চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গ্রেপ্তারি পরোয়ানার মুখে যা বললেন আমিশা প্যাটেল

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:২৫ অপরাহ্ন ১৭, ফেব্রুয়ারি ২০২৬
বিনোদন
A A

আইনি জটিলতায় নাম জড়াল ‌‌‘গদর ২’ খ্যাত অভিনেত্রী আমিশা প্যাটেলের। ২০১৭ সালের একটি পুরোনো চেক জালিয়াতি ও চুক্তি ভঙ্গের মামলায় ভারতের মোরাদাবাদ আদালত আমিশার বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে।

বারবার সমন পাঠানো সত্ত্বেও আদালতে হাজিরা না দেওয়ায় এই কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে। অভিযোগকারী ইভেন্ট অর্গানাইজার পবন ভার্মার দাবি, একটি বিয়ের অনুষ্ঠানে পারফর্ম করার জন্য আমিশা প্যাটেলকে ১৪ লাখ ৫০ হাজার টাকা অগ্রিম প্রদান করা হয়েছিল। পাশাপাশি তার থাকা-খাওয়ার সমস্ত ব্যবস্থাও করা হয়েছিল। কিন্তু অভিযোগ, অভিনেত্রী শেষ মুহূর্তে অনুষ্ঠানে উপস্থিত হননি।

পরবর্তীতে টাকা ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দিলেও পবন ভার্মার দাবি অনুযায়ী, আমিশা নগদে ১০ লাখ টাকা ফেরত দেন। তবে বাকি সাড়ে ৪ লাখ টাকার যে চেকটি তিনি দিয়েছিলেন, সেটি ব্যাংকে জমা দিতে গেলে বাউন্স করে। এই অভিযোগেই আদালতের দ্বারস্থ হন পবন।

গ্রেপ্তারি পরোয়ানা জারির খবর ছড়িয়ে পড়তেই নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে একটি দীর্ঘ বিবৃতি দিয়েছেন আমিশা। তিনি পুরো বিষয়টিকেই ‘ভিত্তিহীন’ এবং ‘সস্তা প্রচার পাওয়ার চেষ্টা’ বলে অভিহিত করেছেন।

আমিশা তার বিবৃতিতে বলেন, এটি অনেক পুরোনো একটি বিষয়। পবন ভার্মা নামক ওই ব্যক্তি অনেক বছর আগেই একটি সেটেলমেন্ট ডিড সই করেছিলেন এবং চুক্তিমতো সমস্ত টাকা বুঝে পেয়েছিলেন। তা সত্ত্বেও তিনি মিথ্যা অভিযোগ এনে মামলা চালিয়ে যাচ্ছেন। আমার আইনজীবীরা ওই ব্যক্তির বিরুদ্ধে প্রতারণার পাল্টা মামলা শুরু করছেন। আমি এই ধরনের মিথ্যাচারের চেয়ে নিজের কাজেই বেশি মনোযোগ দিতে চাই।

বারবার সমন পাঠানো সত্ত্বেও আদালতে উপস্থিত না হওয়ায় আদালত তার ওপর ক্ষুব্ধ। আদালতের মতে, আইনি প্রক্রিয়াকে অবজ্ঞা করার কারণেই এই জামিন অযোগ্য পরোয়ানা জারি করা হয়েছে। বর্তমানে অভিনেত্রী তার আইনজীবীদের মাধ্যমে এই আইনি লড়াই চালিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন।

Jui  Banner Campaign
ট্যাগ: ‘গদর ২’অভিনেত্রীআমিশা প্যাটেলগ্রেফতারি পরোয়ানা
শেয়ারTweetPin1

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT