চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

খসরু স্মরণ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:২০ অপরাহ্ন ২০, ফেব্রুয়ারি ২০২০
বিনোদন
A A

বাংলাদেশের চলচ্চিত্র সংসদ আন্দোলনের পথিকৃৎ মুহম্মদ খসরুর প্রথম মৃত্যুবার্ষিকীতে হয়ে গেল ‘খসরু স্মরণ’ অনুষ্ঠান। বাংলাদেশ শর্ট ফিল্ম ফোরাম এবং বাংলাদেশ ফিল্ম সোসাইটি যৌথভাবে আয়োজন করে এটি।

বসন্তের বিকেলের পড়ন্ত আলোয় একে একে আজিজ সুপার মার্কেটের শর্ট ফিল্ম ফোরাম অডিটোরিয়ামের সামনে এসে জড়ো হন মুহম্মদ খসরুর সাথে দীর্ঘদিন একসাথে চলা সহযোদ্ধারা, চলচ্চিত্র-কর্মী, চলচ্চিত্র নির্মাতা অনেকেই।

অনুষ্ঠানের শুরুতে শর্ট ফিল্ম ফোরামের সভাপতি জাহিদুর রহিম অঞ্জন নিজের অনুভূতি প্রকাশ করে বলেন– ‘আজ সবাই এখানে খসরু ভাইকে স্মরণ করতেই একসাথে হয়েছি। আমরা সকালেই গিয়েছিলাম রুহিতপুরে, খসরু ভাইয়ের বাড়িতে। সবাই এখানে নিজেদের স্মৃতি, খসরু ভাইকে ঘিরে আপনাদের কথা প্রকাশ করতে অনুরোধ করছি একে একে। এখানে কৃষ্ণকলি উপস্থিত আছেন, আমরা অনেকদিন খসরু ভাইয়ের বাড়িতে একসাথে গিয়েছি, গানের আসর বসিয়েছি, সেসব অনেক স্মৃতি! তো কৃষ্ণকলি-কে প্রথমেই অনুরোধ করছি একটা গান দিয়ে এ স্মরণ সভা শুরু করার জন্য।’

ছুঁয়ে ছুঁয়ে দেখ আমার এ হাড়,
ছুঁয়ে ছুঁয়ে শেখো একি.
চোখ দিয়েছি প্রিয় বন্ধু,
সে চোখে দেখ পৃথিবীর রুপ একি।
তবু বন্ধু ভালবেসো একবার,
যা ছিল সব দিয়েছি দেবার।

শিল্পী কৃষ্ণকলি-র কন্ঠে এই গানের সুরে সুরে স্মরণসভার স্মৃতিচারণের মুহূর্ত শুরু হয়। একে একে চলচ্চিত্র কর্মী, চলচ্চিত্র নির্মাতাদের কথায় উঠে আসে মুহম্মদ খসরু-র সাথে কাটানো বিভিন্ন মুহূর্তের আলোচনা। তবে সবচেয়ে গুরুত্বসহকারে আলোচনা হয় চলচ্চিত্র সংসদ আন্দোলনের পুরোধা ব্যক্তিত্ব মুহম্মদ খসরু-এর শেষ ইচ্ছা ‘ফিল্ম স্টাডি সেন্টার’ প্রতিষ্ঠা করার সেই স্বপ্ন নিয়ে।

বর্তমানে কেরানীগঞ্জের রুহিতপুরে মুহম্মদ খসরুর বাড়ি ভর্তি তাঁর সংগ্রহে থাকা নানান বই, পোস্টার, বিভিন্ন দুষ্প্রাপ্য ম্যাগাজিনের নানান সংখ্যা, তাঁর নিজ হাতে আঁকা আর্ট, লিখে যাওয়া বেশ কয়েকটা ডায়েরিসহ নানান গুরুত্বপূর্ণ সংগ্রহে। শুধু কী চলচ্চিত্র? শিল্পের নানান বিষয়ের গুরুত্বপূর্ণ বই আর পত্র-পত্রিকার সংগ্রহশালা যেন এই বাড়ি।

এই বাড়িটিকেই মুহম্মদ খসরু ফিল্ম স্টাডি সেন্টার হিসেবে গড়ে তুলতে চেয়েছিলেন। এর জন্য এখন প্রয়োজন একটি সুনির্দিষ্ট পরিকল্পনা এবং এর বাস্তবায়নের জন্য আর্থিক সহযোগিতা। বাংলাদেশ শর্ট ফিল্ম ফোরাম এবং বাংলাদেশ ফিল্ম সোসাইটি-র সদস্যরা এর জন্য সরকারি পৃষ্ঠপোষকতার এবং সহযোগিতার প্রত্যাশাও ব্যক্ত করেন।

Reneta

মুহম্মদ খসরু-র লেখা, তাঁর নেওয়া সাক্ষাৎকার থেকে, তাঁর স্মৃতি কথা থেকে অনেক তরুণ ঋত্বিক ঘটককে জেনেছেন, পড়েছেন। এই স্মরণ সভা শেষ হয় মুহম্মদ খসরু-র প্রিয় নির্মাতা ঋত্বিক ঘটক-এর ‘মেঘে ঢাকা তারা’ প্রদর্শনের মধ্য দিয়ে।

Jui  Banner Campaign
ট্যাগ: খসরুলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

নোয়াখালীতে তেলবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে: নিহত ২

ফেব্রুয়ারি ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

ঢাকায় আংশিক মেঘলা আকাশ, বাড়বে দিনের তাপমাত্রা

ফেব্রুয়ারি ২০, ২০২৬
অমর একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের

ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা জানানোর প্রস্তুতি

ফেব্রুয়ারি ২০, ২০২৬

রমজানে বাজারে বেড়েছে লেবু-শসা-বেগুনের দাম

ফেব্রুয়ারি ২০, ২০২৬

সাবেকদের নিয়ে কটাক্ষ শাদাবের, অসন্তুষ্ট শ্বশুর মুশতাক

ফেব্রুয়ারি ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT