চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

    https://www.youtube.com/live/o6SJvPy15o4?si=NGcg3Is-DnwAnvmd

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাত পোহালেই বাংলা চলচ্চিত্রের সর্ববৃহৎ উৎসব

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:০৮ অপরাহ্ন ০৪, ফেব্রুয়ারি ২০২৩
বিনোদন
A A

রাত পোহালেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে বাংলা চলচ্চিত্রের সর্ববৃহৎ উৎসবের পর্দা উঠছে। ৫ দিনব্যাপী এই চলচ্চিত্র উৎসবে প্রথম দিনেই দর্শক দেখতে পারবেন ৫টি সিনেমা!

বলছি ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের উদ্যোগে রবিবার (৫ জানুয়ারি) শুরু হতে যাওয়া ‘আমার ভাষার চলচ্চিত্র ১৪২৯’ এর কথা। বিশ্ববিদ্যালয়ের টিএসসি প্রাঙ্গণে উৎসবটি চলবে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত।

চলচ্চিত্র সংসদকর্মী সুমন্ত সরকার অর্পন জানিয়েছেন, প্রতিবারের মতো এবারও একটি পরিচ্ছন্ন চলচ্চিত্র উৎসব উপহার দিতে কাজ করে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ। এ বছর ২২টি বাংলা ভাষার ছবি দেখানো হবে।

সমকালীন ও ধ্রুপদী সিনেমার সমন্বয়ে বাংলা চলচ্চিত্রের সর্ববৃহৎ এই উৎসবে এবার বেশকিছু আলোচিত সিনেমাও দেখতে পারবেন দর্শক। প্রতিদিন সকাল ১০টা, দুপুর ১টা, দুপুর ৩টা ৩০ মিনিট ও সন্ধ্যা সাড়ে ৬টায় স্লটে সিনেমাগুলোর প্রদর্শনী চলবে।

উৎসবের প্রথম দিনে রয়েছে ৪টি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। এরমধ্যে সকাল ১০টায় দেখানো হবে আলমগীর কবিরের কালজয়ী ছবি ‘সীমানা পেরিয়ে’, দুপুর ১টায় শিবলী সাদিকের ‘আনন্দ অশ্রু’, বিকেল ৩টা ৩০ মিনিটে মাহমুদ দিদারের ‘বিউটি সার্কাস’ এবং সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে মুহাম্মদ কাইউমের বহুল আলোচিত ছবি ‘কুড়া পক্ষীর শূন্যে উড়া’।

৫০ টাকা মূল্যের টিকেট পাওয়া যাবে উৎসবের প্রতিদিন, ছাত্র-শিক্ষক কেন্দ্রের প্রবেশমুখে। আয়োজকরা জানিয়েছেন, প্রতিদিন প্রথম প্রদর্শনীটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের শিক্ষার্থীরা বিনামূল্যে উপভোগ করতে পারবেন।

Reneta

৫ থেকে ৯ ফেব্রুয়ারি পাঁচ দিনব্যাপী টিএসসি প্রাঙ্গণে ২১তম আসরটির প্রচার সহযোগী হিসেবে আছে চ্যানেল আই।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আমার ভাষার চলচ্চিত্রউৎসবকুড়া পক্ষীর শূন্যে উড়াটিএসসিবিউটি সার্কাসমাহমুদ দিদারমুহাম্মদ কাইউমলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

ইসরায়েলে আকাশে উড়ছে হাজারো কাক, কিসের ‘অশুভ সংকেত’?

মার্চ ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

চট্টলা এক্সপ্রেসে ভয়াবহ আগুন

মার্চ ২৬, ২০২৬

এবারের স্বাধীনতা দিবস ভিন্নমাত্রায় উদযাপিত হচ্ছে: মির্জা ফখরুল

মার্চ ২৬, ২০২৬

পদ্মায় বাস ডুবি: একের পর এক মিলছে মরদেহ, জানা যাচ্ছে পরিচয়

মার্চ ২৬, ২০২৬

স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

মার্চ ২৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT