সৌদি প্রো লিগে নিওম এসসিকে ৩-১ গোলে হারিয়েছে ক্রিস্টিয়ানো রোনালদোর আল-নাসের। এ নিয়ে লিগে ৮ ম্যাচে টানা ৮ জয় পেয়েছে হোর্হে জেসাসের শিষ্যরা।
নিওমের ঘরের মাঠে স্বাগতিকদের হয়ে গোল করেছেন আহমেদ আব্দু। লাল কার্ড দেখেছেন লুসিয়ানো রদ্রিগেজ। আল-নাসেরের হয়ে গোলগুলো করেছেন অ্যাঙ্গোলো গ্যাব্রিয়েল, রোনালদো এবং জোয়াও ফেলিক্স।
ম্যাচের প্রথমার্ধে জালের দেখা পায়নি কোন দল। গোল শূন্য থেকে বিরতিতে যায় দল দুটি। দ্বিতীয়ার্ধের শুরু দুই মিনিটে আল-নাসেরকে লিড এনে দেন গ্যাব্রিয়েল। ৫৬ মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন নিওমের রদ্রিগেজ।
১০ জনের বিপক্ষে ম্যাচের ৬৫ মিনিটে পেনাল্টি পায় আল-নাসের, সেখানে থেকে গোল আদায় ব্যবধান দ্বিগুণ করেন রোনালদো। ৮৪ মিনিটে নিওমের হয়ে আব্দু গোল করলে ব্যবধান কমে। দুই মিনিট পর আল-নাসেরের হয়ে তৃতীয় গোলটি করেন ফেলিক্স।








