চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চলন্ত গাড়িসহ উল্টে গেলেন সুপারস্টার অজিত কুমার!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:৪৭ অপরাহ্ন ০৫, এপ্রিল ২০২৪
বিনোদন
A A

ফাঁকা জমির ভেতরে কালো পিচের রাস্তা। সেই রাস্তা দিয়ে উচ্চ গতিতে ছুটে চলেছে একটি কালো গাড়ি। কিছুক্ষণ পরেই সেটা রাস্তা থেকে পাশে নেমে উল্টে গেল। না, এটা কোনো সাধারণ দুর্ঘটনার ভিডিও নয়। এটি একটি সিনেমার শুটিংয়ের দুর্ঘটনার ভিডিও!

যেই ভয়াবহ সড়ক দুর্ঘটনার কবলে পড়েছিলেন ভারতের দক্ষিণী সিনেমার অভিনেতা অজিত কুমার।

ভারতীয় সংবাদ মাধ্যম সূত্রে জানা গেছে, আজারবাইজানে অজিতের পরবর্তী অ্যাকশনধর্মী সিনেমা ‘বিদা ময়ূর্চি’র অ্যাকশন দৃশ্যের শুটিং করতে গিয়ে এ ঘটনাটি ঘটে। বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে সেই দুর্ঘটনার কয়েকটি ভিডিও ক্লিপ।

সিনেমাটির প্রযোজনা সংস্থার পক্ষ থেকে এক্স হ্যান্ডেলে তিনটি ভিডিও পোস্ট করা হয়েছে। তিনটি আঙ্গিক থেকে সেখানে পুরো শুটিংয়ের বিষয়টাকে তুলে ধরা হয়েছে। সঙ্গে লেখা হয়েছে, সাহসিকতার কোনো সীমা নেই। কোনো স্টান্ট ডাবল ছাড়াই ‘বিদা ময়ুর্চি’ সিনেমাতে সাহসী স্টান্ট করলেন অজিত কুমার। ওই ভিডিওতে অজিতের পাশে দেখা যাচ্ছে ছবির অন্য অভিনেতা আরাভকে।

ভিডিওর শেষে দেখা যাচ্ছে, গাড়িটি রাস্তার ধারে উল্টে যাওয়ার পরেই ইউনিটের সদস্যরা দ্রুত গাড়িটির দিকে দৌড়াচ্ছেন। এই দৃশ্য দেখার পর অজিতের ভক্তরা তার জন্য সোশ্যাল সাইটে তাদের দুশ্চিন্তার কথা প্রকাশ করেছেন। কেউ কেউ আবার ৫৫ বছর বয়সী এই অভিনেতার সাহসিকতার প্রশংসাও করেছেন।

মাগিজ থিরুমেনি নির্মিত এ সিনেমার শুটিং গত বছরের সেপ্টেম্বরে শুরু হয়। তবে অক্টোবরের শুরুতে আজারবাইজানে সিনেমাটির দৃশ্যধারণের কাজ শুরু করেন নির্মাতারা। এরই মধ্যে আজারবাইজান অংশের শুটিং শেষ হয়েছে। চলতি মাসের শেষের দিকে আবারও সিনেমাটির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে। সিনেমাটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন অজিত কুমার। তার বিপরীতে অভিনয় করছেন তৃষা কৃষ্ণান। – ইন্ডিয়ান এক্সপ্রেস

Jui  Banner Campaign
ট্যাগ: অজিত কুমারদক্ষিনী অভিনেতা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ব্র্যাক ইউনিভার্সিটিতে একুশে পদকপ্রাপ্ত শিক্ষাবিদ ও প্রফেসর ইমেরিটাসকে সংবর্ধনা

ফেব্রুয়ারি ২০, ২০২৬

কানাডায় “ইয়ুথ ফাইন্যান্সিয়াল প্ল্যানিং ও লিটারেসি ওয়ার্কশপ” সম্পন্ন

ফেব্রুয়ারি ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

নোয়াখালীতে তেলবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে: নিহত ২

ফেব্রুয়ারি ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

ঢাকায় আংশিক মেঘলা আকাশ, বাড়বে দিনের তাপমাত্রা

ফেব্রুয়ারি ২০, ২০২৬
অমর একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের

ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা জানানোর প্রস্তুতি

ফেব্রুয়ারি ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT