রোজায় নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে সুলভ মূল্যে মাছ, মাংস, দুধ, ডিম বিক্রির কার্যক্রম শুরু করেছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়। সকালে রাজধানীর খামারবাড়ীতে এ’ কার্যক্রম উদ্বোধন করেন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী। রমজানে রাজধানীর ৩০টি স্থানে এসব পণ্য বিক্রি করা হবে। রোজায় মানুষের যাতে কষ্ট না হয়, সেজন্য মুনাফার পাশাপাশি মানুষের ক্রয় ক্ষমতা ও স্বাচ্ছন্দের দিকে নজর রাখতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান মন্ত্রী।






