চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কাতার এয়ারওয়েজের সব ফ্লাইট সাময়িকভাবে বন্ধ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:০৬ অপরাহ্ন ২৪, জুন ২০২৫
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

কাতার এয়ারওয়েজ সাময়িকভাবে তাদের সমস্ত ফ্লাইট পরিচালনা বন্ধের ঘোষণা দিয়েছে। কাতারের আকাশসীমায় চলাচলে বিধিনিষেধ আরোপের ফলে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংস্থাটি জানিয়েছে।

আজ ২৪ জুন মঙ্গলবার প্রকাশিত একটি প্রতিবেদনে দ্য ট্রাভেলার্স ওয়ার্ল্ড জানিয়েছে, স্থানীয় কর্তৃপক্ষের জারি করা এই নিষেধাজ্ঞার কারণে আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ উভয় রুটেই ব্যাপক প্রভাব পড়েছে।

কাতার এয়ারওয়েজের সব ফ্লাইট স্থগিত রয়েছে এবং কবে নাগাদ আকাশসীমা পুনরায় খুলে দেওয়া হবে, সে বিষয়ে নির্দিষ্ট কোনো তারিখ জানানো হয়নি। সংস্থাটি জানিয়েছে, পরিস্থিতি অনুকূল হলেই ফ্লাইট চলাচল পুনরায় শুরু হবে। তবে আপাতত যাত্রীদের ভ্রমণ পরিকল্পনায় বড় ধরনের পরিবর্তনের প্রস্তুতি নিতে বলা হয়েছে।

ফ্লাইট বন্ধ থাকায় অনেকে আটকে পড়েছেন বা তাদের যাত্রা বাতিল হয়েছে। আবার, আকাশসীমা খুলে গেলে যেসব যাত্রী আগে থেকে বুকিং করেছিলেন, তাদের অগ্রাধিকার ভিত্তিতে পুনঃনির্ধারিত ফ্লাইটে সুযোগ দেওয়া হবে।

যাত্রীদের সহযোগিতা দিতে কাতার এয়ারওয়েজ একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে। যাত্রীদের ফ্লাইট পরিবর্তন বা বাতিলের সুবিধা দেওয়া হচ্ছে এবং যারা ভ্রমণ করতে পারছেন না, তাদের জন্য সম্পূর্ণ টাকা ফেরতের ব্যবস্থাও রয়েছে। এছাড়াও ই-মেইল, এসএমএস ও ওয়েবসাইটের মাধ্যমে যাত্রীদের নিয়মিত আপডেট দেওয়া হচ্ছে।

সংস্থাটি বলেছে, ফ্লাইট পুনরায় শুরু হলে তা ধাপে ধাপে হবে। প্রথমে জরুরি ও গুরুত্বপূর্ণ রুটগুলো চালু করা হবে এবং তারপর ধীরে ধীরে অন্যান্য ফ্লাইট সংযুক্ত করা হবে। যেসব যাত্রী ইতোমধ্যে বুকিং করেছেন তাদের অগ্রাধিকার দেওয়া হবে।শুরুতে ফ্লাইট পুনঃনির্ধারণ ও সময়সূচিতে বিলম্ব হওয়া স্বাভাবিক এবং যাত্রীদের ধৈর্য ধরার আহ্বান জানানো হয়েছে।

Reneta

যাত্রীদের পরামর্শ দেওয়া হয়েছে, তাদের ই-মেইল, এসএমএস এবং কাতার এয়ারওয়েজের অফিসিয়াল ওয়েবসাইট নিয়মিত চেক করার জন্য, যাতে ফ্লাইট সম্পর্কিত সর্বশেষ তথ্য জানা যায়।

Jui  Banner Campaign
ট্যাগ: কাতার এয়ারওয়েজফ্লাইট বন্ধ
শেয়ারTweetPin

সর্বশেষ

অ্যাপস্টেইন ফাইলস: তোলপাড় তোলা ভিডিও-১

অ্যাপস্টেইন ফাইলস: তোলপাড় তোলা ভিডিও-১

ফেব্রুয়ারি ২, ২০২৬
ছবি: সংগৃহীত

ব্র্যাক ইউনিভার্সিটি ও ওয়ার্ল্ড ফেডারেশন অফ কনসালসের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

ফেব্রুয়ারি ২, ২০২৬

যাদের নিয়ে টি-টুয়েন্টি বিশ্বকাপে নামবে শ্রীলঙ্কা

ফেব্রুয়ারি ২, ২০২৬
ছবি: সংগৃহীত

বাজারে আসছে জুলাই গ্রাফিতির নতুন ১০ টাকার নোট

ফেব্রুয়ারি ২, ২০২৬

নিজেকে শয়তান মনে করি না: জেফ্রি এপস্টেইন

ফেব্রুয়ারি ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT