একাত্তরের মানবতাবিরোধী অপরাধে আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত আসামি খান আকরাম হোসেনকে খালাস দিয়েছেন আপিল বেঞ্চ।
বৃহস্পতিবার ২৬ ফেব্রুয়ারি ১৯৭১ সালে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় তার করা আপিল নিষ্পত্তি করে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বেঞ্চ এ রায় দেন।
এর আগে ২০২৩ সালের ৩০ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল খান আকরাম হোসেনকে আমৃত্যু কারাদণ্ড দেন। একই রায়ে অন্য আসামিদের বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়। মামলার অন্য আসামিরা হলেন—শেখ মো. উকিল উদ্দিন, মো. মকবুল মোল্লা, খান আশরাফ আলী, রুস্তম আলী মোল্লা, শেখ ইদ্রিস ও শেখ রফিকুল ইসলাম বাবুল। ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে আপিল করেন খান আকরাম হোসেন।
রাষ্ট্রপক্ষের অভিযোগ অনুযায়ী, ১৯৭১ সালে সংঘটিত ঘটনায় আসামিদের বিরুদ্ধে অপহরণ, আটক, নির্যাতন, গণহত্যা, হত্যা ও ধর্ষণসহ সাতটি মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়। ট্রাইব্যুনাল রায়ে সব অভিযোগ প্রমাণিত হয়েছে বলে উল্লেখ করা হয়েছিল। তবে আপিল বিভাগের সর্বশেষ রায়ে খান আকরাম হোসেনকে খালাস দেওয়া হলো। রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশের পর বিস্তারিত জানা যাবে বলে আইনজীবীরা জানিয়েছেন।








