চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সব পথ এসে মিলেছে মানিক মিয়ায়

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:৩০ পূর্বাহ্ন ৩১, ডিসেম্বর ২০২৫
- টপ লিড নিউজ, বাংলাদেশ
A A
দল-মত, শ্রেণি-পেশা নির্বিশেষে রাজধানীসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ ছুটে আসছে মানিক মিয়ায়। ছবি: চ্যানেল আই অনলাইন

দল-মত, শ্রেণি-পেশা নির্বিশেষে রাজধানীসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ ছুটে আসছে মানিক মিয়ায়। ছবি: চ্যানেল আই অনলাইন

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার শেষ বিদায়কে কেন্দ্র করে রাজধানীর মানিক মিয়া এভিনিউ আজ পরিণত হয়েছে শোক ও শ্রদ্ধার জনসমুদ্রে। দল-মত, শ্রেণি-পেশা নির্বিশেষে রাজধানীসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ ছুটে আসছে সংসদ ভবনসংলগ্ন এই এলাকায়-শেষবারের মতো শ্রদ্ধা জানাতে।

আজ মানিক মিয়া এভিনিউ যেন কেবল একটি সড়ক নয়-এটি হয়ে উঠেছে দেশের রাজনৈতিক ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অধ্যায়ের সাক্ষী। ভিন্ন মত, ভিন্ন পথের মানুষ একত্র হচ্ছেন এক জায়গায়। খালেদা জিয়ার শেষ বিদায়ের এই দিনে সব পথ এসে মিলেছে মানিক মিয়ায়।

বুধবার বেলা ২টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হবে। জানাজার সময় ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে মানিক মিয়া এভিনিউ, শেরেবাংলা নগর ও আশপাশের এলাকায় মানুষের উপস্থিতি বাড়তে শুরু করেছে। সকাল থেকেই দলে দলে মানুষ হেঁটে, বাসে, ব্যক্তিগত গাড়িতে এসে জড়ো হচ্ছেন। অনেকের হাতে জাতীয় পতাকা, কেউ কেউ দলীয় পতাকা ও ফুল নিয়ে এসেছেন প্রিয় নেত্রীকে শেষ শ্রদ্ধা জানাতে।

বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, পেশাজীবী, শিক্ষার্থী এবং সুশীল সমাজের প্রতিনিধিদেরও উপস্থিতি চোখে পড়েছে। দীর্ঘদিন দেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা এই নেত্রীর স্মৃতিচারণ করতে গিয়ে অনেককে আবেগাপ্লুত হয়ে পড়তে দেখা যায়।

জানাজা অনুষ্ঠানে অংশ নিতে বিশ্বের বিভিন্ন দেশের সরকারের প্রতিনিধিরাও ঢাকায় এসেছেন। কূটনৈতিক সূত্রে জানা গেছে, তাঁরা জানাজায় উপস্থিত থেকে খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন। এতে আন্তর্জাতিক অঙ্গনেও তাঁর রাজনৈতিক গুরুত্ব ও ব্যক্তিগত প্রভাবের প্রতিফলন ঘটছে বলে মনে করছেন বিশ্লেষকেরা।

জানাজাকে কেন্দ্র করে মানিক মিয়া এভিনিউ ও আশপাশের এলাকায় নেওয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের পাশাপাশি স্বেচ্ছাসেবকেরা মানুষের চলাচল ও শৃঙ্খলা বজায় রাখতে কাজ করছেন। যান চলাচলে নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছে, যাতে জানাজা সুষ্ঠুভাবে সম্পন্ন করা যায়।

Reneta

দীর্ঘদিন ধরেই নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। চলতি বছরের ৭ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য তাকে লন্ডনে নেওয়া হয়। সেখানে চিকিৎসা শেষে তার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলেও বয়সজনিত দুর্বলতা ও দীর্ঘদিনের রোগের কারণে শরীর ও মনে ব্যাপক ধকল যাচ্ছিল। এ কারণে মাঝেমধ্যেই তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়তেন এবং হাসপাতালে ভর্তি করাতে হতো।

এরই ধারাবাহিকতায় গত ২৩ নভেম্বর তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে এক মাসের কিছু বেশি সময় তিনি চিকিৎসাধীন ছিলেন। তবে সর্বশেষ দফায় চিকিৎসায় আর সাড়া দেননি তিনি।

‘দেশনেত্রী’ ও ‘আপসহীন নেত্রী’ হিসেবে পরিচিত খালেদা জিয়া অবশেষে চিরবিদায় নেন ৩০ ডিসেম্বর মঙ্গলবার। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।

Jui  Banner Campaign
ট্যাগ: আন্তর্জাতিক প্রতিনিধিকূটনৈতিক প্রতিনিধিখালেদা জিয়াখালেদা জিয়ার জানাজাদক্ষিণ প্লাজাবিএনপিমানিক মিয়া এভিনিউরাজনৈতিক ইতিহাসরাষ্ট্রীয় শ্রদ্ধাশেষ বিদায়শোকসংসদ ভবনসাবেক প্রধানমন্ত্রী
শেয়ারTweetPin

সর্বশেষ

ভারত-পাকিস্তান মহারণ: টসে জিতে ফিল্ডিংয়ে সালমানের দল

ফেব্রুয়ারি ১৫, ২০২৬
বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান

জামায়াত আমিরের বাসায় তারেক রহমান

ফেব্রুয়ারি ১৫, ২০২৬

নামিবিয়াকে হারিয়ে সুপার এইটের দৌড়ে টিকে থাকল যুক্তরাষ্ট্র

ফেব্রুয়ারি ১৫, ২০২৬

ব্রেন টিউমারে আক্রান্ত তানিয়া বৃষ্টি, চলছে অস্ত্রোপচার

ফেব্রুয়ারি ১৫, ২০২৬

১৮ কোটি মানুষের দেশের প্রায় ১ কোটি প্রবাসী শুধু মধ্যপ্রাচ্যে

ফেব্রুয়ারি ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT