বাংলাদেশের কৃষি ও দুগ্ধজাত পণ্য উৎপাদন শিল্পে বিনিয়োগে আগ্রহী নেদারল্যান্ডসের বিনিয়োগকারীরা। চ্যানেল আই পরিদর্শনে এসে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত জানান, নদী ও পানি ব্যবস্থাপনার পাশাপাশি কৃষি ও দুগ্ধজাত পণ্য উৎপাদন বাড়ানো ও সংরক্ষণে বাংলাদেশের সঙ্গে কাজের সুযোগ আছে তাদের। মেরিটাইম খাতে তাদের বিনিয়োগের আগ্রহের কথাও জানান ডাচ রাষ্ট্রদূত।
