চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ক্লাব বিশ্বকাপে খেলা হচ্ছে না আলাবার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:১৮ অপরাহ্ন ২৮, জুন ২০২৫
ফুটবল, স্পোর্টস
A A

চোটের কারণে ফিফা ক্লাব বিশ্বকাপের গ্রুপপর্বে রিয়াল মাদ্রিদের তিনটি ম্যাচের কোনোটিতে দেখা যায়নি ডেভিড আলাবাকে। লস ব্লাঙ্কোস কোচ জাভি আলোনসো এবার সমর্থকদের দুঃসংবাদই দিলেন। ক্লাব বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন ৩৩ বর্ষী ডিফেন্ডার।

গত এপ্রিলে হাঁটুতে চোট পেয়েছিলেন আলাবা। অস্ত্রোপচারের পর সেরে ওঠার প্রক্রিয়ায় ছিলেন। ধারণা করা হয়েছিল, ক্লাব বিশ্বকাপ দিয়েই মাঠে ফিরবেন তিনি। তবে এখনও চোট থেকে পুরোপুরি সেরে ওঠতে পারেননি তিনি।

আলাবার চোট নিয়ে রিয়াল কোচ জাভি আলোন্সো বলেছেন, ‘ডেভিডের সেরে উঠতে ধারণার চেয়ে একটু বেশি সময় লাগছে। তার অস্ত্রোপচারের পর আমরা একটু বেশি সতর্কতা ও ধৈর্য নিয়ে এগোচ্ছি। ধাপে ধাপে এগোতে চাই, আরও বেশি সময় নিতে চাই।’

আলাবা ছাড়াও বৈশ্বিক এই টুর্নামেন্টে আরও বেশ কজন গুরুত্বপূর্ণ ফুটবলারকে পাচ্ছে না দলটি। দীর্ঘদিন ধরে বাইরে আছেন দুই ডিফেন্ডার দানি কারভাহাল ও এডের মিলিতাও। মাঠে ফেরার লড়াইয়ে আছেন মিডফিল্ডার এডুয়ার্দো কামাভিঙ্গাও। অবশ্য তিনজনই দলের সঙ্গে যুক্তরাষ্ট্রে আছেন। তবে চোটে কারণে ফরোয়ার্ড এন্ড্রিক ও ডিফেন্ডার ফেরল্যান্ড মেন্ডি দলের সঙ্গে যুক্তরাষ্ট্রে যেতে পারেননি।

তাদের চোটের হালনাগাদ জানিয়ে আলোন্সো বলেন, ‘ফেরল্যান্ডের মাঠে ফিরতে এখনও অনেক দেরি। এডুয়ার্দো দ্রুত রিকভার করছে, আশা করি তাকে আমরা ফিরে পাব… যদিও জানি না, পরের ম্যাচে নাকি সামনের কোনো সময়ে। এন্ড্রিক দ্রুত সেরে উঠছে এবং যত দ্রুত সম্ভব তাকে আমরা পেতে চাই। তার ওপর ভরসা রাখছি নিশ্চিতভাবেই।’

অসুস্থতার কারণে ক্লাব বিশ্বকাপে কোনো ম্যাচ খেলতে পারেননি কাইলিয়ান এমবাপে। আগামী মঙ্গলবার ক্লাব বিশ্বকাপের শেষ ষোলোতে জুভেন্টাসের বিপক্ষে লড়বে রিয়াল। ওই ম্যাচে ফিরবেন ফ্রান্সের বিশ্বজয়ী তারকা।

Jui  Banner Campaign
ট্যাগ: আলাবাআলোন্সোএমবাপেক্লাব বিশ্বকাপরিয়াললিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপ অভিষেক রাঙাতে পারল না ইতালি, রেকর্ডমাল্যে জয় স্কটল্যান্ডের

ফেব্রুয়ারি ৯, ২০২৬

ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক এজাজকে অপসারণ

ফেব্রুয়ারি ৯, ২০২৬

বাংলা ছবির সর্ববৃহৎ উৎসবে কারা পেল পুরস্কার?

ফেব্রুয়ারি ৯, ২০২৬
জেনে নিন কোন কেন্দ্রে যাবেন ভোট দিতে

কোন কেন্দ্রে আপনার ভোট, জেনে নিন সহজে

ফেব্রুয়ারি ৯, ২০২৬
নির্বাচনি জনসভায় তারেক রহমান। ছবি: মঞ্জুর মোর্সেদ রিকি

এই মুহূর্তে দেশ পরিচালনার একমাত্র অভিজ্ঞ দল বিএনপি: তারেক রহমান

ফেব্রুয়ারি ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT