চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শিল্পীদের বিনামূল্যে চিকিৎসা দিচ্ছেন অভিনেতা ডা. এজাজ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:০০ অপরাহ্ণ ০১, মার্চ ২০২২
বিনোদন
A A

অভিনেতা হিসেবে ব্যাপক জনপ্রিয় ডাক্তার এজাজ। পাশাপাশি তিনি ‘গরীবের ডাক্তার’ হিসেবেও সুপরিচিত। এবার তিনি শিল্পীদের ফ্রি চিকিৎসা দিচ্ছেন।

অভিনয় শিল্পী সংঘের উদ্যোগে প্রতিমাসের প্রথমদিন শিল্পীদের বিনামূল্যে চেকআপ ও চিকিৎসা দিচ্ছেন ডাক্তার এজাজ।

মঙ্গলবার সকাল ৮টা থেকে ১২ টা পর্যন্ত নিকেতনে শিল্পী সংঘের অফিসে অভিনেত্রী উর্মিলা শ্রাবন্তিকরসহ একাধিক শিল্পীদের চেকআপ করিয়েছেন।

উর্মিলা বলেন, প্রতি মাসের ১ তারিখে এজাজ ভাই শিল্পীদের কার কী স্বাস্থ্যবিষয়ক সহায়তা প্রয়োজন, সেই অনুযায়ী ব্যবস্থাপত্র দেবেন।

শিল্পীদের পাশাপাশি ক্যামেরাম্যান, লাইটম্যান ও প্রোডাকশনের কর্মীরাও বিনামূল্যে এই চিকিৎসা সেবা পাবেন।

আগে থেকেই সাধারণ মানুষের জন্য ভিজিট ফি কম নেন ডা. এজাজ। তাই তাকে সবাই ‘গরীবের ডাক্তার’ বলে ডাকেন। তবে দর্শকের কাছে তার বড় পরিচয় দেশের অন্যতম জনপ্রিয় অভিনেতা।

Reneta

ডা. এজাজের নতুন খবর হলো তিনি ঢাকা মেডিকেল কলেজের নিউক্লিয়ার মেডিসিন বিভাগে প্রধান হিসেবে দায়িত্ব নিয়েছেন।

১৯৮৪ সালে রংপুর মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাশ করেন। এরপর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (পিজি) থেকে নিউক্লিয়ার মেডিসিনে স্নাতকোত্তর করেন। অভিনয় জগতে তার পদার্পণ নন্দিত সাহিত্যিক ও নির্মাতা হুমায়ূন আহমেদের হাত ধরে। ‘তারকাটা’ চলচ্চিত্রের জন্য ৩৯তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতার পুরস্কার পেয়েছেন তিনি।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: অভিনয় শিল্পী সংঘছোটপর্দানাটকলিড বিনোদনশিল্পীহুমায়ূন আহমেদ
শেয়ারTweetPin

সর্বশেষ

মেয়র মামদানির সঙ্গে অভিনয়, যা বললেন জায়েদ

মে ২৩, ২০২৬

যুক্তরাষ্ট্রে স্থায়ী বসবাসের আবেদনে কঠোর বিধিনিষেধ; দেশে ফিরে করতে হবে আবেদন

মে ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

নাসীরুদ্দীন পাটওয়ারীর উপর হামলায় ছাত্রদল নেতাসহ ৮ জনের নামে মামলা

মে ২২, ২০২৬

বছরখানেকের মধ্যে বাংলাদেশকে ১৫০-১৬০’র নিচে আনতে চান থমাস

মে ২২, ২০২৬

তিন বিভাগে পুরস্কার পেলেন হামজা

মে ২২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT