চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিষিদ্ধই থাকছে আওয়ামী লীগের কার্যক্রম, সংসদে বিল পাস

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৪০ অপরাহ্ন ০৮, এপ্রিল ২০২৬
- টপ লিড নিউজ, বাংলাদেশ, রাজনীতি
A A

জাতীয় সংসদে সন্ত্রাসবিরোধী আইনের সংশোধনী বিল ২০২৬ পাস হয়েছে, যার ফলে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের আগের সেই আদেশ বহাল থাকছে।

বুধবার (৮ এপ্রিল) স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দীন আহমদ বিলটি সংসদে উত্থাপন করেন এবং পরে সর্বসম্মত কণ্ঠভোটে তা পাস হয়। নতুন এই আইনের আওতায় এখন থেকে সরকার কোনো ব্যক্তি, সংগঠন বা রাজনৈতিক দলকে সন্ত্রাসে জড়িত থাকার অভিযোগে নিষিদ্ধ করতে পারবে।

একই সঙ্গে নিষিদ্ধ ঘোষিত কোনো সংগঠনের কার্যক্রম অনলাইন বা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারও নিষিদ্ধ করা হয়েছে। আইনে বলা হয়েছে, কোনো নিষিদ্ধ সংগঠন বা দলকে অর্থ, আশ্রয় বা অন্য কোনো সহায়তা প্রদান করলে কঠোর শাস্তির মুখোমুখি হতে হবে।

এই ধরনের অপরাধের ক্ষেত্রে শাস্তির বিধান আগের তুলনায় আরও কঠোর করা হয়েছে। এর আগে অন্তর্বর্তী সরকার গত বছরের ১১ মে সন্ত্রাসবিরোধী আইন সংশোধনের জন্য একটি অধ্যাদেশ জারি করে, যা পরবর্তীতে গেজেট আকারে প্রকাশিত হয়।

সেসময় সংসদ কার্যকর না থাকায় সংবিধানের ৯৩ (১) অনুচ্ছেদের ক্ষমতাবলে রাষ্ট্রপতি এই অধ্যাদেশ জারি করেন। সংশোধিত আইনটি পাস হওয়ায় এখন এটি পূর্ণাঙ্গ আইনি কাঠামোর অংশ হিসেবে কার্যকর হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আওয়ামী লীগসন্ত্রাসবিরোধী আইন
শেয়ারTweetPin

সর্বশেষ

ফাইল ছবি

দেশে এমপিওভুক্ত স্কুল-কলেজে ৬০ হাজার ২৯৫টি শিক্ষক পদ খালি

এপ্রিল ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

শত কোটি টাকা দুর্নীতির অভিযোগে আসিফ নজরুল ও তার পিএসের বিরুদ্ধে দুদকে আবেদন

এপ্রিল ৮, ২০২৬

প্রধানমন্ত্রীর সঙ্গে বিমান বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

এপ্রিল ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

আগারগাঁও পাসপোর্ট অফিসে বিশেষ অভিযান, ১৪ জন আটক

এপ্রিল ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

সংসদে সংরক্ষিত নারী আসনের নির্বাচনের তফসিল ঘোষণা

এপ্রিল ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT