চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মুক্তির প্রথম দিনেই সারাদেশে ‘বীর’-এর দাপট

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:২৬ অপরাহ্ন ১৪, ফেব্রুয়ারি ২০২০
বিনোদন
A A

ঢাকাই ছবির ‘হিট মেশিন’ বলা হয় শাকিব খানকে। তার ছবি মুক্তি মানেই প্রেক্ষাগৃহে উৎসব, হাউজফুল আর সিনেমা প্রেমীদের উল্লাস! বরাবরের মতো আবারও সেটা প্রমাণ করলেন দেশের শীর্ষ এ নায়ক!

তার নতুন ছবি ‘বীর’ দেশের ৮০ প্রেক্ষাগৃহে মুক্তি পেল শুক্রবার। বিভিন্ন জেলার কয়েকটি সিনেমা হলের কর্মকর্তাদের সঙ্গে আলাপ করলে তারা চ্যানেল আই অনলাইনকে জানায়, ‘প্রথমদিনেই ‘বীর’ দাপটের সঙ্গে চলছে।’

এমনকি মর্নিং (সকাল ১০ টা) শোতেও দর্শক সমাগম ছিল চোখে পড়ার মতো। দেশের অভিজাত সিনে থিয়েটার স্টার সিনেপ্লেক্সে ‘বীর’-এর চারটি করে শো চলছে এবং সীমান্ত সম্ভারে চলছে দুটি শো।

সেখানকার জৈষ্ঠ্য বিপণন কর্মকর্তা মেজবাহ উদ্দিন আহমেদ জানান, সিনেপ্লেক্সে প্রথমদিনে ‘বীর’-এর রেজাল্ট খুবই ভালো।

বিকেলের শো হাউজফুল গেছে। অগ্রীম টিকেট নিচ্ছে দর্শক, সন্ধ্যাতেও হাউজফুলো যাবে। আশা করছি রাতের শোও ভালো যাবে। তিনি বলেন, একই অবস্থা ধানমন্ডির সীমান্ত সম্ভারে। সেখানেও ‘বীর’-এর শোতে দর্শক ভিড় করছে। এভারেজ খুবই ভালো, যতোটা আশা করেছিলাম তার চেয়ে বেশি।

দেশের বিখ্যাত সিনেমা হল মধুমিতা সিনেমা হলে প্রদর্শিত হচ্ছে শাকিবের ‘বীর’। হলটির কর্ণধার ও সাবেক প্রদর্শক সমিতির সভাপতি ইফতেখার নওশাদ বলেন, বছরজুড়ে দর্শকখরা থাকে সিনেমা হল। কিন্তু ঈদের সময় দৃশ্যপট কিছুটা বদলে যায়। ঈদ ছাড়া শাকিবের ‘বীর’ দিয়ে প্রথম দিনই শো হাউজফুল যাচ্ছে। মর্নিং শো হাউসফুল না হলেও ব্যবসা মন্দ হয়নি। বিকেলের শো বেশ ভালো দর্শক হয়েছে। পাশে অভিসার, জোনাকি হলেও ‘বীর’ চলছে। ওখানে না থাকলে মধুমিতাও আরও জমতো।

Reneta

শুধু চলতি সপ্তাহ নয়, আগামী সপ্তাহেও মধুমিতায় ‘বীর’ প্রদর্শিত হবে বলে জানান সাবেক সেন্সর বোর্ডের সদস্য নওশাদ।

মিরপুর টেকনিক্যালের এশিয়া সিনেমা হলে মর্নিং শো থেকেই ‘বীর’ রাজত্ব করছে। জানিয়েছেন সেখানকার কর্মকর্তা মো. আনিস।

তিনি বলেন, মর্নিং শোতে ৫০ জন দর্শক এলেও মনে হয় অনেক। সেখানে ‘বীর’ ভিআইপি-নরমাল মিলিয়ে প্রায় দুই শতাধিক দর্শক দেখেছে। বিকেলের শো হাউজফুল। সন্ধ্যার শো ও ভালো যাচ্ছে। কারণ, প্রচুর দর্শক এসেছে। এ বছর ‘বীর’ দিয়েই ব্যবসা শুরু হলো।

ছবিটি নিয়ে শুধু ঢাকা থেকে নয়, ঢাকার বাইরে থেকেও ব্যাপক সাড়া পাচ্ছেন বলে চ্যানেল আই অনলাইনকে বলেন শাকিব খান। শুক্রবার সন্ধ্যায় তিনি বলেন, ঢাকার সব হলেই ‘বীর’ দিয়েছি। পাশাপাশি সিঙ্গেল স্ক্রিন থাকলেও যারা ছবি চেয়েছে প্রত্যেককেই দিয়েছি। কারণ, নতুন কোনো ছবি নেই। আর ছবি না থাকলে হল চলবে কীভাবে? প্রায় জায়গা থেকে আমার কাছে খবর আসছে ভালো আসছে। ইভেন, সিনেপ্লেক্সেও হাউজফুল গেছে। তাদের দুই শাখা থেকেও অগ্রিম টিকেটে আগেই বিক্রি হয়ে যাচ্ছে।

এদিকে টঙ্গীর চম্পাকলি সিনেমা হলে ‘বীর’ দেখার জন্য বিকেলের শোতে ছিল হুড়োহুড়ি। হলটির দায়িত্বে থাকা সহকারী ব্যবস্থাপক তিমির হোসেন বলেন, শাকিব খানের গত ঈদের ছবির চেয়েও ‘বীর’ ভালো ছবি। ‘পাসওয়ার্ড’ দিয়ে যেমন ব্যবসা করেছিলাম ‘বীর’ তেমনই শুরু হলো। এখানে হাউজফুল খুব কম ছবি হয়, এরপরেও বিকেলের শোতে ‘বীর’ হাউজফুল গেছে।

রংপুরের বিখ্যাত শাপলা সিনেমা হলেও ‘বীর’ দেখতে উপচে পড়া ভীড় হয়েছে বলে জানান সেখানাকার অপারেটর আবদুর রহমান। তার ভাষ্য, মর্নিং শো খুব ভালো না গেলেও বিকেল থেকে দশজন, পনের জন দলবেঁধে ‘বীর’ দেখতে আসছেন। শুধুমাত্র শাকিব খানের সিনেমা মুক্তি পেলেই এভাবে দলবেঁধে মানুষ সিনেমা হলে আসে। আশা রাখছি, চলতি সপ্তাহ এভাবে চলবে।

যশোরের মনিহার সিনেমা হলের ব্যবস্থাপক তোফাজ্জল মিয়াঁ জানান, দর্শক এখনও সিনেমা দেখে যদি ভালো ছবি হয়। তাছাড়া শাকিব খানের পাশাপাশি কাজী হায়াৎ সাহেবের ছবির আলাদা চাহিদা রয়েছে। তাই টানা দু সপ্তাহ তো চলবেই। প্রথমদিন যেভাবে ব্যবসা ও দর্শক আসা শুরু হয়েছে এতে করে লাভের আশা করা যায়। এমন ছবি বছরজুড়ে প্রদর্শন হলে সিনেমা হল মালিকেরা লাভবান হবেন। দর্শকেরা পাবেন ভালো বিনোদন।

‘বীর’ পরিচালনা করেছেন কিংবদন্তী নির্মাতা কাজী হায়াৎ। শাকিব-কাজী হায়াৎ জুটির প্রথম ছবি হওয়ায় নির্মাণের শুরু থেকে আলোচনায় ছিলো ‘বীর’। ছবিতে শাকিব খান, বুবলী ছাড়াও অভিনয় করেছেন মিশা সওদাগর, নাদিম, জাদু আজাদ প্রমুখ।

এটি শাকিব খান প্রযোজিত তৃতীয় ছবি। এর আগে ‘হিরো দ্য সুপারস্টার’ (২০১৪) এবং ‘পাসওয়ার্ড’ (২০১৯) নামে দুটি সুপারহিট প্রযোজক ঢালিউডের প্রভাবশালী এ নায়ক।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কাজী হায়াৎবীরবুবলীভালোবাসা দিবসলিড বিনোদনশাকিব খান
শেয়ারTweetPin

সর্বশেষ

বগুড়ায় সংগীতের মহাযজ্ঞ, গানে-পুরস্কারে ঝলমলে রাত

এপ্রিল ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

ইজিবাইক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ২

এপ্রিল ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

দিল্লিতে পররাষ্ট্রমন্ত্রীকে ‘উষ্ণ’ অভ্যর্থনা

এপ্রিল ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালি খোলার প্রস্তাবনায় রাশিয়া-চীনের ভেটো

এপ্রিল ৭, ২০২৬

সভাপতির দায়িত্ব নিয়েই তামিম জানালেন নির্বাচন করবেন

এপ্রিল ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT