চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পাকিস্তানে সব ধরণের মোবাইল পরিষেবা বন্ধ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:২৭ অপরাহ্ন ০৮, ফেব্রুয়ারি ২০২৪
আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ
A A

পাকিস্তানের সাধারণ নির্বাচনের দিন দেশটিতে সব ধরণের মোবাইল পরিষেবা সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি সামলাতে এই সিদ্ধান্ত নিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

সংবাদ মাধ্যম ডয়েচ ভেলে জানিয়েছে, আজ (৮ ফেব্রুয়ারি) বৃহস্পতিবার পাকিস্তানের সাধারণ নির্বাচনে যেকোন সহিংসতার ঘটনা এড়াতে দেশটিতে সব ধরণের মোবাইল পরিষেবা সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। ভোটের আগের দিনই পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে পরপর ২টি বিস্ফোরণে ২৮ জন মারা যাওয়ার ঘটনার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি ক্রমশ খারাপ হয়ে পড়ায় সাময়িকভাবে মোবাইল পরিষেবা বন্ধ রাখা হয়েছে। সম্প্রতি সন্ত্রাসবাদীদের তৎপরতা বেড়ে যাওয়ায় মানুষের প্রাণহানি হচ্ছে। তাই নিরাপত্তা নিশ্চিত করতে ও বিপদ মোকাবেলা করতে এই ব্যবস্থা নেওয়া জরুরি হয়ে পড়েছে।

তবে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রণালয় থেকে নেওয়া এই সিদ্ধান্তে সন্তুষ্ট নয় রাজনৈতিক দলগুলো। ইমরান খানের দল পিটিআই নেতা তৈমুর সেলিম খান ঝাগরা একটি এক্স পোস্টে বলেন, মোবাইল পরিষেবা বন্ধ করা খুবই লজ্জাজনক সিদ্ধান্ত। এই সিদ্ধান্ত বাতিল করতে হবে এবং মোবাইল পরিষেবা অবিলম্বে চালু করতে হবে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: পাকিস্তানের সাধারণ নির্বাচনমোবাইল পরিষেবা বন্ধ
শেয়ারTweetPin

সর্বশেষ

আল-আকসায় ঈদের নামাজ পড়তে আসা মুসল্লিদের ওপর ইসরায়েলের হামলা!

মার্চ ২০, ২০২৬

কাঙালিনী সুফিয়ার পাশে চ্যানেল আই

মার্চ ২০, ২০২৬

সাবেক মন্ত্রী-এমপি ও সাধারণ কয়েদিদের জন্য কারাগারে নানা ঈদ আয়োজন

মার্চ ২০, ২০২৬

শোলাকিয়ায় ঈদ জামাত: নিরাপত্তায় ৫ প্লাটুন বিজিবি মোতায়েন

মার্চ ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

মার্কিন-ইসরায়েল হামলায় ইরানের বিপ্লবী গার্ড মুখপাত্র জেনারেল নিহত

মার্চ ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT