চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় প্রাণে রক্ষা পেলেন মমতা ব্যানার্জি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:৪০ অপরাহ্ন ২৫, জানুয়ারি ২০২৪
আন্তর্জাতিক
A A

আমার গাড়ির সামনে একটি গাড়ি প্রায় ২০০ কিলোমিটার বেগে হঠাৎ চলে আসে উল্লেখ করে ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছেন, ‘আজ প্রায় মরেই যেতাম। ড্যাশবোর্ডে মাথা ঢুকে গিয়েছে। এখনও মাথা ঘুরছে। গা বমি বমি ভাব আছে। জ্বর জ্বর লাগছে। ওষুধ খেয়েছি।’

বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) ভারতীয় সংবাদ মাধ্যম খবর ৩৬৫ দিন’র এক প্রতিবেদনে বলা হয়, গতকাল বর্ধমানের প্রশাসনিক সভা শেষে কলকাতায় ফেরার পথে ভয়াবহ গাড়ি দুর্ঘটনা থেকে কোনমতে রক্ষা পেলেও আহত অবস্থায় কলকাতায় ফিরে এসব জানালেন মমতা ব্যানার্জি।

যা ঘটেছিল বর্ধমানে
বর্ধমানে প্রশাসনিক সভা শেষ করে খারাপ আবহাওয়ার জন্য সড়কপথে গাড়িযোগে কলকাতার উদ্দেশে রওনা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। ফেরার পথেই চোট পান মমতা।

পুলিশ জানায়, মুখ্যমন্ত্রীর গাড়ি জিটি রোডে ওঠার সময়ে চালক হঠাৎ জোরে ব্রেক ধরে। ততেই মূখ্যমন্ত্রীর কপাল গাড়ির ড্যাশ বোর্ডে ঠুকে যায়। মুখ্যমন্ত্রীর কনভয়ের সামনে আচমকাই অন্য একটি গাড়ি ঢুকে পড়াতেই এই বিপত্তি বলে জানা যায়। আহত অবস্থাতেই কলকাতায় ফিরে রাজভবনে রাজ্যপালের সাথে বৈঠক করতে যান মুখ্যমন্ত্রী।

বৈঠক শেষে দুর্ঘটনা প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, জানি না ঠিক কী হল। আমরা একটা গলি দিয়ে বেরচ্ছি। সামনে একটা গাড়ি প্রায় ২০০ স্পিডে যাচ্ছে। পুরো মরেই যেতাম। যে ড্রাইভার ছিল, ও সঙ্গে সঙ্গে ব্রেক কষে। তখন আমার মাথা ড্যাশবোর্ডে লাগে। রক্তও বেরিয়েছিল। তাই নিয়ে কাজ করে গেলাম।

দুর্ঘটনার বর্ণনা দিতে গিয়ে মুখ্যমন্ত্রী জানান, তার গাড়ির কাঁচটা খোলা ছিল। একটা গাড়ি প্রায় ২০০ স্পিডে যাচ্ছিল। আঘাতের কারণে কিছুটা রক্তও পড়েছে। ফুলেও আছে। তাই নিয়ে আমি কাজ করে গেলাম। আমার গাড়ির কাঁচটা যদি বন্ধ থাকত তাহলে ড্যাশবোর্ড কাচ সমেত আমার সারা শরীরে ফুটে যেত। গাড়িটাও কিন্তু চুরমার হয়ে যেত। ব্রেকটা কষেছিল বলেই কোনমতে মানুষের আশীর্বাদে বেঁচে গিয়েছি। মাথাটা এখনও টনটন করছে।

Reneta

তবে মুখ্যমন্ত্রীর কনভয়ের সামনে এইভাবে আচমকা ভয়ংকর গতিতে অন্য গাড়ি চলে আসার পিছনে নাশকতার কোন সম্ভাবনা রয়েছে কিনা, সেই প্রসঙ্গে প্রশ্ন করা হলে মমতা ব্যানার্জি বলেন, এর আগেও বিএসএফের পোশাক পরে আমার বাড়িতে গিয়েছিল। অনেকেই মিস ইউজ করে। পুলিশ তদন্ত করে দেখবে। আইন নিজের পথেই এগোবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পশ্চিমবঙ্গবর্ধমানমমতা ব্যানার্জির গাড়ি দুর্ঘটনামুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি
শেয়ারTweetPin

সর্বশেষ

বিসিক-বাংলা একাডেমির যৌথ আয়োজনে বৈশাখী মেলা, চলবে সাত দিন

এপ্রিল ১৩, ২০২৬

প্রখ্যাত সঙ্গীতশিল্পী আশা ভোঁসলের মৃত্যুতে সঙ্গীতপ্রেমীদের মাঝে শোকের ছায়া

এপ্রিল ১৩, ২০২৬

লোকজ সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরতে নেত্রকোনার কেন্দুয়ায় খনার মেলা

এপ্রিল ১৩, ২০২৬

বর্তমান সংসদে ফ্যাসিবাদের ছায়া দেখা যাচ্ছে: ডা. শফিকুর রহমান

এপ্রিল ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

অবরোধ ভাঙতে চাইলে ইরানের ‘অ্যাটাক শিপ’ ধ্বংস করা হবে: ট্রাম্প

এপ্রিল ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT