চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

    https://www.youtube.com/live/o6SJvPy15o4?si=NGcg3Is-DnwAnvmd

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শ্রবণশক্তি হারিয়ে গান থেকে দূরে অলকা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৫৫ অপরাহ্ন ৩১, মার্চ ২০২৬
বিনোদন
A A

ভারতের অন্যতম জনপ্রিয় প্লেব্যাক গায়িকা অলকা ইয়াগনিক। বলিউডপ্রেমীদের তিনি উপহার দিয়েছেন একের পর এক জনপ্রিয় গান। সোনু নিগম, উদিত নারায়ণ ও কুমার সানুর সঙ্গে গাওয়া তার অসংখ্য ডুয়েট এখনো শ্রোতাদের মুখে মুখে ফেরে। তবে বলিউডে এক সময় রাজত্ব করা এই গায়িকার কণ্ঠ ২০২৪ সালে হঠাৎই থমকে যায়।

গায়িকা অলকা ইয়াগনিক নিজেই জানিয়েছিলেন তিনি শ্রবণশক্তি হারিয়েছেন। যার জেরে সংগীত থেকে দূরে সরে যান তিনি। কিন্তু এখন কেমন আছেন অলকা?

সম্প্রতি এক সাক্ষাৎকারে অলকা জানান, তার অবস্থার তেমন কোন উন্নতি হয়নি। সেই জন্যই এখনও তিনি কাজে ফিরতে পারেননি। গায়িকার কথায়, “গীতিকার ও সুরকারেরা প্রায়ই আমাকে গান গাওয়ার প্রস্তাব দেন। কিন্তু আমি এখন গাইতে পারছি না।”

কীভাবে শ্রবণশক্তি হারিয়েছিলেন অলকা? জানা গেছে, ২০২৪ সালে একটি বিবৃতির মাধ্যমে বর্ষীয়ান গায়িকা লিখেছিলেন, “কয়েক সপ্তাহ আগে বিমান থেকে নামার সময়ে মনে হয়, আমি কানে কিছুই শুনতে পাচ্ছি না। তারপর চিকিৎসকের পরামর্শ নিয়ে জানতে পারি, ভাইরাসের আক্রমণের কারণে একটি বিরল স্নায়ুর সমস্যায় ভুগছি। এই সমস্যার কারণে আমার শ্রবণশক্তি হ্রাস পেয়েছে। এটা আমার কাছে বড় ধাক্কা। আমি সমস্যাটির সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করছি। দয়া করে আপনারা আমার জন্য প্রার্থনা করুন।’’

অলকার এই পোস্টে মন ভেঙেছিল তার অনুরাগীদের। শ্রবণশক্তির বিশেষ যত্ন নেওয়ার কথাও মনে করিয়ে দিয়েছিলেন গায়িকা। বিশেষ করে এই প্রজন্মের উদ্দেশে তার অনুরোধ ছিল, জোরালো শব্দ থেকে দূরে থাকাই বাঞ্ছনীয়। একই ভাবে দিনরাত কানে হেডফোন গুজে কাজ না করার পরামর্শও দিয়েছিলেন তিনি। সম্প্রতি গায়িকার জন্মদিনে তার আরোগ্য কামনা করেন উদিত নারায়ণও।- নিউজবিট

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: অলকা ইয়াগনিকগায়িকা
শেয়ারTweetPin

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT