চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রতিবন্ধী ব্যক্তিদের নিয়ে ৯ দিনের নাট্যকর্মশালা অনুষ্ঠিত

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:০৫ অপরাহ্ণ ০২, অক্টোবর ২০২১
বিনোদন
A A

প্রতিবন্ধী ব্যক্তিদের মূলধারার থিয়েটারে সম্পৃক্ত করতে নয় দিনব্যাপী নাট্যকর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ব্রিটিশ কাউন্সিল ও ঢাকা থিয়েটারের উদ্যোগে প্রতিবন্ধী ব্যক্তি ও থিয়েটার শিল্পীদের নিয়ে গত ২২ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবর পর্যন্ত দেশের আটটি বিভাগে এই কর্মশালা হয়।

ঢাকা থিয়েটারের পরিচালক নাসির উদ্দীন ইউসুফ, অভিনেতা আফজাল হোসেন, শিল্পী ঢালী আল মামুন এবং উপস্থাপক ফারজানা মিথিলা কর্মশালায় অংশ নেন। ১ অক্টোবর (শুক্রবার) সমাপনী দিনে উপস্থিত ছিলেন সংস্কৃতিমন্ত্রী কে এম খালিদ ও অভিনেতা ফারুক আহমেদ। শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ব্রিটিশ কাউন্সিল ও ঢাকা থিয়েটার যৌথ উদ্যোগে প্রায় এক দশক ধরে প্রতিবন্ধী ব্যক্তিদের মূলধারার থিয়েটারের সঙ্গে সম্পৃক্ত করতে কাজ করে যাচ্ছে। এর ধারাবাহিকতায় ২০১৩ সালে প্রতিবন্ধী ব্যক্তিদের নিয়ে প্রথমবারের মতো নাট্যকর্মশালা শুরু করে তারা। এরপর ২০১৬ সালে ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশ এবং লন্ডনের গ্রেআই থিয়েটার কোম্পানির যৌথ উদ্যোগে প্রতিবন্ধী শিল্পীদের দিয়ে উইলিয়াম শেক্সপিয়রের গল্প অবলম্বনে ‘আ ডিফারেন্ট রোমিও অ্যান্ড জুলিয়েট’ নাটকটি মঞ্চস্থ হয়।

এই উদ্যোগের অংশ হিসেবে ২০১৯ সালে প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য ‘ডেয়ার’ (ডিজ্যাবিলিটি আর্টস: রিডিফাইনিং এমপাওয়ারমেন্ট) প্রজেক্ট শুরু হয়। তিন বছরের এই প্রজেক্টের মূল উদ্দেশ্য ছিল, প্রতিবন্ধী ব্যক্তি ও থিয়েটার কর্মীদের এক মঞ্চে এনে কাজ করা। এর মাধ্যমে সমাজের কাছে বার্তা পৌছে দেওয়া যে, ‘প্রতিবন্ধী জনগোষ্ঠী কোনোভাবেই আমাদের থেকে পিছিয়ে নেই’।

কার্যক্রমের ধারবাহিকতায় এ বছর জাপানে অনুষ্ঠিত প্যারালিম্পিকে যুক্তরাজ্য, জাপান ও বাংলাদেশের প্রতিবন্ধী নাট্যকর্মীদের যৌথ প্রযোজনায় উইলিয়াম শেক্সপিয়রের ‘দ্য টেম্পেস্ট’ নাটকটি মঞ্চস্থ হয়।

২০২৩ সালে ব্রিটিশ কাউন্সিলের সহযোগিতায় ৮টি বিভাগের ৮টি নাট্যদলের সঙ্গে দক্ষিণ এশিয়ার প্রতিবন্ধী ব্যক্তিদের নাট্য প্রযোজনা নিয়ে ঢাকায় আন্তর্জাতিক নাট্যোৎসব, সেমিনার ও সিম্পোজিয়ামের আয়োজন করা হবে বলে জানিয়েছে ঢাকা থিয়েটার।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঢাকা থিয়েটারথিয়েটারনাটকনাট্যকর্মশালাপ্রতিবন্ধীব্রিটিশ কাউন্সিললিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

সৃষ্টির বাংলাদেশ

আগস্ট ৭, ২০২৬

জুলাই গণঅভ্যুত্থান: পরিবর্তনের দুই বছর, সামনে নতুন চ্যালেঞ্জ

আগস্ট ৬, ২০২৬

গোল করার দক্ষতায় বিশেষ জোর হকি কোচ গেরহার্ডের

আগস্ট ৬, ২০২৬

দুই দেশের সম্পর্ক কোনদিকে যাবে ‘সিদ্ধান্তটা ভারতকে নিতে হবে’: শামা ওবায়েদ

আগস্ট ৬, ২০২৬

রিয়ালে হল না, এবার বার্সার সাথে চুক্তির আগ্রহ রদ্রির

আগস্ট ৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT