চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দল ও স্বতন্ত্রদের মধ্যে কোন সংঘাত হলে তা হবে আত্মঘাতী: প্রধানমন্ত্রী

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:২১ অপরাহ্ন ১০, ফেব্রুয়ারি ২০২৪
রাজনীতি
A A

এবারের নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়নি বলে যারা অভিযোগ তুলেছেন তাদের প্রতি প্রশ্ন ছুঁড়ে দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কেন নির্বাচন ভালো হয়নি সে জবাব তাদের দিতে হবে।

আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় আওয়ামী লীগ সভাপতি বলেন, দল ও স্বতন্ত্রদের মধ্যে কোন সংঘাত হলে তা হবে আত্মঘাতী। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে চাঁদাবাজি ও মজুতদারির বিরুদ্ধে কঠোর নজরদারিরও তাগিদ দেন সরকার প্রধান।

টানা চতুর্থবার সরকার গঠনের পর এটিই আওয়ামী লীগের প্রথম বর্ধিত সভা। সভায় ছিলেন দলের কেন্দ্রীয় কমিটি ও উপদেষ্টামণ্ডলীর সদস্য, দলীয় ও স্বতন্ত্র সংসদ সদস্য, স্থানীয় সরকারের জনপ্রতিনিধি, জেলা-উপজেলা ও পৌর কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক এবং সহযোগী সংগঠনের নেতারা।

প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী আশঙ্কা প্রকাশ করেন বলেন, এবার যদি নির্বাচন উন্মুক্ত না হতো তাহলে গণতন্ত্র নস্যাৎ হতো। নির্বাচন যাতে প্রশ্নবিদ্ধ না হয়, তার জন্য নির্বাচন উন্মুক্ত করে দিয়েছিলাম। এই নির্বাচনকে কেউ প্রশ্নবিদ্ধ করতে পারেনি। যারা নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে চায়, তাদের কাছে প্রশ্ন, কী কী কারণে অবাধ, সুষ্ঠু নির্বাচন হয়নি সেটা বলতে হবে।

জয়ী ও পরাজিত প্রার্থীদের, মনকষাকষি না করে একসাথে কাজ করার নির্দেশ দেন আওয়ামী লীগ সভাপতি। রমজান মাসকে সামনে রেখে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে তৎপর হওয়ার নির্দেশ দিয়েছেন সরকার প্রধান।

যারা নির্বাচিত হয়ে এসেছেন তাদের ক্ষমতার উৎস জনগণ উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, যে প্রতিশ্রুতি দিয়ে নির্বাচনে তারা জয়ী হয়েছেন তা পূরণ করতে হবে।

Reneta

শেখ হাসিনা বলেন, জাতির পিতার ডাকে সাড়া দিয়ে এ দেশের মানুষ অস্ত্র তুলে নিয়ে যুদ্ধ করেছিলেন। জাতির পিতাকে হত্যা করার পরে ২১ বছর ক্ষমতা জনগণের হাতে ছিল না। ক্ষমতা বন্দী ছিল ক্যান্টনমেন্টে। জনগণের কোনো অধিকার ছিল না। আওয়ামী লীগ ভোটের অধিকার ফিরিয়ে দিয়েছিল।

বিশেষ বর্ধিত সভায় শোকপ্রস্তাব পাঠ করেন দলের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া। সভাটি সঞ্চালনা করেন দলের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. আব্দুস সোবহান গোলাপ।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: প্রধানমন্ত্রীপ্রধানমন্ত্রী শেখ হাসিনাবর্ধিত সভা
শেয়ারTweetPin

সর্বশেষ

স্মৃতির ভাঁজে লুকিয়ে থাকা বাবা–কন্যার আবেগের গল্প

মার্চ ৯, ২০২৬

‘দীর্ঘমেয়াদী যুদ্ধের জন্য প্রস্তুত ইরান, কূটনৈতিক আলোচনার কোন সুযোগ নেই’

মার্চ ৯, ২০২৬

নেপালের নতুন সরকার ও জনগণের সঙ্গে নিবিড়ভাবে কাজ করার প্রত্যাশা প্রধানমন্ত্রীর

মার্চ ৯, ২০২৬

ইরানের নতুন সর্বোচ্চ নেতা মুজতবাকে অভিনন্দন জানিয়ে পাশে থাকার আশ্বাস পুতিনের

মার্চ ৯, ২০২৬

আইসিসির সেরা একাদশে দাপট চ্যাম্পিয়ন ভারতের

মার্চ ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT