চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিরাপত্তা শঙ্কায় চীনা ক্যামেরা সরাচ্ছে অস্ট্রেলিয়া

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৫১ অপরাহ্ণ ০৯, ফেব্রুয়ারি ২০২৩
আন্তর্জাতিক
A A

জাতীয় নিরাপত্তার আশঙ্কায় প্রতিরক্ষা সাইট থেকে চীনের তৈরি নজরদারি ক্যামেরা সরিয়ে ফেলার সিদ্ধান্ত নিয়েছে অস্ট্রেলিয়া।

বৃহস্পতিবার সকালে বিবিসিতে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

চীনের হিকভিশন এবং ডাহুয়া কোম্পানির তৈরি করা প্রায় ৯০০টি নজরদারি সরঞ্জামের একটি অডিট খুঁজে পাওয়ার পর এমন সিদ্ধান্ত নেওয়া হয়।

যুক্তরাজ্য এবং মার্কিন যুক্তরাষ্ট্র গত বছর একই ধরনের পদক্ষেপ নিয়েছিল। তারাও  আশঙ্কায় করছিল, ডিভাইসের ডাটা চীন সরকার অ্যাক্সেস করতে পারে।

অবশ্য হিকভিশন বলছে, এমন শঙ্কার কোনো ভিত্তি নেই। ডাহুয়া এই বিষয়ে কোনো মন্তব্য জানায়নি।

অস্ট্রেলিয়া সরকারের নিরীক্ষায় দেখা গেছে, পররাষ্ট্র বিষয়ক এবং অ্যাটর্নি জেনারেলের বিভাগসহ প্রায় প্রতিটি গুরুত্বপূর্ণ বিভাগে ক্যামেরা এবং নিরাপত্তা সরঞ্জাম রয়েছে। সবমিলিয়ে ২০০টিরও বেশি ভবনে ক্যামেরা রয়েছে বলে ধারণা করা হচ্ছে।

Reneta

এছাড়াও প্রতিরক্ষা বিভাগের অন্তত একটি ইউনিট ক্যামেরা পাওয়া গেছে, যদিও এর ঠিক কয়টি ইউনিটে ক্যামেরা রয়েছে তা অজানা।

প্রতিরক্ষামন্ত্রী এবং উপ-প্রধানমন্ত্রী রিচার্ড মার্লেস বলেন, সরকার ‘সম্পূর্ণ সুরক্ষিত’ করার জন্য যেকোনো প্রতিরক্ষা অবস্থান থেকে ক্যামেরাগুলো খুঁজে বের করবে এবং সরিয়ে ফেলবে।

তিনি আরো বলেন, আমি মনে করি না যে, এই নিয়ে বাড়াবাড়ি করা উচিত। তবে এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়, যা আমাদের নজরে আনা হয়েছে। আমরা এটি দ্রুত ঠিক করতে যাচ্ছি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অস্ট্রেলিয়াচীনসিসি ক্যামেরা
শেয়ারTweetPin

সর্বশেষ

বিসিপিএস-এর সভাপতি হলেন ডা. মওদুদ হোসেন আলমগীর

জুন ১৬, ২০২৬

সিনেপ্লেক্সের সামার ফেস্টে চলবে চার আলোচিত সিনেমা

জুন ১৬, ২০২৬

বেনজীরকে ফেরাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে দুদকের অনুরোধপত্র

জুন ১৬, ২০২৬

চৌর্যবৃত্তির প্রাথমিক সত্যতা: ঢাবি অধ্যাপক রিদওয়ানুল হকের বিরুদ্ধে তদন্ত কমিটি

জুন ১৬, ২০২৬

বিশ্বকাপ ফুটবলে প্রধানমন্ত্রী কোন দলের সমর্থক!

জুন ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT