কর্মীদের বড় অংশ চাকরি ছেড়ে দেওয়ার মধ্যে চারদিনের জন্য সোশ্যাল মিডিয়া কোম্পানি টুইটারের সব অফিস বন্ধ রাখা হয়েছে।
সোমবার অফিস খোলার আগ পর্যন্ত কর্মীদের অফিসে বা টুইটারের ইন্টারনাল নেটওয়ার্ক সিস্টেমে ঢোকার সুযোগ বন্ধ রাখা হয়েছে। ধনকুবের ইলন মাস্ক টুইটারের মালিকানা নিয়ে বেশকিছু বড় পরিবর্তন আনায় বিশৃঙ্খলা দেখা দিয়েছে কোম্পানির অভ্যন্তরে।
টুইটারের শীর্ষ নির্বাহীদের বরখাস্ত করার পাশাপাশি অর্ধেক কর্মীকে ছাঁটাই করেছেন তিনি।








