চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতে মহানবীকে অবমাননার প্রতিবাদে ১৫ মুসলিম দেশের নিন্দা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:৪৯ অপরাহ্ন ০৭, জুন ২০২২
আন্তর্জাতিক
A A

ভারতে মহানবী হযরত মোহাম্মদ (সা.) কে নিয়ে বিজেপি নেতা নূপুর শর্মা এবং নবীন কুমার জিন্দালের অবমাননাকর বক্তব্যে পর উদ্ভুত পরিস্থিতিতে বিভিন্ন মুসলিম দেশের নিন্দা জ্ঞাপন অব্যাহত রয়েছে।

এনডিটিভি জানায়, কূটনৈতিকভাবে ভারতের ক্ষোভ প্রশমিত করার অব্যাহত প্রচেষ্টার মধ্যে ইরান, ইরাক, কুয়েত, কাতার, সৌদি আরব, ওমান, সংযুক্ত আরব আমিরাত, ইরান, জর্ডান, আফগানিস্তান, বাহরাইন, মালদ্বীপ, লিবিয়া এবং ইন্দোনেশিয়া সহ অন্তত ১৫টি মুসলিম দেশ বিতর্কিত মন্তব্যের জন্য ভারতের বিরুদ্ধে আনুষ্ঠানিক প্রতিবাদ জানিয়েছে।

অর্গানাইজেশন অফ ইসলামিক কো-অপারেশন (ওআইসি) এই মন্তব্যের নিন্দা জ্ঞাপন করেছে এবং ভারতে সংখ্যালঘুদের অধিকার সুরক্ষিত আছে তা নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়েছে।

দেশগুলো মহানবীকে নিয়ে অবমাননাকর বক্তব্যকে প্রত্যাখ্যান করেছে এবং সরকারকে ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছে।

দেশটিতে বিরোধী দলগুলি বিজেপির দুই নেতার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য চাপ প্রয়োগ করছে এবং দলটিকে আন্তর্জাতিক ক্ষেত্রে দেশের ভাবমূর্তি নষ্ট করার অভিযোগ তুলেছে।

সম্প্রতি বিজেপির দুই নেতাকে বহিষ্কার করেছে দলটি। বিজেপির উত্তর প্রদেশ শাখার মুখপাত্র নূপুর শর্মা ও তার সহকর্মী নাভিন কুমার জিন্দালকে তাদের অবমাননাকর মন্তব্যের জন্য দল থেকে বহিষ্কার করা হয়েছে।

Reneta

আরব দেশগুলোর ক্ষোভ কমাতে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছে এনডিটিভি। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সাম্প্রতিক জ্বালানী সমৃদ্ধ দেশগুলোর সাথে অর্থনৈতিক সম্পর্ক জোরদার করার চেষ্টা করছে। যা দেশের জ্বালানি আমদানির শীর্ষ উৎস।

রোববার এক বিবৃতিতে বিজেপি জানায়, কোনও মতাদর্শের বিরুদ্ধে বা সম্প্রদায় বা ধর্মকে হেয় করে এই ধরনের কোন মত বা দর্শনকে প্রচার করে না দলটি।

দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, আপত্তিকর টুইট ও মন্তব্য কোনোভাবেই সরকারের মতামতকে প্রতিফলিত করে না।

এই মন্তব্যের পর পরই বিভিন্ন আরব দেশে ভারতীয় পণ্য বয়কটের ডাক দিয়েছে।

গত সপ্তাহে একটি টিভি টকশোতে নূপুর শর্মা মহানবীকে নিয়ে অবমাননাকর মন্তব্য করেন। বিজেপির মিডিয়া প্রধান নবীন জিন্দাল মহানবী সম্পর্কে একটি টুইট পোস্ট করেছিলেন, যা পরে তিনি সরিয়ে ফেলেন।

 

Jui  Banner Campaign
ট্যাগ: বিজেপিভারত
শেয়ারTweetPin

সর্বশেষ

ঈদে ট্রেনযাত্রায় বদলে যাবে সাবিলার জীবন!

ফেব্রুয়ারি ১৮, ২০২৬

ভিনিসিয়াসের ‘বর্ণবাদী’ অভিযোগ অস্বীকার প্রেস্টিয়ান্নির

ফেব্রুয়ারি ১৮, ২০২৬

পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে, কাল থেকে রোজা

ফেব্রুয়ারি ১৮, ২০২৬

প্রতিশ্রুতি বাস্তবায়নে ১৮০ দিনের কর্মপরিকল্পনা

ফেব্রুয়ারি ১৮, ২০২৬
প্রধানমন্ত্রী তারেক রহমান। সচিবালয়, ঢাকা। ১৮ ফেব্রুয়ারি ২০২৬, বুধবার।

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠক

ফেব্রুয়ারি ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT