চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পর্তুগাল ও আল-নাসেরে শিরোপাই লক্ষ্য রোনালদোর

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:২২ অপরাহ্ন ২৯, জুন ২০২৫
ফুটবল, স্পোর্টস
A A

সৌদি আরবের প্রো লিগে ২০২২ সালের শেষদিকে নাম লিখিয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। রেকর্ড ট্রান্সফারে সৌদিতে এসে দুই মৌসুম পার করে ফেললেও কোন শিরোপার দেখা পাননি পর্তুগীজ মহাতারকা। বৃহস্পতিবার আরও দুবছরের চুক্তি করেছেন ক্লাবটিতে। এবার লক্ষ্য, আল-নাসেরে মেজর কোন শিরোপা জেতা।

রোনালদোর সাথে নতুন চুক্তির পর আল-নাসের সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও পোস্ট করেছে। সিআর সেভেন বলেছেন, ‘আমার লক্ষ্য হল, সবসময় আল-নাসেরের হয়ে গুরুত্বপূর্ণ কিছু জেতা। এবং, এখনও আমি সেটাই বিশ্বাস করি। সে কারণে নতুন করে দুবছরের চুক্তি করেছি। কারণ সৌদি আরবে চ্যাম্পিয়ন হবো।’

ম্যানচেস্টার ইউনাইটেড থেকে সৌদি আরবে আসা রোনালদো সব প্রতিযোগিতা মিলে এপর্যন্ত ১০৫ ম্যাচ খেলেছেন। গোল করেছেন ৯২টি। ক্লাব ও দেশ মিলে মোট ৯৩২ গোল  আছে তার।

ফিফা আয়োজিত ক্লাব বিশ্বকাপে খেলার প্রস্তাব পাওয়া নিয়ে ৪০ বর্ষী মহাতারকা বলেছেন, ‘ক্লাব বিশ্বকাপে খেলার কিছু প্রস্তাব পেয়েছিলাম, কিন্তু আমার কাছে সঠিক মনে হয়নি। কারণ আমার কাছে মনে হয়েছে ভালোভাবে বিশ্রাম, ভালো প্রস্তুতি নিতে হবে। এ মৌসুম দীর্ঘ হবে, কারণ বিশ্বকাপ মৌসুম এবার শেষ হবে।’

‘শুধু আল-নাসেরের জন্য নয়, জাতীয় দলের জন্যও আমাকে প্রস্তুত হতে হবে। সে কারণে নেশনস লিগে খেলার সিদ্ধান্ত নিয়েছিলাম, অন্যকিছু শুনিনি। অবশ্যই, আমার কাছে ভালোবাসার একটি ব্যাপার।’

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আল-নাসেরনেশনস লিগপর্তুগালফিফা ক্লাব বিশ্বকাপরোনালদোলিড স্পোর্টসসৌদি আরব
শেয়ারTweetPin

সর্বশেষ

এলএনজি চুক্তিতে ‘ফোর্স মেজার’ ঘোষণা কাতারের

মার্চ ২৪, ২০২৬

২৫ মার্চের গণহত্যা ছিল একটি সুপরিকল্পিত হত্যাযজ্ঞ: প্রধানমন্ত্রী

মার্চ ২৪, ২০২৬

২৪ হাজার কোটি টাকা পাচারের মামলায় সাবেক সেনা কর্মকর্তা মাসুদের ৫ দিনের রিমান্ড

মার্চ ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

জ্বালানি বাজারে অস্থিরতায় মূল্যবৃদ্ধি আংশিক কমিয়েছে চীন

মার্চ ২৪, ২০২৬

ওয়ান ইলেভেনের কুশিলবরা এখন কে কোথায়?

মার্চ ২৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT