চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সেনাবাহিনীর সংঘর্ষে রণক্ষেত্র আলেপ্পো, কারফিউ জারি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:২০ পূর্বাহ্ন ০৯, জানুয়ারি ২০২৬
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

সিরিয়ার উত্তরাঞ্চলীয় শহর আলেপ্পোর একাধিক এলাকায় অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করেছে কর্তৃপক্ষ। দেশটির সেনাবাহিনী ও কুর্দি-নেতৃত্বাধীন সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস (এসডিএফ)-এর মধ্যে চলমান সংঘর্ষ তীব্র আকার ধারণ করায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আলজাজিরার প্রতিবেদনে জানানো হয়, বৃহস্পতিবার ৮ জানুয়ারি আলেপ্পো অভ্যন্তরীণ নিরাপত্তা কমান্ড এক বিবৃতিতে আশরাফিয়েহ, শেখ মাকসুদ, বানি জেইদ, আল-সিরিয়ান, আল-হুল্লুক ও আল-মিদান এলাকায় ‘পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত’ কারফিউ কার্যকরের ঘোষণা দেয়। সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা ওই বিবৃতি প্রকাশ করেছে।

বিবৃতিতে বলা হয়েছে, নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং শহরে শৃঙ্খলা বজায় রাখার লক্ষ্যে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। কারফিউ চলাকালে সংশ্লিষ্ট এলাকাগুলোতে সব ধরনের যান চলাচল ও মানুষের চলাফেরা সম্পূর্ণভাবে নিষিদ্ধ থাকবে, কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।

এই সংঘর্ষ এমন এক সময় ঘটছে, যখন এসডিএফকে রাষ্ট্রীয় কাঠামোর সঙ্গে একীভূত করার বিষয়ে ২০২৫ সালের মার্চে স্বাক্ষরিত চুক্তি বাস্তবায়ন নিয়ে দামেস্ক সরকারের সঙ্গে আলোচনায় অচলাবস্থা তৈরি হয়েছে। এসডিএফ দীর্ঘদিন ধরে সিরিয়ার উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের বিস্তীর্ণ এলাকা নিয়ন্ত্রণ করে আসছে।

চলতি সপ্তাহে আলেপ্পোতে সংঘর্ষে অন্তত ২২ জন নিহত এবং ১৭৩ জন আহত হয়েছেন বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। সিরীয় সেনাবাহিনীর অভিযোগ, এসডিএফ বেসামরিক এলাকায় আর্টিলারি ও মর্টার হামলা চালিয়েছে। তবে এসডিএফ এ অভিযোগ অস্বীকার করে বলেছে, সরকারপন্থি বাহিনীর ‘নির্বিচার’ গোলাবর্ষণের কারণেই হতাহতের ঘটনা ঘটেছে।

এদিকে বৃহস্পতিবার গভীর রাতে সিরিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, এসডিএফ-সংশ্লিষ্ট সশস্ত্র গোষ্ঠীগুলো আশরাফিয়েহ এলাকা থেকে সরে যাওয়ার পর সেখানে সরকারি বাহিনী মোতায়েন শুরু হয়েছে। সেনাবাহিনীর সঙ্গে সমন্বয় করে এসব ইউনিট বেসামরিক নাগরিকদের সুরক্ষা এবং আইনশৃঙ্খলা বজায় রাখতে কাজ করছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: কারফিউ জারিসেনাবাহিনী
শেয়ারTweetPin

সর্বশেষ

মধ্যপ্রাচ্য উত্তেজনা: উপসাগরীয় দেশগুলোর জ্বালানি আয়ে ১৫ বিলিয়ন ডলার ক্ষতি

মার্চ ১৩, ২০২৬

হ্যাকার, রহস্য আর অ্যাকশনে ভরপুর ‘ক্যাকটাস’!

মার্চ ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

বাংলাদেশে সংখ্যালঘুর ওপর হামলার অভিযোগে উদ্বেগ প্রকাশ ভারতীয় পার্লামেন্টের

মার্চ ১৩, ২০২৬

সিরিজ জয়ে চোখ রেখে পাকিস্তানকে ব্যাটে পাঠিয়েছে বাংলাদেশ

মার্চ ১৩, ২০২৬

চঞ্চল–মোশাররফের বড় পর্দায় ফেরা!

মার্চ ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT