চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আকবরের নেতৃত্বে হংকং যাচ্ছে বাংলাদেশ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:২৫ অপরাহ্ন ২৯, অক্টোবর ২০২৫
ক্রিকেট, স্পোর্টস
A A

জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) টি-টুয়েন্টিতে নেতৃত্ব দিয়ে রংপুর বিভাগকে টানা দ্বিতীয়বারের মতো ট্রফি এনে দিয়েছেন আকবর আলি। অধিনায়কত্বের পাশাপাশি ব্যাটিংয়ে পারফর্ম করে টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ও হয়েছেন তিনি। বাংলাদেশের হয়ে যুব বিশ্বকাপ জেতার পর থেকেই লাল-সবুজদের বয়সভিত্তিক দলগুলোকে নিয়মিতই নেতৃত্ব দিচ্ছেন আকবর। ডানহাতি উইকেটরক্ষক ব্যাটারকে দেখা যাবে এবার বাংলাদেশের নেতৃত্বে।

নভেম্বরে পর্দা উঠতে চলা হংকং সিক্সেস টুর্নামেন্টের জন্য আকবরকে অধিনায়ক বুধবার করে ৭ সদস্যের দল দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। স্কোয়াডে সুযোগ পেয়েছেন মোসাদ্দেক হোসেন সৈকত, মোহাম্মদ সাইফউদ্দিন, জিসান আলমের মতো ক্রিকেটাররা। অভিজ্ঞ আবু হায়দার রনির সঙ্গে আছেন রাকিবুল হাসান ও তোফায়েল আহমেদও।

২০০২ সালে শুরু হওয়া হংকং সিক্সেস টুর্নামেন্টটি ২০১২ সাল পর্যন্ত প্রায় নিয়মিতভাবে অনুষ্ঠিত হয়েছিল। কয়েক বছর বিরতির পর ২০১৭ সালে আবারও মাঠে গড়ায় টুর্নামেন্টটি। এরপর ২০২৪ সালে অনুষ্ঠিত হয় সর্বশেষ আসর। এবার টানা দ্বিতীয় বছর বসছে এই টুর্নামেন্ট। সবশেষ আসরে বাংলাদেশ সেমিফাইনালে উঠেছিল। আগামী ৭ থেকে ৯ নভেম্বর চলবে এবারের আসর।

বাংলাদেশ দল: আকবর আলি (অধিনায়ক), আবু হায়দার রনি, জিসান আলম, মোহাম্মদ সাইফউদ্দিন, মোসাদ্দেক হোসেন সৈকত, রাকিবুল হাসান এবং তোফায়েল আহমেদ।

Jui  Banner Campaign
ট্যাগ: আকবর আলিবাংলাদেশরনিলিড স্পোর্টসহংকং
শেয়ারTweetPin

সর্বশেষ

বেআইনি সমাবেশ ছত্রভঙ্গে পুলিশ আগ্নেয়াস্ত্র ব্যবহার করেনি: ডিএমপি

ফেব্রুয়ারি ৬, ২০২৬
রাজধানীর কারওয়ান বাজারের হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে আনুষ্ঠানিকভাবে  ইশতেহার ঘোষণা করছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান, ছবি: বিএনপির ফেসবুক লাইভ থেকে নেওয়া।

ইশতেহারে যেমন ঢাকার স্বপ্ন দেখছেন তারেক রহমান

ফেব্রুয়ারি ৬, ২০২৬

বিএনপির ইশতেহারে ক্রীড়া বিষয়ে যা আছে

ফেব্রুয়ারি ৬, ২০২৬

প্রবীণ সাংবাদিক জাকারিয়া কাজল আর নেই

ফেব্রুয়ারি ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

বিনোদন ও সংস্কৃতি নিয়ে যা আছে বিএনপির ইশতেহারে

ফেব্রুয়ারি ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT