চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হেলমেট না পরায় যৌথবাহিনীর মারপিটে যুবকের মৃত্যুর অভিযোগ

আবুল কালাম আজাদআবুল কালাম আজাদ
১০:৪৯ অপরাহ্ন ৩০, জানুয়ারি ২০২৬
- সেমি লিড, জনপদ, সাতক্ষীরা
A A

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

সাতক্ষীরার আশাশুনি উপজেলার কাকবাশিয়ায় যৌথবাহিনীর টহলের সময় ৩ জন মোটরসাইকেল আরোহীকে মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ইসমাইল হোসেন (২২) নামক একজনের মৃত্যু হয়েছে।

এলাকাবাসীরা জানান, অসুস্থ্য মায়ের ওষুধ কেনার জন্য বৃহস্পতিবার সন্ধ্য সাড়ে ৭টার দিকে হেলমেট ছাড়াই মোটরসাইকেলে কাকবাশিয়া বাজারে যান ইসমাইলসহ তার আরও দুইজন। ওষুধ কিনে বাড়ি ফেরার পথে উক্ত বাজার এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর সামনে পড়লে ৩জনকেই মারপিট করার অভিযোগ স্থানীয় এলাকাবাসীর।

এসময় ঘাড়ে আঘাত পেয়ে মাটিতে পড়ে যান ইসমাইল। তাৎক্ষণিক তাকে স্থানীয় ডা. পলাশ এর কাছে নিয়ে গেলে মৃত ঘোষণা করেন।

এদিকে, ইসমাইল হোসেনের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে স্থানীয় শত শত এলাকাবাসী ঘটনাস্থলে জড়ো হয়ে বিচারের দাবিতে সড়ক অবরোধ ও রাস্তায় আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন।

স্থানীয় আনুলিয়া ইউপি চেয়ারম্যান রুহুল কুদ্দুস জানান, নিহত ইসমাইলের মৃত্যুর পর পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠে। আমি ঘটনাস্থলে গিয়ে শান্ত করি। তিনি আরও জানান, আমি পুলিশ ও স্থানীয় প্রশাসনকে বিষয়টি অবহিত করেছি।

Reneta

সাতক্ষীরার আশাশুনি সেনা ক্যাম্পের কমান্ডার ক্যাপ্টেন সাজিদের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, ঘটনার তদন্ত চলছে। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।

শুক্রবার সাতক্ষীরা সদর হাসপাতালে নিহত ইসমাইল হোসেনের ময়না তদন্ত শেষে দুপুরে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করেন।

ময়না তদন্ত বোর্ডে থাকা সাতক্ষীরা মেডিকেল কলেজ এর ফরেনসিক বিভাগের প্রধান ডা. নাসির উদ্দীন সেলফোনে জানান, নিহতের মরদেহ পুঙ্খানুপুঙ্খরূপে দেখা হয়েছে। গুরুত্বপূর্ণ নমুনাও সংগ্রহ করে ফরেনসিক বিভাগে পাঠানো প্রক্রিয়াধীন। রিপোর্ট আসলে মৃত্যুর কারন জানা যাবে।

শুক্রবার দুপুরে জুম্মার নামাজের পর পারিবারিক কবরস্থানে দাফন সম্পন হয় নিহত ইসমাইল হোসেনের।

জানাযায় অংশ নেন, সাতক্ষীরা-৩ আসনের বিএনপির প্রার্থী কাজী আলাউদ্দীন, বিএনপির বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী অধ্যাপক ডা. শহিদুল আলম এবং জামায়াত ইসলামের স্থানীয় নেতৃবৃন্দ।

Jui  Banner Campaign
ট্যাগ: আনুলিয়াযুবকের মৃত্যুযৌথবাহিনীর মারপিটসাতক্ষীরার আশাশুনি
শেয়ারTweetPin

সর্বশেষ

ভারতের লোকসভায় দফায় দফায় ব্যাপক হট্টগোল, মোদির ভাষণ বাতিল

ফেব্রুয়ারি ৪, ২০২৬

বয়সভিত্তিক সাফে টানা চতুর্থ শিরোপার দুয়ারে বাংলাদেশ

ফেব্রুয়ারি ৪, ২০২৬

নারী উইং প্রধানের নেতৃত্বে ‘অভিযোগ কমিটি’ গঠন করছে বিসিবি

ফেব্রুয়ারি ৪, ২০২৬

ইউক্রেনের ‘হত্যা তালিকায়’ ফিফা সভাপতি ইনফান্তিনোর নাম

ফেব্রুয়ারি ৪, ২০২৬

আল-হিলালকে এশিয়ার ‘রিয়াল মাদ্রিদ’ বললেন বেনজেমা

ফেব্রুয়ারি ৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT