ঈদ মানে আনন্দ, ঈদ মানে উৎসব। যে কোনো উৎসবে বরাবরই দর্শকদের সাথে আনন্দের ভাগিদার হয় চ্যানেল আই। প্রতিবারের মতো ঈদুল ফিতরে চ্যানেল আই ৮ দিনব্যাপী সাজিয়েছে বিভিন্ন বিনোদনমূলক অনুষ্ঠানমালা।
এসকল অনুষ্ঠানমালায় চলচ্চিত্র ছাড়াও থাকছে শীর্ষ নির্মাতাদের নির্মাণে এবং শীর্ষ শিল্পীদের অভিনয়ে নতুন নাটক, টেলিফিল্ম, গানের অনুষ্ঠান, তারকাদের আড্ডা, গেম শো, রান্নার অনুষ্ঠান এবং কৃষকের ঈদ আনন্দ-
ঈদে চ্যানেল আইয়ে ৭ সিনেমার ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার
ঈদের দিন প্রচারিত হবে আলোচিত সিনেমা ‘অন্তরাত্মা’। ছবিটি পরিচালনা করেছেন ওয়াজেদ আলী সুমন। এতে অভিনয় করেছেন শাকিব খান ও দর্শনা বনিকসহ অনেকে।
ঈদের দ্বিতীয় দিন দেখা যাবে ‘দাগি’। চলচ্চিত্রটি পরিচালনা করেছেন শিহাব শাহীন। এতে অভিনয় করেছেন আফরান নিশো ও তমা মির্জা।
ঈদের তৃতীয় দিন প্রচারিত হবে ‘প্রিয় মালতী’। ছবিটি পরিচালনা করেছেন শঙ্খ দাশ গুপ্ত। এতে অভিনয় করেছেন মেহজাবীন চৌধুরী, আজাদ আবুল কালাম ও শাহজাহান সম্রাট।
ঈদের চতুর্থ দিন থাকছে ‘ইনসাফ’। ছবিটি পরিচালনা করেছেন সঞ্জয় সমদ্দার। এতে অভিনয় করেছেন তাসনিয়া ফারিন ও শরিফুল রাজ।
ঈদের পঞ্চম দিনে প্রচারিত হবে ‘মন যে বোঝে না’। চলচ্চিত্রটি পরিচালনা করেছেন আয়শা সিদ্দিকা। এতে অভিনয় করেছেন আরেফিন শুভ ও তমা মির্জা।
ঈদের ষষ্ঠ দিনে দেখা যাবে বহুল আলোচিত ‘নকশী কাঁথার জমিন’। চলচ্চিত্রটির চিত্রনাট্য ও পরিচালনা করেছেন আকরাম খান। এতে অভিনয় করেছেন জয়া আহসান, ইরেশ যাকের, রওনক হাসান, দিব্য জ্যোতি, সোম্য জ্যোতি, ফারিয়া শামস ও শেওতি।
ঈদের সপ্তম দিনে প্রচারিত হবে আলোচিত চলচ্চিত্র ‘জ্বিন ৩’। ছবিটি পরিচালনা করেছেন কামরুজ্জামান রোমান। এতে অভিনয় করেছেন নুসরাত ফারিয়া ও সজল।
সেরা রচয়িতা, নির্মাতা-শিল্পীদের নতুন ১৩ টেলিফিল্ম
ঈদের দিন
দুপুর ২টা ৩০ মিনিটে দেখা যাবে রুবেল হাসান পরিচালিত তৌসিফ মাহবুব, তটিনী অভিনীত ‘বেশি বলে বুলবুলি-২’।
বিকেল ৪টা ৩০ মিনিটে রয়েছে ‘ফ্যামিলি ম্যান’। রচনা সিদ্দিক আহমেদ ও পরিচালনায় মোস্তফা কামাল রাজ। অভিনয়ে জোভান, তটিনী, মনিরা মিঠু, রাজু, ডা. এজাজ, আমিরুল হক চৌধুরী।
ঈদের দ্বিতীয় দিন
২টা ৩০ মিনিটে দেখা যাবে জাকারিয়া সৌখিন পরিচালিত ‘মায়াপাখি-০১’। অভিনয় করেছেন অপূর্ব ও নেহাসহ অনেকে।
ঈদের তৃতীয় দিন
২টা ৩০ মিনিটে দেখা যাবে জাকারিয়া সৌখিন পরিচালিত ‘মায়াপাখি-০২’। অভিনয় করেছেন অপূর্ব ও নেহাসহ অনেকে।
বিকেল ৪টা ৩০ মিনিটে দেখা যাবে মোশাররফ করিম, তানিয়া বৃষ্টি অভিনীত ‘ভাসুর’। পরিচালনা করেছেন মহিন খান।
ঈদের চতুর্থ দিন
দুপুর ২টা ৩০ মিনিটে প্রচার হবে ‘ডিয়ার ফ্যামিলি’। রচনা ও পরিচালনায় সাজ্জাদ হোসেইন বাপ্পি। অভিনয়ে খায়রুল বাসার, মালাইকা চৌধুরী, রেহান, সুনেরাহ, শহীদুজ্জামান সেলিম প্রমুখ।
৪টা ৩০ মিনিটে প্রচার হবে ‘মন ফড়িং’। পরিচালনায় ইমরাউল রাফাত। অভিনয়ে জোভান, তটিনী।
ঈদের পঞ্চম দিন
দুপুর ২টা ৩০ মিনিটে ‘স্বপ্ন পূরণ ট্রাভেল এজেন্সি’। পরিচালনায় মীর আরমান। অভিনয়ে জোভান, সামিরা খান মাহি।
বিকেল ৪টা ৩০ মিনিটে দেখা যাবে জাহিদুল ইসলাম সুজন পরিচালিত ‘প্রেমাতাল’। অভিনয়ে তৌসিফ মাহবুব, নেহা প্রমুখ।
ঈদের ৬ষ্ঠ দিন
দুপুর ২টা ৩০ মিনিটে প্রচার হবে ‘আদরের সন্তান’। পরিচালনায় মুহিদুল মুহিম। অভিনয়ে মুশফিক ফারহান, সামিরা খান মাহি প্রমু।
বিকাল ৪টা ৩০ মিনিটে প্রচার হবে ‘কসম’। পরিচালনায় জাহিদুল ইসলাম সুজন। অভিনয়ে তৌসিফ মাহবুব, তটিনী প্রমুখ।
ঈদের ৭ম দিন
২টা ৩০ মিনিটে থাকছে টেলিফিল্ম ‘অন্তরালে’। পরিচালনায় রাফাত মজুমদার রিংকু। অভিনয়ে জোভান, আইশা তাহিয়া খান, তানজিকা আমিন প্রমুখ।
বিকাল ৪টা ৩০ মিনিটে প্রচার হবে ‘পরিবারের গল্প’। পরিচালনায় মহিন খান। অভিনয়ে মোশাররফ করিম, জান্নাতুল সুমাইয়া হিমি প্রমুখ।
সেরা রচয়িতা, নির্মাতা-শিল্পীদের নতুন ১৬ নাটক
ঈদের আগের দিন
ঈদের আগের দিন ৭টা ৫০ মিনিটে প্রচার হবে রেজানুর রহমান পরিচালিত নাটক ‘হ্যালো বলেন’। নাটকে অভিনয় করেছেন শানারেই দেবী শানু, রওনক হাসান প্রমুখ।
ঈদের আগের দিন রাত ৯টা ৩৫ মিনিটে প্রচার হবে ‘হলদে পাখির নীড়’। নাটকটি রচনা করেছেন ইমরান মল্লিক, পরিচালনা করেছেনতানভীর তন্ময়। অভিনয় করেছেন জুনায়েদ, রিয়ামনি, আবুল হায়াত, দিলারা জামান প্রমুখ।
ঈদের দিন
ঈদের দিন রাত ৭টা ৫০ মিনিটে প্রচার হবে ‘সখিনা’। রাবেয়া খাতুনের গল্প অবলম্বনে এটি পরিচালনা করেছেন আবুল হায়াত। অভিনয় করেছেন শ্যামল মাওলা, মৌসুমী মৌ, আবুল হায়াত প্রমুখ।
রাত ৯টা ৩৫ মিনিটে নাটক ‘সরল সত্যবাদী’। রচনা আসাদ সরকার ও পরিচালনায় সালাহউদ্দিন লাভলু। অভিনয় করেছেন-জাকিয়া বারি মম, সাইকা আহমেদ, সালাহউদ্দিন লাভলু, বরুণ সরকার, জুয়েল প্রমুখ।
ঈদের দ্বিতীয় দিন
ঈদের ২য় দিন রাত ৭টা ৫০ মিনিটে প্রচার হবে নাটক ‘লাল মোরগের ঝোল’। পরিচালনায় তারিক মোহাম্মদ হাসান। অভিনয় করেছেন মোশাররফ করিম, জান্নাতুল সুমাইয়া হিমি প্রমুখ।
রাত ৯টা ৩৫ মিনিটে দেখা যাবে নাটক ‘সরি বলবো না’। রচনা ও পরিচালনায় মহিন খান। অভিনয় করেছেন নিলয় আলমগীর, তানিয়া বৃষ্টি, শাহেদ শাহরিয়ার, মিমো, সুমাইয়া অর্পা প্রমুখ।
ঈদের তৃতীয় দিন
ঈদের ৩য় দিন ৭টা ৫০ মিনিটে নাটক ‘অন্ধ বালক’। রচনা ও পরিচালনা ভিকি জাহেদ। অভিনয়ে তৌসিফ মাহবুব, সাদিয়া আয়মান প্রমুখ। রাত ৯টা ৩৫ মিনিটে ‘ডানা ভাঙ্গা পাখি’। পরিচালনা করেছেন-রাফাত মজুমদার রিংকু। অভিনয় করেছেন খায়রুল বাশার, তটিনী প্রমুখ।
ঈদের চতুর্থ দিন
ঈদের ৪র্থ দিন ৭টা ৫০ মিনিটে দেখা যাবে ‘আমার হয়ে থেকো’। পরিচালনা রাফাত মজুমদার রিংকু। অভিনয়ে ইয়াশ রোহান, আইশা তাহিয়া খান প্রমুখ। রাত ৯টা ৩৫ মিনিটে ‘স্যার বনাম ম্যাডাম’। রচনা অনামিকা মন্ডল, পরিচালনায় আহসান হাবিব। অভিনয়ে মোশাররফ করিম, নীলাঞ্জনা নীলা প্রমুখ।
ঈদের পঞ্চম দিন
ঈদের ৫ম দিন ৭টা ৫০ মিনিটে ‘ভেজা চোখ’। পরিচালনায় মুহাম্মদ মোস্তফা কামাল রাজ। অভিনয়ে খায়রুল বাশার, তটিনী, মুনিরা মিঠু, জেবিন, মাহমুদুল ইসলাম মিঠু। রাত ৯টা ৩৫ মিনিটে ‘বউয়ের বিয়ে’। রচনা ও পরিচালনা করেছেন মহিন খান। অভিনয়ে নিলয় আলমগীর, হিমি।
ঈদের ৬ষ্ঠ দিন
ঈদের ৬ষ্ঠ দিন রাত ৭টা ৫০ মিনিটে ‘গোলাপ আর কাঁটা’। রচনা ও পরিচালনায় ফেরদৌস হাসান। অভিনয় করেছেন সাঈদ জামান শাওন, মুমতাহিনা টয়া, আবুল হায়াত, দিলারা জামান। রাত ৯টা ৩৫ মিনিটে দেখা যাবে ‘সেকি আসবেনা ?’। পরিচালনায় সাইদুর ইমন। অভিনয়ে ইয়াশ রোহান, আইশা তাহিয়া খান।
ঈদের সপ্তম দিন
ঈদের ৭ম দিন ৭টা ৫০ মিনিটে ‘মৎস্য কন্যা’। পরিচালনা করেছেন সেরনিয়াবাত শাওন। অভিনয় করেছেন খায়রুল বাশার, সাফা কবির প্রমুখ। রাত ৯টা ৩৫ মিনিটে দেখা যাবে নাটক ‘মনের মানুষ’ পরিচালনা করেছেন মোহাম্মদ ফুয়াদ। অভিনয় করেছেন ইয়াশ রোহান, তটিনী।








