চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এক ফ্রেমে অক্ষয়-সুনীল-পরেশ, ‘হেরা ফেরি ৩’র আভাস?

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:৪১ অপরাহ্ন ১২, নভেম্বর ২০২৪
বিনোদন
A A

অক্ষয় কুমার, সুনীল শেঠি ও পরেশ রাওয়াল এই ত্রয়ীকে একসঙ্গে পর্দায় দেখার জন্য মুখিয়ে থাকেন দর্শকরা। বিশেষ করে ‘হেরা ফেরি’ সিরিজের ছবিতে। বলিউডে আপাতত এই ফ্র্যাঞ্চাইজি নিয়ে চর্চার শেষ নেই।

প্রথম দুই ছবির পরে কবে মুক্তি পাবে পরের ছবি, এই প্রশ্নের উত্তরের অপেক্ষায় অনুরাগীরা। যতবার তাদের একসঙ্গে কোন অনুষ্ঠানে দেখা গেছে, ততবারই তাদের উদ্দেশে এই প্রশ্ন ছোড়া হয়েছে।

সেই সব প্রশ্নের মাঝেই সম্প্রতি মুম্বাইয়ের কলিনা বিমানবন্দরে আচমকা একসঙ্গে দেখা মিললো এই তিনজনের। আর তাদের দেখামাত্রই উল্লাসে ফেটে পড়েন আশেপাশে জড়ো হওয়া সব মানুষ।

পাপারাজ্জিদের মধ্যেও কেউ কেউ এই তিনজনকে ‘রাজু, শ্যাম ও বাবু ভাইয়া’ বলে চিৎকার করে ডাক দেওয়া শুরু করেন। মূলত ‘হেরা ফেরি’ ফ্র্যাঞ্চাইজিতে অক্ষয় অভিনীত চরিত্রটির নাম ‘রাজু’, পরেশের চরিত্রের নাম ‘বাবু ভাইয়া’ এবং সুনীলের ‘শ্যাম’।

তবে পাপারাজ্জিদের দিকে না তাকিয়ে খানিক অন্যমনস্ক হয়েই অন্যদিকে তাকিয়ে ছিলেন ‘বাবু ভাইয়া’। যা দেখামাত্রই তার ঘাড় টেনে চট করে ক্যামেরার মুখোমুখি করে দেন ‘রাজু’ এবং যে ভঙ্গিতে ও দ্রুততার সঙ্গে গোটা বিষয়টি করেন অক্ষয়, তা দেখে হাসি চাপতে পারেননি কেউই। হাসিতে ফেটে পড়েন সুনীল‌ শেঠিও।

জানা গেছে, একটি ব্যক্তিগত বিমানে গুজরাটের সুরাট শহরের উদ্দেশে রওনা দিচ্ছিলেন তারা। সেই ছবি ও খবর ছড়িয়ে পড়তেই জল্পনা শুরু হয়েছে চুপিসাড়ে কি তাহলে ‘হেরা ফেরি ৩’-এর শুটিং শুরু করে দিয়েছেন তারা? তবে না। শুটিং নয় সুরাটে অক্ষয়ের একটি মার্শাল আর্ট প্রশিক্ষণ কেন্দ্র রয়েছে। সেখানেই যাচ্ছিলেন অক্ষয়। ‘রাজু’কে সঙ্গ দিতে তার নিমন্ত্রণে সেখানে যাচ্ছেন ‘শ্যাম’ ও ‘বাবু ভাইয়া’।- হিন্দুস্থান টাইমস

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: 'হেরা ফেরি ৩'অক্ষয় কুমারপরেশ রাওয়ালসুনীল শেঠি
শেয়ারTweetPin

সর্বশেষ

নারীদের গৃহস্থালি কাজের কোনো আর্থিক মূল্যায়ন করা হয় না: সিইসি

মার্চ ১৬, ২০২৬

হরমুজ প্রণালি খোলা রাখার উপায়!

মার্চ ১৬, ২০২৬

বার্ন ইনস্টিটিউটে অপারেশন থিয়েটারের মূল্যবান সরঞ্জাম চুরি

মার্চ ১৬, ২০২৬

এপ্রিলে বাংলাদেশে আসছে নিউজিল্যান্ড, সূচি-ভেন্যু জানা গেল

মার্চ ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

জাবি ছাত্রীর রক্তাক্ত মরদেহ উদ্ধারের ঘটনায় স্বামী ফাহিম গ্রেপ্তার

মার্চ ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT