০২৬
শহীদের রক্তে অর্জিত বাংলাদেশকে বৈষম্যহীন ও গণতান্ত্রিক হিসেবে গড়ে তুলতে হবে: রাষ্ট্রপতি

শহীদের রক্তে অর্জিত বাংলাদেশকে বৈষম্যহীন ও গণতান্ত্রিক হিসেবে গড়ে তুলতে হবে: রাষ্ট্রপতি

আগস্ট ৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT