দীর্ঘ সাড়ে ৪ বছর পর ‘গদর টু’ সিনেমার মাধ্যমে গত বছর পর্দায় ফিরেন এই অভিনেত্রী। অনিল শর্মা পরিচালিত এ সিনেমা বক্স অফিসে দারুণ সাড়া ফেলে। স্বাভাবিক কারণে দীর্ঘদিন পর আলোচনায় উঠে আসেন এই নায়িকা।
এবার ব্যক্তিগত কারণে খবরের শিরোনাম হলেন ৪৯ বছর বয়সি এই অভিনেত্রী। বুধবার (১৩ নভেম্বর) আমিশা প্যাটেল তার ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেন। তাতে দেখা যায়, কোনো রেস্তোরাঁয় চেয়ারে বসা নির্বাণ। তার কোলে বসে আছেন আমিশা।
ছবির ক্যাপশনে এ অভিনেত্রী লেখেন, ‘দুবাই, আমার ডার্লিং নির্বাণের সঙ্গে সুন্দর সন্ধ্যা।’ এরপর থেকে নতুন প্রেমের সম্পর্কে জড়ানোর চর্চায় রয়েছেন আমিশা। নেটিজেনদের অনেকে তাকে শুভেচ্ছা জানাচ্ছেন। তবে কেউ কেউ তাদের বয়সের ব্যবধান নিয়ে কটাক্ষ করছেন।
একজন কমেন্টে লিখেছেন, ‘আপনারা কি প্রেম করছেন?’ আরেকজন লিখেছেন, ‘আমার মনে হয় এবারে অন্তত বিয়েটা করাই উচিত।’ তৃতীয়জন মন্তব্য করেন, ‘প্রেম উদযাপনর জন্য সত্যিই দুবাই সেরা’।
আমিশার বয়স এখন ৪৯ বছর। অপরদিকে নির্বাণের বয়স ৩০, যিনি একজন ব্যবসায়ী এবং গায়কও। তিনি বিড়লা ব্রেনিক্স এবং বিড়লা ওপেন মাইন্ডসের প্রতিষ্ঠাতা। ১৯ বছরের ছোট যুবকের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ানোর বিষয়টিকে ভালোভাবে গ্রহণ করেননি নেটিজেনরা। যদিও প্রেমের গুঞ্জন নিয়ে টুঁ-শব্দও করেননি আমিশা।
ব্যক্তিগত জীবনে অনেকের সঙ্গে নাম জড়িয়েছে আমিশা প্যাটেলের। দীর্ঘদিন সম্পর্কে ছিলেন কানভ পুরির সঙ্গে। ২০০৮ সালে মিড-ডেকে দেওয়া সাক্ষাৎকারে সম্পর্কের কথা স্বীকার করেন। কিন্তু ২০১০ সালে এক টুইটে এ সম্পর্ক ভাঙার ঘোষণা দেন এই অভিনেত্রী।- টাইমস অব ইন্ডিয়া







