চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

    https://www.youtube.com/live/o6SJvPy15o4?si=NGcg3Is-DnwAnvmd

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ক্রীড়াবিদের জন্য ‘স্পোর্টস কার্ড’ আনছে সরকার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৩১ অপরাহ্ন ২৮, মার্চ ২০২৬
অন্যান্য খেলা, ফুটবল, স্পোর্টস
A A

জাতীয় ক্রীড়াবিদদের পেশাগত ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে যুগান্তকারী উদ্যোগ গ্রহণ করেছে সরকার। আন্তর্জাতিক অঙ্গনে সাফল্য এনে দেওয়া খেলোয়াড়দের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে এবার চালু হচ্ছে মাসিক ভাতা ও স্পোর্টস কার্ড কর্মসূচি। প্রথম ধাপে ১২৯ জন জাতীয় ক্রীড়াবিদকে এই সুবিধার আওতায় আনা হচ্ছে, যা শুধু খেলোয়াড়দেরই নয়, বরং পুরো ক্রীড়া ব্যবস্থার জন্যই বড় প্রণোদনা।

আগামী সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই ভাতা কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই অনুষ্ঠানে নির্বাচিত ক্রীড়াবিদদের সম্মানসূচক ‘স্পোর্টস কার্ড’ প্রদান করা হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।

২০২৫ সালে আন্তর্জাতিক প্রতিযোগিতায় সাফল্য পাওয়া এসব খেলোয়াড় বিভিন্ন ডিসিপ্লিন থেকে নির্বাচিত হয়েছেন। এর মধ্যে রয়েছে আর্চারি, বক্সিং, যোগা, জিমন্যাস্টিকস, সাঁতার, অ্যাথলেটিক্স, কারাতে, সেপাক টাকরো, ফুটসাল, কাবাডি, ভলিবল, ব্যাডমিন্টনসহ আরও অনেক ইভেন্ট। বিশেষ গুরুত্ব দিয়ে অন্তর্ভুক্ত করা হয়েছে প্যারা-অ্যাথলেটদেরও, যারা সাম্প্রতিক সময় আন্তর্জাতিক পর্যায়ে উল্লেখযোগ্য সাফল্য এনে দিয়েছেন।

প্রতিমন্ত্রী বলেন, ‘এই উদ্যোগের মূল লক্ষ্য খেলোয়াড়দের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করা এবং পরিবারগুলোকে খেলাধুলাকে পেশা হিসেবে গ্রহণে উৎসাহিত করা। খেলাধুলা যখন পেশা হবে, তখন পরিবারেও নিরাপত্তা আসবে। সেই লক্ষ্য নিয়েই আমরা জাতীয় পর্যায়ের ক্রীড়াবিদদের ভাতার আওতায় আনছি।’

প্রথম ধাপে ১২৯ জন ক্রীড়াবিদ অন্তর্ভুক্ত হলেও, খুব শিগগিরই এই সংখ্যা বাড়ানো হবে। এক সপ্তাহের মধ্যেই বিভিন্ন ডিসিপ্লিন থেকে আরও খেলোয়াড় যুক্ত করা হবে বলে জানানো হয়েছে, যেখানে প্রাথমিকভাবে প্রায় ৫০০ ক্রীড়াবিদকে অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে। তুলনামূলকভাবে আর্থিকভাবে স্বচ্ছল হওয়ায় ক্রিকেটারদের এই তালিকায় রাখা হয়নি বলেও উল্লেখ করেন আমিনুল।

সব খেলোয়াড়ের জন্য ভাতার পরিমাণ সমান থাকবে, যদিও নির্দিষ্ট অঙ্কটি উদ্বোধনী অনুষ্ঠানেই ঘোষণা করা হবে। প্রতি চার মাস অন্তর খেলোয়াড়দের পারফরম্যান্স মূল্যায়ন করা হবে, যা তাদের আরও ভালো করার অনুপ্রেরণা জোগাবে।

Reneta

নির্বাচন প্রক্রিয়া নিয়েও স্বচ্ছতার কথা তুলে ধরেন প্রতিমন্ত্রী। বলেছেন, ‘আমাদের কাছে সব খেলাই সমান গুরুত্বপূর্ণ। নিরপেক্ষ মূল্যায়নের মাধ্যমেই খেলোয়াড় নির্বাচন করা হয়েছে এবং সবাই সমান সম্মান ও সুবিধা পাবেন।’

এছাড়া তৃণমূল পর্যায়ে প্রতিভা খুঁজে বের করতে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ নামে একটি কর্মসূচি চালুর পরিকল্পনাও রয়েছে, যা আগামী এপ্রিলের শেষ দিকে শুরু হতে পারে। প্রাথমিকভাবে ১২ থেকে ১৪ বছর বয়সী শিশুদের নিয়ে ৬৪ জেলায় কার্যক্রম শুরু হবে এবং পরে তা গ্রামাঞ্চলেও সম্প্রসারিত করা হবে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আমিনুলক্রীড়াবিদপ্রধানমন্ত্রীযুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীলিড স্পোর্টসস্পোর্টস কার্ড
শেয়ারTweetPin

সর্বশেষ

গ্রিস উপকূলে ১৮ বাংলাদেশির মৃত্যু

মার্চ ২৮, ২০২৬

ক্রীড়াবিদের জন্য ‘স্পোর্টস কার্ড’ আনছে সরকার

মার্চ ২৮, ২০২৬

শেখ হাসিনা জেনারেলদের সব শর্ত মানলেও খালেদা জিয়ার না

মার্চ ২৮, ২০২৬

অন্তর্বর্তী সরকারের ১৩৩টি অধ্যাদেশ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত রোববার

মার্চ ২৮, ২০২৬

প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমবার নয়াপল্টনে তারেক রহমান

মার্চ ২৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT