চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভাষার মাসজুড়ে শিল্পকলার যতো আয়োজন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:০৬ অপরাহ্ন ০৬, ফেব্রুয়ারি ২০২৫
বিনোদন
A A

বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে ভাষার মাস ফেব্রুয়ারি জুড়ে চলবে ‘বহুভাষিক উৎসব’। সারাদেশে, বিভাগ, জেলা এবং কেন্দ্রীয় পর্যায়ে নানান কর্মসূচি পালিত হবে।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে শিল্পকলা জানিয়েছে, মাসব্যাপী আয়োজনের উল্লেখযোগ্য অনুষ্ঠানমালার মধ্যে রয়েছে ভিন্ন জাতিগোষ্ঠীর ভাষা এবং সাংস্কৃতিক ঐতিহ্য বিষয়ক লেকচার ওয়ার্কশপ, প্রথম মুনীর চৌধুরী জাতীয় নাট্যোৎসব, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে নাট্য উৎসব, বহুভাষিক চলচ্চিত্র প্রদর্শনী, জাতিগোষ্ঠী বিচ কার্নিভাল, মনীষী স্মরণ অনুষ্ঠান, কিশোর-কিশোরীদের নিয়ে আলোকচিত্র কর্মশালা এবং শাস্ত্রীয় সংগীত ও শাস্ত্রীয় নৃত্য উৎসবসহ নানান বর্ণিল অনুষ্ঠানমালা।

ক্ষুদ্র নৃগোষ্ঠী সেল-এর ব্যবস্থাপনায় ১ ফেব্রুয়ারি বান্দরবান, ২ ফেব্রুয়ারি রাঙ্গামাটি এবং ৩ ফেব্রুয়ারি খাগড়াছড়ি জেলায় ‘ভিন্ন জাতিগোষ্ঠীর ভাষা এবং সাংস্কৃতিক ঐতিহ্য বিষয়ক লেকচার ওয়ার্কশপ’ আয়োজন করা হয়।

আগামি ১০ ফেব্রুয়ারি বান্দরবান জেলায় ‘পার্বত্য সম্প্রীতি উৎসব ২০২৫’, ১৫ ফেব্রুয়ারি শেরপুর জেলায় ‘কোচ, হোদি এবং অন্যান্য জাতিগোষ্ঠীর সম্প্রীতি সমারোহ’, ১৬ ফেব্রুয়ারি জামালপুর, ২৪ ফেব্রুয়ারি কক্সবাজার এবং ২৭ ফেব্রুয়ারি সিলেট-এ ‘ভিন্ন জাতিগোষ্ঠীর ভাষা এবং সাংস্কৃতিক ঐতিহ্য বিষয়ক লেকচার ওয়ার্কশপ’ আয়োজন করা হবে।

কক্সবাজার জেলায় ২১-২৩ ফেব্রুয়ারি ‘জাতিগোষ্ঠী বিচ কার্নিভাল ২০২৫’ এবং সিলেটে ২৮ ফেব্রুয়ারি ‘খাসিয়া এবং অন্যান্য জাতিগোষ্ঠীর সম্প্রীতি সমারোহ ২০২৫’ অনুষ্ঠিত হবে।

নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগের ব্যবস্থাপনায় বাংলাদেশ শিল্পকলা একাডেমি ও বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন-এর যৌথ আয়োজনে ২ ফেব্রুয়ারি থেকে 8 ফেব্রুয়ারি পর্যন্ত কেন্দ্রীয় শহীদ মিনারে ‘পথনাট্য উৎসব’ আয়োজন করা হয়। বাংলাদেশ শিল্পকলা একাডেমি ও রংপুর পদাতিক এর যৌথ আয়োজনে রংপুরে ২৪ জানুয়ারি- ২ ফেব্রুয়ারি 2025 পর্যন্ত ‘নাট্যোৎসব’ আয়োজন করা হয়েছে।

Reneta

জয়পুরহাট, নওগাঁ, মাগুরা, গাইবান্ধা, শেরপুর, ফরিদপুর, সাতক্ষীরা, বগুড়া, কুষ্টিয়া ও লালমনিরহাট জেলায় ৩ দিনব্যাপী লোকনাট্য উৎসব ‘লোকনাট্য সমারোহ’ আয়োজিত হবে, ১০-২0 ফেব্রুয়ারি রাজশাহী জেলায় ‘চলচ্চিত্র বিষয়ক কর্মশালা’ আয়োজন রয়েছে। ২৭ জানুয়ারি- ১০ ফেব্রুয়ারি পর্যন্ত ২৬ টি জেলায় দ্বিতীয় পর্যায়ের ‘প্রযোজনাভিত্তিক জাতীয় নাট্যকর্মশালা’ চলছে।

ফেব্রুয়ারি মাসজুড়ে নড়াইল, খুলনা, বরগুনা, ভোলা, বরিশাল, পটুয়াখালী, রংপুর, গাইবান্ধা, চাঁপাইনবাবগঞ্জ, নাটোর, নওগাঁ, রাজশাহী এবং সিরাজগঞ্জ জেলায় ‘অ্যাক্রোবেটিক প্রর্দশনী’ আয়োজিত হবে। ১২-১৫ ফেব্রুয়ারি বগুড়ায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির সহযোগিতায় ‘ইলিয়াস মেলা ২০২৫’ অনুষ্ঠিত হবে।

‘মনীষী স্মরণ অনুষ্ঠান’-এ ১৬ থেকে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত আলমগীর কবির, তারেক মাসুদ, আব্দুল জব্বার খান, মৃণাল সেন, ডি এল রায় ও জিয়া হায়দার-কে স্মরণ করা হবে। ১৯ ফেব্রুয়ারি জাতীয় সংসদ ভবনের সামনে ‘বিপিএল-এর সমাপনী অনুষ্ঠান’-এ থাকবে বিশেষ পরিবেশনা।

বাংলাদেশ শিল্পকলা একাডেমি ও বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন-এর যৌথ আয়োজনে ১৯-২৮ ফেব্রুয়ারি পর্যন্ত সোহরাওয়ার্দী উদ্যান মুক্তমঞ্চে ‘অমর একুশে নাট্য উৎসব’ আয়োজিত হবে। বরিশাল ও রাজশাহীতে ২০-২২ ফেব্রুয়ারি ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে নাট্য উৎসব’ আয়োজন করা হবে।

নারায়ণগঞ্জ, জামালপুর, গোপালগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট, খুলনা, যশোর, দিনাজপুর, পটুয়াখালী, ঝালকাঠি, বরগুনা, সিলেট, রাজশাহী ও বরিশালে ‘বহুভাষিক চলচ্চিত্র প্রদর্শনী’ করা হবে। ২২-২৩ ফেব্রুয়ারি ঢাকায় ‘যাত্রাপালা রচনা কর্মশালা’ আয়োজিত হবে। ‘জননাট্য: শিল্পের পথচলার বৈষম্যহীন নাট্যযাত্রা’ কর্মসূচির আওতায় জেলায় নাট্য প্রদর্শনী আয়োজিত হবে। এছাড়াও নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগ এবং গবেষণা ও প্রকাশনা বিভাগের যৌথ আয়োজনে ‘পাহাড়ের ছবি, পাহাড়ের চলচ্চিত্র’ প্রদর্শনীর আয়োজন করা হবে।

চারুকলা বিভাগের ব্যবস্থাপনায় ১ ফেব্রুয়ারি ‘৫টি বিশ্ববিদ্যালয়ে চারুকলা বিভাগের ব্যবস্থাপনায়, শিল্প গবেষকদের মধ্যস্থতায় ৭টি কিউরেটিং বিষয়ে কর্মশালা ও শিল্পকর্ম বাছাই, প্রদর্শনী’ এবং ‘নবীন শিল্পী চারুকলা প্রর্দশনী: জাতীয় পর্যায়ের চারুকলার সকল শাখার শিল্পীদের শিল্পকর্ম নিয়ে প্রতিযোগিতামূলক প্রদর্শনীর মাসব্যাপী প্রস্তুতি এবং ওপেন কল’ শুরু হয়েছে। ১৫ ফেব্রুয়ারি ‘ক্যালিগ্রাফি বা লিখনশিল্প প্রদর্শনী “ভাষার বৈভব”: ভাষা আন্দোলনের মাসে বাংলা, আকৃত্তি ও অন্যান্য ভাষার ক্যালিওগ্রাফারদের কাজ উপস্থাপন করে লিখন’ শিল্পের উদযাপন করা হবে। ২২ ফেব্রুয়ারি চলমান ক্যালিগ্রাফি প্রদর্শনী উপলক্ষ্যে আয়োজিত কর্মশালা ‘অক্ষরের অতীত ও বর্তমান’ চারুকলার শিক্ষার্থী ও শিল্পীদের আন্তর্জাতিক উদযাপনের দিগন্ত’ এবং ২৪ ফেব্রুয়ারি জুলাই-আগস্ট অভ্যুত্থানের স্বরূপ সন্ধান ‘বৈষম্যহীন বাংলাদেশ: দেহঘড়ি’ শিরোনামে পারফরম্যান্স আর্ট কর্মসূচি বাস্তবায়ন করা হবে।

সংগীত, নৃত্য ও আবৃত্তি বিভাগের ব্যবস্থাপনায় নড়াইল, বরগুনা, মুন্সীগঞ্জ, রাজশাহী ও ঢাকায় ‘তারুণ্যের উৎসব ২০২৫, জনবান্ধব ব্যান্ড সংগীত’ অনুষ্ঠান আয়োজন করা হয়। ১০ ফেব্রুয়ারি চট্টগ্রামে আয়োজন করা হবে ‘ভক্তিমূলক সংগীত সন্ধ্যা (সুফী, বৌদ্ধ, শ্যামা, চার্চ সংগীত)’। ফেব্রুয়ারি মাসে ‘সাধুমেলা’ অনুষ্ঠিত হবে ঢাকা, নীলফামারী, গাইবান্ধা ও চাঁপাইনবাবগঞ্জ জেলায়। ১৭ ফেব্রুয়ারি ময়মনসিংহ ও বগুড়ায় ‘গীতি আলেখ্য’ এবং ১৮ ফেব্রুয়ারি মুন্সীগঞ্জে ‘তৃণমূল মানুষের সাথে সাংস্কৃতিক অনুষ্ঠান’ আয়োজিত হবে। ২১ ফেব্রুয়ারি ‘মহান শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ উপলক্ষ্যে অনুষ্ঠানমালা আয়োজন করা হবে। ২৪-২৮ ফেব্রুয়ারি পর্যন্ত বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে আয়োজিত হবে ‘শাস্ত্রীয় সংগীত ও শাস্ত্রীয় নৃত্য উৎসব’।

 

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: চলচ্চিত্রপ্রযোজনাফেব্রুয়ারিভাষার মাসলিড বিনোদনশিল্পকলাশিল্পকলা একাডেমিসংগীতসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপ খেলা হচ্ছে না নেইমারের, আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা

মার্চ ২৩, ২০২৬

আওয়ামী লীগ–বিএনপি সংঘর্ষে আহত অন্তত ৩০

মার্চ ২৩, ২০২৬

‘গঠনমূলক আলোচনা’ হওয়ায় ইরানের বিদ্যুৎকেন্দ্রে হামলা স্থগিত করলেন ট্রাম্প

মার্চ ২৩, ২০২৬

তেল না পেয়ে ঢাকা-রংপুর মহাসড়কে ব্যারিকেড

মার্চ ২৩, ২০২৬

স্বর্ণ-রূপার বাজারে ধস, কয়েক ঘণ্টায় উধাও ২ ট্রিলিয়ন ডলার

মার্চ ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT