চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সিনেমায় কাজ কম, ব্যবসা শুরু করলেন এই কমেডিয়ান

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:২৫ অপরাহ্ন ২৫, সেপ্টেম্বর ২০১৯
অন্যান্য
A A

শিল্পীদের সিনেমায় ব্যস্ততা কমে গেছে। কমেডিয়ানদের অবস্থা আরও খারাপ! তাদেরই একজন চিকন আলী। যিনি প্রায় আড়াই শ’ বাংলা ছবিতে অভিনয় করে পরিচিতি পেয়েছেন। সিনেমায় কাজ কম হওয়ায় অনলাইনে ব্যবসা শুরু করলেন এই কমেডিয়ান! 

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) চিকন আলী নিজ উদ্যোগে ‘অনলাইন শপ’ খুলেছেন। নাম দিয়েছেন ‘চিকন আলী অনলাইন শপ’।

কৌতুক অভিনেতা বললেন, ২০১৪ সালের পর থেকে সিনেমার কাজ কমতে শুরু হয়। আগে দিনে দু’তিনটা ছবির কাজ থাকতো। এখন একটা কাজ পাওয়াও দুষ্কর! তার উপর আমাদের সিনেমায় কমেডিয়ানরা উপেক্ষিত! তাদের যথাযথভাবে মূল্যায়ন হয় না। তাই কাজ কমে যাওয়ায় ইনকামের বিকল্প পথ হিসেবে অনলাইন শপ খুললাম।

তিনি বলেন, বেকার হয়ে বসে থাকার আগেই নিজেই উদ্যোক্তা হলাম। দীর্ঘদিনের সঞ্চয় থেকে ব্যবসা শুরু করলাম। বছর দুয়েক আগে ইউটিউবে নিয়মিত কাজ করতাম। এখন সেখান থেকেও আয় কম।

আগামীতে ‘চিকন আলী অনলাইন শপ’-এ হরেক রকমের পণ্য পাওয়া যাবে। সবেমাত্র ব্যবসা শুরু করলেও সেখানে পাওয়া যাচ্ছে শার্ট, রেজার ইত্যাদি। নিত্য প্রয়োজনীয় সবধরনের পণ্যের সমাহার থাকবে ওই অনলাইন শপে। এমনই জানালেন চিকন আলী।

তিনি বলেন, বর্তমানে শুধুমাত্র ঢাকার মধ্যে ডেলিভারি দেয়া হচ্ছে। ধীরে ধীরে সারাদেশে পণ্য ডেলিভারি দেয়া হবে পার্সেলে।

Reneta

চিকন আলী বলেন, বিভিন্ন কুরিয়ার সংস্থার সঙ্গে যোগাযোগ করছি। এছাড়া বিকাশ, রকেট, নগদসহ যতগুলো মোবাইল ব্যাংকিং রয়েছে সবগুলোর মাধ্যমে পণ্য ক্রয় করতে পারবেন ক্রেতারা। শিগগির এসব সার্ভিস চালু হবে। তিনি জানান, চারজন কর্মী ইতোমধ্যেই নিয়োগ দিয়েছেন।

তিনি বলেন, শিল্পীদের অভিনয়ের পাশাপাশি বিকল্প আয়ের উৎস থাকা উচিত। অভিনয়ের সুযোগ কমলেও যেন সেখানের আয় থেকে দিনযাপন করতে পারে। ইদানিং বেশিরভাগ শিল্পী শেষ বয়সে গিয়ে প্রধানমন্ত্রীর সহায়তা চান। আমার যাতে ওই সমস্যায় পড়তে না হয়, সেজন্য এই ব্যবসা শুরু করলাম। এর পাশাপাশি আরও ইনকামের সোর্স চালু করবো।

বর্তমানে চিকন আলীর হাতে রয়েছে আনন্দ অশ্রু, স্বপ্নে দেখা রাজকন্যা, দরদ এসব ছবি। জানালেন, বৃহস্পতিবার থেকে শুরু করবেন ‘আগুন’ সিনেমার কাজ। বললেন, কক্সবাজারে টানা ১০ দিনের মতো শুটিং করবো। সেখানে থাকবেন শাকিব খান ও ছবির পরিচালক বদিউল আলম খোকন।

Jui  Banner Campaign
ট্যাগ: আগুনইউটিউবকক্সবাজারখোকনচিকন আলীপ্রধানমন্ত্রীশাকিবসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

মার্চের শুরুতে ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর

ফেব্রুয়ারি ২৩, ২০২৬

ভিনিসিয়াসকে বর্ণবাদী গালি, নিষেধাজ্ঞা আর্জেন্টাইন প্রেস্টিয়ান্নির

ফেব্রুয়ারি ২৩, ২০২৬

দুই মন্ত্রীর পিএস, ৫ প্রতিমন্ত্রীর এপিএস নিয়োগ

ফেব্রুয়ারি ২৩, ২০২৬

রোজা আসলে শক্তি কেড়ে নেয়ার পরিবর্তে শক্তি দেয়: রাজা

ফেব্রুয়ারি ২৩, ২০২৬

সেহরির সময় চুলা জ্বালাতে গিয়ে বি/স্ফো/র/ণ, দগ্ধ ৯

ফেব্রুয়ারি ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT