বাংলাদেশ

কঙ্গোতে বাংলাদেশি শান্তিরক্ষীরা নিরাপদে আছেন: আইএসপিআর

কঙ্গোতে বাংলাদেশি শান্তিরক্ষীরা নিরাপদে আছেন, ট্যাংক ও সৈন্যদের উপস্থিতি. Channel i News - চ্যানেল আই নিউজ

কঙ্গোতে বাংলাদেশি শান্তিরক্ষীরা নিরাপদে আছেন, ট্যাংক ও সৈন্যদের উপস্থিতি সহ শান্তিরক্ষা কার্যক্রম পরিচালনা।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

আফ্রিকার দেশ (ডিআর কঙ্গো) কঙ্গোতে সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী এম২৩ গ্রুপের সঙ্গে সংঘর্ষে জাতিসংঘের ১৩ শান্তিরক্ষী নিহত হয়েছেন। তবে এই পরিস্থিতিতে বাংলাদেশি সকল শান্তিরক্ষী নিরাপদে রয়েছেন বলে নিশ্চিত করেছে আইএসপিআর।

আজ (২৭ জানুয়ারি) সোমবার সকালে একটি সংবাদ বিজ্ঞপ্তিতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) জানায়, ডি আর কঙ্গোতে চলমান সংঘাতপূর্ণ পরিস্থিতিতে বাংলাদেশি সব শান্তিরক্ষী নিরাপদে রয়েছেন এবং তাদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ অব্যাহত রয়েছে।

এর আগে রোববার একটি প্রতিবেদনে (২৬ জানুয়ারি) বিবিসি  জানায়, সংঘর্ষে দক্ষিণ আফ্রিকার ৯ সেনা ছাড়াও মালাউয়ির তিন এবং উরুগুয়ের একজন সেনা নিহত হয়েছেন। তারা সবাই জাতিসংঘের আওতায় শান্তিরক্ষার কাজে নিয়োজিত ছিলেন।

বিষয়:আইএসপিআরশান্তিরক্ষী
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…