চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফালতু স্ক্রিপ্টে কাজ করতে চাইনা: অ্যালেন শুভ্র

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:২২ অপরাহ্ন ১৫, জানুয়ারি ২০২৪
বিনোদন
A A

টিভিপর্দার অন্যতম সম্ভাবনাময়ী অভিনেতা হলেও তুলনামূলক কম কাজ করছেন অ্যালেন শুভ্র। কয়েক বছর আগেও তিনি ব্যস্ত ছিলেন। ব্যতিক্রম সব চরিত্রে স্ক্রিনে আসতেন। এখন অ্যালেনকে স্ক্রিনে পাওয়া মুশকিল! দর্শকদের কথা, অ্যালেনকে সঠিকভাবে ব্যবহার করা হয়নি। আবার কেউ কেউ বলেন, অ্যালেনই হতে পারবেন আগামীর মোশাররক, চঞ্চল, নিশোদের যোগ্য উত্তরসূরি! এই অভিনেতা নিজেও দর্শকদের এমন কথার সঙ্গে অনেকটা একমত।

নাটক কম করলেও থিয়েটারে সময় দিচ্ছেন অ্যালেন। ২০১০ সাল থেকে প্রাচ্যনাটের ১৪ ব্যাচের সদস্য তিনি। সংগঠনটি ২৬ বছরে পদার্পণ করছে। সোমবার চ্যানেল আই স্টুটিওতে মহড়ায় অংশ নিয়ে এই অভিনেতা বলেন, প্রাচ্যনাট আসলে নাটক চর্চার জায়গা। এখানে কেউ আড্ডা দিতে আসে না, শিখতে আসে। আমি যখন এসেছিলাম অনেক তরুণ ছিলাম। যারা ভবিষ্যতে বড় আর্টিস্ট হতে চান তাদের এখান থেকে অভিনয় শেখা উচিত।

কাজে অনিয়মিত প্রসঙ্গ টানতেই অ্যালেন শুভ্র চ্যানেল আই অনলাইনকে বলেন, আমি একেবারে অনিয়মিত তা নই। কাজ করে যাচ্ছি। আগে ২০দিন করলে এখন ১০দিন করছি। আশা করছি আগামীতে কাজ আরও বাড়বে। একটি জিনিস খেয়াল করেছি, আমার কাজ বেশি না থাকলেও যারা আমার ফ্যান তারা আমার কাজ মিস করেন। আমি তাদের প্রতি কৃতজ্ঞ। তাদের বলতে চাই, আপনারা নিরাশ হবেন না, আগামীতে আমার ভালো কাজ আসবে।

নাটক এখন ইউটিউব নির্ভর। যেখানে ভিউ প্রাধান্য দেওয়া হচ্ছে। যেসব আর্টিস্টের ভিউ বেশি তারা সংঘবদ্ধ হয়ে কাজ করছেন। বিষয়টি নিয়ে ‘আমি বিরক্ত’ উল্লেখ করে অ্যালেন শুভ্র বলেন, ভিউ প্রাধান্যদের কারণে অনেক ভালো অভিনেতার কাজ কমে গেছে, তারা বাসায় বসে আছে।

মঞ্চ নাটকের মহড়ায় অ্যালেন শুভ্র

“আমি নিজেও বেশি বেশি কাজ করতে চাই। কিন্তু আমি জানিনা এখনকার প্রযোজকরা কাদের নিয়ে কাজ করে। তবে যারা কাজ করছে তাদের জন্য শুভকামনা। সত্যি বলতে আগের মতো আমি স্ক্রিপ্ট পাই না। যেমন বাবার জুতা, বিকেল বেলার পাখি স্ক্রিপ্ট কী ছিল! এসব কাজগুলো আমার পছন্দের স্ক্রিপ্টের। কিন্তু এখন অনেকে ভিউ এর পিছনে দৌড়াচ্ছে। শ্বশুর কেন রংবাজ, ছাদ ভেঙে শাশুড়ির মাথায় পড়লো, জামাই বউসহ এসব স্ক্রিপ্ট পাই।”

অ্যালেন শুভ্র বলেন, এসব ফালতু স্ক্রিপ্টে আমি কাজ করতে চাইনা। আমার একটা বাতিক আছে, যে চরিত্র একবার করে ফেলেছি সেটা আর করতে চাই না। কিন্তু বাংলাদেশের অধিকাংশ পরিচালকদের সমস্যা হচ্ছে, যে ক্যারেক্টার একবার মানুষ পছন্দ করে পরিচালকরা সেই ক্যারেক্টার নিয়ে লাফালাফি শুরু করে। ‘সুড়ঙ্গ’ মুভিতে চোর ক্যারেক্টার মানুষ পছন্দ করলো। ওই চোর ক্যারেক্টার দিয়ে নাটক বানাচ্ছে আরো দশটা। আসলে এরা অশিক্ষিত।

Reneta

পরিচালকদের উদ্দেশ্যে অ্যালেন বলেন, আপনারা পড়াশোনা করেন। পড়াশোনা করলে দেখবেন ভালো গল্প ও ক্যারেক্টার বেরিয়ে আসবে। কিন্তু এসব না করে তারা কয় টাকা আয় করলো আর কয় টাকা সরানো যাবে, সেই চিন্তা নিয়ে আছে। অনেকেই বলে শিডিউল নিয়ে পিছনে ঘুরতে হয়। কিন্তু আমি ডিরেক্টর ভাইদের বলতে চাই, আপনারা ভালো স্ক্রিপ্ট ও চরিত্র নিয়ে আসেন। আর্টিস্টদের জন্য অপেক্ষা করা লাগবে না। তারাই কাজের জন্য ফোন দেবে।

Jui  Banner Campaign
ট্যাগ: অভিনয়অ্যালেন শুভ্রনাটকনির্মাতাবাবার জুতালিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

রটারডামে বাংলাদেশি ‘মাস্টার’ এর ইতিহাস

ফেব্রুয়ারি ৭, ২০২৬

ঢাবি গবেষণা সংসদের নবনির্বাচিত সভাপতি হুমায়রা, সম্পাদক মনোয়ার

ফেব্রুয়ারি ৬, ২০২৬

পর্দা উঠছে টি-টুয়েন্টি বিশ্বকাপের: জানার আছে যা কিছু

ফেব্রুয়ারি ৬, ২০২৬

সোহানের ঝড়ো ৭৬, ধূমকেতুকে হারাল শান্ত’র দুর্বার

ফেব্রুয়ারি ৬, ২০২৬

৭২২ রানের ফাইনালে ইংলিশদের কাঁদিয়ে চ্যাম্পিয়ন ভারত

ফেব্রুয়ারি ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT