চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কে এই সালমা, কেন গ্রেপ্তার হয়েছিলেন?

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:১২ অপরাহ্ণ ০৪, ডিসেম্বর ২০২০
বিনোদন
A A

গত কয়েকদিন ধরে বিশ্ব মিডিয়ায় আলোচিত নাম মিশরের মডেল সালমা এলশিমি। মূলত তাকে গ্রেপ্তারের পরেই আলোচনায় আসেন। দিকে দিকে ছড়িয়ে পড়ে তার নাম। কিন্তু কী কারণে গ্রেপ্তার হয়েছিলেন তিনি?

নভেম্বরের শেষ সপ্তাহে নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশকিছু ছবি প্রকাশ করেন সালমা। আর ছবিগুলোই কাল হয় তার জন্য। তার বিরুদ্ধে অভিযোগ, ছবিগুলো মিশরের ঐতিহাসিক সাকারা ন্যাক্রোপলিস এর সামনে আবেদনময়ী ভঙ্গিতে ক্লিওপেট্রার রূপে ছবি তুলেছেন তিনি। আর এই ক্লিওপেট্রা হচ্ছেন প্রাচীন মিশরের টলেমি রাজত্বের প্রভাবশালী সম্রাজ্ঞী!

মূলত মিশরের অন্যতম ‘আইকন’ এই সম্রাজ্ঞীকে নিয়ে এরকম ‘অবিবেচনা প্রসূত’ কাজের জন্যই প্রথমে সমালোচনার মুখে পড়েন সালমা। পরবর্তীতে বিষয়টি তার বিরুদ্ধে একাধিক অভিযোগ আনে মিশরের প্রত্নতাত্ত্বিক ও ট্যুরিজম বিভাগ। বলা হয়, আন্তর্জাতিক ভ্রমণ নীতিমালা বিকৃত করে সালমা আর তার আলোকচিত্রীকে দিয়ে ছবিগুলো তুলেছেন।

শুধু তাই নয়, দেশটির ট্যুরিজম পুলিশের অনুমতি না নিয়েই ঐতিহাসিক সাকারা ন্যাক্রোপলিসের সামনে ফটোশ্যুট করেছেন। ট্যুরিজম পুলিশের বরাতে দেশটির গণমাধ্যম বলছে, কালো বোরকায় আবৃত ট্যুরিস্টের বেশে এই প্রত্নতাত্ত্বিক স্থানটিতে প্রবেশ করেন সালমা, সেসময় সঙ্গে ছিলেন তার ফটোগ্রাফার মোহাম্মদ হোসেন। কিন্তু ভেতরে গিয়েই সালমা তার বোরকাটি খুলে ফেলেন এবং পূর্ব পরিকল্পনা মতো পোশাকে ছবি ও ভিডিও করেন।

সালমার এমন ফটোশুটকে স্থানীয়রা ‘কাণ্ডজ্ঞানহীন’ ও ‘ফারাও সভ্যতার পোশাকের অসভ্য সংস্করণ’ বলে মন্তব্য করেন। সামাজিক মাধ্যমে ব্যাপক রোষের মুখেও পড়েন সালমা। পরবর্তীতে ফটোশুটের জন্য তাকে ও ফটোগ্রাফারকে গ্রেপ্তার করে মিশর পুলিশ, যদিও পরে ছেড়ে দেয়া হয় তাদের।

এদিকে মিশরের প্রত্নতত্ত্ব বিভাগ এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেয়, এখন থেকে মিশরের ঐতিহাসিক স্থাপনাগুলোর সামনে ছবি তুলতে আগে থেকে ট্যুরিজম পুলিশের অনুমতি লাগবে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: গ্রেপ্তারট্যুরিজমমডেলমিশরলিড বিনোদনসালমা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ইসলামী ব্যাংকের পর্ষদ সভায় এমডি ওমর ফারুক খানের পদত্যাগপত্র গৃহীত

জুন ১, ২০২৬
ছবি: সংগৃহীত

পার্বত্য মন্ত্রীর হঠাৎ পদত্যাগ ঘিরে রাঙ্গামাটিতে নেতাকর্মীদের বিক্ষোভ

জুন ১, ২০২৬

চাইনিজ তাইপেকে হারিয়েছে বাংলাদেশের মেয়েরা

জুন ১, ২০২৬

মারা গেছেন বর্ষীয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদ

জুন ১, ২০২৬

তোফায়েল আহমেদের মরদেহ জানাজার জন্য নেওয়া হয়েছে ধানমন্ডির তাকওয়া মসজিদে

জুন ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT