চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘প্রথম’ ক্লাব বিশ্বকাপটা জিততে চায় রিয়াল

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:১৮ অপরাহ্ন ১৬, জুন ২০২৫
ফুটবল, স্পোর্টস
A A

ফিফা ক্লাব বিশ্বকাপের প্রথম আসরে সর্বোচ্চ আটটি দল অংশ নিয়েছিল। এরপর বেশিরভাগ সময় প্রতিযোগিতাটি হয়েছে সাত দল নিয়ে। এবার প্রথমবার যুক্তরাষ্ট্রের মাটিতে বসেছে ৩২ দলের আসর। প্রতিযোগিতাটির ইতিহাসে সবচেয়ে বেশি দলের ‘প্রথম’ আসর জিতে স্মরণীয় করে রাখতে চায় ইউরোপের অন্যতম সফল ক্লাব রিয়াল মাদ্রিদ।

ক্লাব বিশ্বকাপে বুধবার নিজেদের প্রথম ম্যাচে সৌদি আরবের ক্লাব আল হিলালের বিপক্ষে লড়বে রিয়াল মাদ্রিদ। বাংলাদেশ সময় রাত ১টায় শুরু হবে মাঠের লড়াই।

২০০০ সালে প্রথম আসরে ৮ দল নিয়ে হয়েছিল ফিফা ক্লাব বিশ্বকাপ। পরের বছর ১২ দল নিয়ে আয়োজন হওয়ার কথা থাকলেও শেষপর্যন্ত মাঠে গড়ায়নি আসর। নানা কারণে পরের তিন বছরও হয়নি টুর্নামেন্ট। ৬ দল নিয়ে ২০০৫-০৬ ও ২০২০ আসর হলেও বাকি সব আসর হয়েছে ৭ দল নিয়ে। এবারই প্রথম ৩২ দিল নিয়ে মাঠে গড়িয়েছে ক্লাব বিশ্বকাপ।

রিয়াল মাদ্রিদ ৩২ দলের নতুন আঙ্গিকের ট্রফিটা জিততে চায়, রিয়াল টিভিকে দলের ব্রাজিলীয় ফরোয়ার্ড ভিনিসিয়াস জুনিয়র বলেছেন, ‘আমরা এই ক্লাব বিশ্বকাপের প্রথম ট্রফিটা জিততে চাই, কারণ মানুষ প্রথমটা ভোলে না। আর এটাই একমাত্র ট্রফি যেটা রিয়াল মাদ্রিদের নেই (রিয়াল মাদ্রিদ এপর্যন্ত ৫টি ক্লাব বিশ্বকাপ জিতেছে)। আমরা এটা জেতার জন্যই যাচ্ছি।’

যুক্তরাষ্ট্রে চলমান আসরে রিয়াল মাদ্রিদ আছে ‘এইচ’ গ্রুপে। গ্রুপসঙ্গী আল হিলাল, পাচুয়া ও আরবি সলসবুর্গ। রিয়ালের পরের দুই ম্যাচ ২২ ও ২৭ জুন। এই ম্যাচগুলো শেষে গ্রুপ টেবিলে অন্তত সেরা দুইয়ে থাকতে পারলে মিলবে নকআউট পর্বের টিকিট। নকআউট পর্ব হবে ২৮ জুন থেকে। ৪ জুলাই থেকে কোয়ার্টার ও ৮ জুলাই থেকে সেমিফাইনাল। ১৩ জুলাই শিরোপা নির্ধারণী ম্যাচের মধ্য দিয়ে পর্দা নামবে এবারের আসরের।

Jui  Banner Campaign
ট্যাগ: আল হিলালক্লাব বিশ্বকাপ ২০২৫ভিনিসিয়াসরিয়াল মাদ্রিদলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ভারতের কাছে হেরে বাংলাদেশের স্বপ্নভঙ্গ

ফেব্রুয়ারি ৭, ২০২৬

সাফ ফাইনাল: ভারতের বিপক্ষে প্রথমার্ধে পিছিয়ে বাংলাদেশ

ফেব্রুয়ারি ৭, ২০২৬

শেরপুরের ছোনকায় ইউটার্ন বন্ধের প্রতিবাদে মানববন্ধন

ফেব্রুয়ারি ৭, ২০২৬

গণভোটের কাঠামোয় জাতিকে পেরেশানিতে ফেলা হয়েছে: মুফতি আব্দুল মালেক

ফেব্রুয়ারি ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

ক্ষমতায় গেলে আমেরিকা-কানাডায় সরাসরি ফ্লাইট চালু হবে: ডা. শফিকুর রহমান

ফেব্রুয়ারি ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT