চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মামুনুল হকসহ কারাবন্দী আলেমদের মুক্তির দাবিতে হেফাজতের বিক্ষোভ

আকতার হোসেনআকতার হোসেন
৭:৪৫ অপরাহ্ন ০৮, ডিসেম্বর ২০২৩
রাজনীতি
A A

মাওলানা মামুনুল হকসহ কারাবন্দী আলেমদের মুক্তি, মামলা প্রত্যাহার এবং শিক্ষা ব্যবস্থার সংস্কারের দাবিতে রাজধানীতে বিক্ষোভ সমাবেশ করেছে হেফাজতে ইসলাম।

শুক্রবার (৬ ডিসেম্বর) আসরের নামাজের পর বাইতুল মোকাররম মসজিদের উত্তর গেইটে বিক্ষোভ সমাবেশে হেফাজত মহাসচিব শায়খ সাজিদুর রহমান অভিযোগ করেন, আলেমদের সাংবিধানিক ও নাগরিক অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে। কারাগারে আটক আলেমরা আইনগত সহায়তা পেতে বৈষম্যের শিকার হচ্ছেন।

আগামী ২৯ ডিসেম্বরের আগে মাওলানা মামুনুল হকসহ বাকি কারাবন্দী আলেমদের মুক্তির দাবি জানান তিনি।

বিক্ষোভ সমাবেশে হেফাজত মহাসচিব বলেন, দীর্ঘদিন যাবত মাওলানা মামুনুল হল সহ অনেক আলেমকে বিনা অপরাধে কারাগারে বন্দী করে রাখা হয়েছে। তাদের নূন্যতম সম্মান দেখানো হচ্ছে না। যেসব আলেম ইতিমধ্যে কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন। মাসের বেশির ভাগ দিন হাজিরার জন্য তাদেরকে এক আদালত থেকে আরেক আদালতে হাজিরার জন্য ঘুরপাক খেতে হচ্ছে। আলেমদের সাথে হয়রানি মূলক এ সকল আচরণ বন্ধ করতে হবে।

হেফাজত মহাসচিব আরও বলেন, ২০১৩ সাল থেকে এখন পর্যন্ত হেফাজতের নামে দায়েরকৃত সকল মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে এবং আগামী ২৯ ডিসেম্বরের আগে মাওলানা মামুনুল হকসহ বাকি কারাবন্দী আলেমদের মুক্তি দিতে হবে। অন্যথায় ২৯ ডিসেম্বর ঢাকায় মহাসমাবেশ করা হবে।

হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব সাজিদুর রহমান আরো বলেন, ‘বাংলাদেশের রাষ্ট্রধর্ম ইসলাম হওয়া সত্ত্বেও ৯২ ভাগ মুসলমানের দেশের সিলেবাস থেকে পর্যায়ক্রমে ইসলামী ইতিহাস, মুসলিম সংস্কৃতি ও মূল্যবোধ, উদ্দীপনামূলক কবিতা, গল্প ও প্রবন্ধ ইত্যাদি বাদ দেয়া হয়েছে। অধিকন্তু নতুন কারিকুলামে যৌন শিক্ষাসহ এমন বিষয় সংযুক্ত করা হয়েছে যা আমাদের মতো মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশের জন্য একেবারেই বেমানান। শিক্ষা ক্ষেত্রে এ পদক্ষেপ আমাদের দেশের পরবর্তী প্রজন্মকে ইসলাম হারা করার জন্য একটি পরিকল্পিত পরিকল্পনা ছাড়া অন্য কিছু নয়। তাই অবিলম্বে জাতীয় শিক্ষা কারিকুলাম থেকে ইসলামের সাথে সাংঘর্ষিক সকল বিষয়াদী বাতিল করার জন্য সরকারের নিকট জোর দাবি জানাচ্ছি।’

Reneta

মুফতী কিফায়াতুল্লাহ আজহারীর সঞ্চালনায় এ সময় আরও বক্তব্য রাখেন মাওলানা মাহফুজুল হক, মাওলানা জুনায়েদ আল হাবীব, মাওলানা মুহিউদ্দীন রাব্বানী, মাওলানা ফজলুল করীম কাসেমী, মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, মাওলানা মীর ইদরিস, মাওলানা মুনির হুসাইন কাসেমী, মাওলানা বশীরুল্লাহ, মাওলানা আতাউল্লাহ আমীন প্রমুখ।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: কারাবন্দী আলেমদের মুক্তির দাবিমামুনুল হকহেফাজতের বিক্ষোভ সমাবেশ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

যুদ্ধ কখন শেষ হবে তা আমরা ঠিক করব, ট্রাম্পকে ইরানের কড়া জবাব

মার্চ ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

ইরান যুদ্ধ খুব দ্রুত শেষ হওয়ার বিষয়ে রিপাবলিকানদের যা বললেন ট্রাম্প

মার্চ ১০, ২০২৬

জাতীয় সংগীত না গাওয়া ইরানের ৫ ফুটবলারকে রাজনৈতিক আশ্রয় দিয়েছে অস্ট্রেলিয়া

মার্চ ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

যুদ্ধ দ্রুত শেষ হওয়ার ইঙ্গিত ট্রাম্পের, কমতে শুরু করেছে বৈশ্বিক তেলের দাম

মার্চ ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালিতে তেল চলাচল বাধাগ্রস্ত হলে ধ্বংস নেমে আসবে: ট্রাম্প

মার্চ ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT