চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জানুয়ারিতে ঢাকা-কলকাতায় শবনমের ‘আজব কারখানা’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:১৩ অপরাহ্ন ২৮, ডিসেম্বর ২০২১
বিনোদন
A A

শবনম ফেরদৌসীর পরিচালনায় ২০১৬-২০১৭ অর্থবছরে সরকারি অনুদানপ্রাপ্ত ‘আজব কারখানা’র শুটিং শেষ হয়েছে আগেই। বাংলাদেশের ঐতিহ্যবাহী লোকগান ও একজন রকস্টারের সংযোগের গল্পে নির্মিত চলচ্চিত্রটি এবার দেখতে পারবেন ঢাকা-কলকাতার দর্শক! তবে ছবিটি ঢাকার দর্শকের আগে কলকাতার দর্শকেরা দেখার সুযোগ পাচ্ছেন!

জানুয়ারিতে অনুষ্ঠিতব্য ২০তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে মনোনীত হওয়ার খবর জানা গিয়েছিলো আগেই। ১৫ জানুয়ারি থেকে শুরু হতে যাওয়া এই উৎসবে ‘বাংলাদেশ প্যানোরমা’ বিভাগে দেখানো হবে শবনমের ‘আজব কারখানা’।

কিন্তু তার আগেই সিনেমাটি দেখবেন কলকাতার দর্শক! এমনটাই জানালেন নির্মাতা। শবনম ফেরদৌসী জানালেন, ৭ জানুয়ারি থেকে শুরু হতে যাওয়া ২৭ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে নির্বাচিত হয়েছে তার প্রথম পূর্ণদৈর্ঘ্য কাহিনী চিত্রটি। উৎসবের ‘এশিয়ান সিলেক্ট:নেটপ্যাক অ্যাওয়ার্ড’ বিভাগে দেখানো হবে ‘আজব কারখানা’।

শুটিংয়ে পরমব্রত ও দোয়েলকে দৃশ্য বুঝিয়ে দিচ্ছেন নির্মাতা

এই ছবির কেন্দ্রীয় চরিত্র কলকাতার পরমব্রত চ্যাটার্জী। এক ভিডিও বার্তায় এই অভিনেতা উচ্ছ্বাস প্রকাশ করে জানান, ২০১৯ ও ২০২০ সাল মিলিয়ে আমরা ‘আজব কারখানা’ ছবিটি বানিয়েছি। এটি শবনম ফেরদৌসীর প্রথম ফিচার ফিল্ম। সিনেমাটি করতে গিয়ে বাংলাদেশের লোকায়ত গানবাজনার যে সম্ভার, তার সাথে নির্মাতা পরিচয় করিয়ে দিয়েছেন। এই ছবিটা করতে পারা আমার জন্য বড় সৌভাগ্যের।

এসময় ঢাকা ও কলকাতার দর্শকদের পরমব্রত আহ্বান জানান, সিনেমাটি দেখে তাদের মতামত জানাতে। পরমব্রত ছাড়াও চলচ্চিত্রটিতে আরো অভিনয় করছেন দিলরুবা দোয়েল, শাবনাজ সাদিয়া ইমি, খালিদ হাসান রুমি, হেলিম বয়াতী, দিলু বয়াতী, কিতাব আলী, ক্রিস্টিয়ানো তন্ময়, মুনতাকা অর্পন, মাইমুনা মমো এবং মাহরিন মান্য। সিনেমাটি প্রযোজনা করেছেন চলচ্চিত্র নির্মাতা, প্রযোজক ও মিডিয়া ব্যক্তিত্ব সামিয়া জামান।

‘আজব কারখানা’ চলচ্চিত্রের কাহিনী আবর্তিত হয়েছে একজন রকস্টারের জীবনকে ঘিরে। রকস্টার রাজীব গ্রাম বাংলার বাউল শিল্পীদের সংস্পর্শে এসে নিজের জীবনের নতুন অর্থ খুঁজতে শুরু করে। চলচ্চিত্রটিতে আবহমান বাংলার বিভিন্ন গানের ধারা, ঘরানা ও মর্মবাণী তুলে ধরা হয়েছে। সেই সঙ্গে আছে রক ও ফিউশনের আয়োজন।

‘আজব কারখানা’ ছবির একটি দৃশ্য
Reneta

ছবিতে ৫টি মৌলিক গান রয়েছে এবং প্রথমবারের মতো বাংলা সাহিত্যের অন্যতম জনপ্রিয় কবি হেলাল হাফিজের ৪টি কবিতাকে গানে রূপান্তর করা হয়েছে। গানগুলোর সংগীতায়োজন করেছে ভাইকিং এবং গৌরব। ছবিটির সংগীত পরিচালনা করেছেন লাবিক কামাল গৌরব।

প্রায় ৪০টিরও অধিক প্রামাণ্যচিত্রের নির্মাতা শবনম ফেরদৌসীর ‘জন্মসাথী’ ২০১৬ সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন ছাড়াও দেশ বিদেশের বিভিন্ন চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে এবং একাধিক পুরস্কার অর্জন করেছে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: অভিনয়আজব কারখানাকলকাতাকিতাব আলীক্রিস্টিয়ানো তন্ময়খালিদ হাসান রুমিগানঢাকাদিলরুবা দোয়েলদিলু বয়াতীনায়কবাংলাবাংলাদেশমাইমুনা মমোমুনতাকা অর্পনরকস্টারলিড বিনোদনশবনম ফেরদৌসীশাবনাজ সাদিয়া ইমিসিনেমাহেলাল হাফিজহেলিম বয়াতী
শেয়ারTweetPin

সর্বশেষ

কিউআর কোডে শ্রীলঙ্কা কীভাবে জ্বালানি সঙ্কট মোকাবেলা করছে

মার্চ ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

”শনিবার থেকে স্বাভাবিক হবে জ্বালানি সরবরাহ, আতঙ্কিত না হওয়ার আহ্বান”

মার্চ ২৭, ২০২৬

অতীতে জিয়াউর রহমানের অবদানকে নানাভাবে খাটো করা হয়েছে: প্রধানমন্ত্রী

মার্চ ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালী বন্ধ ঘোষণা ইরানের, জাহাজ চললে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি

মার্চ ২৭, ২০২৬

শক্তিশালী গণমাধ্যম ও প্রাতিষ্ঠানিক ব্যবস্থা গড়ে তোলার আহ্বান তথ্য ও সম্প্রচারমন্ত্রীর

মার্চ ২৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT