চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জীবনসঙ্গী হিসেবে যেমন পাত্র চান অভিনেত্রী আইশা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:৩৪ অপরাহ্ন ২০, ফেব্রুয়ারি ২০২৫
বিনোদন
A A

টিভিসি কিংবা উপস্থাপনার পরে অভিনয় দিয়ে দর্শকদের নজর কাড়ছেন আইশা খান। সম্প্রতি একটি গণমাধ্যমের ভিডিও সাক্ষাৎকারে এই অভিনেত্রী জানিয়েছেন, তিনি কেমন পাত্র বিয়ে করবেন!

আইশা খান বলেন, লাইফ পার্টনার বাছাইয়ের ক্ষেত্রে অবশ্যই প্রথমে যেটা জানার চেষ্টা করব, সেটা হচ্ছে ছেলে নামাজি কি না। কারণ আমার মাঝেমধ্যে নামাজ একটু কম পড়া হয়। সেক্ষেত্রে আমার পার্টনারের মধ্যে নিয়মিত নামাজ আদায়ের গুণটা অবশ্যই থাকতে হবে। কারণ নামাজের জন্যই বাসায় মায়ের কাছে বেশি বকাঝকা শুনতে হয়। নামাজ নিয়ে আমার পরিবারও বেশ সচেতন।

শোবিজে কাজ করলেও আইশার নেই কোনো প্রেমের গুঞ্জন। কেনো নেই? উত্তরে আইশা বললেন, স্কুল লাইফ থেকে আমি রাফ এন্ড টাফ পারসনালিটি নিয়ে চলাফেরা করতাম। এটার জন্য হয়তো বা কেউ প্রপোজাল বা প্রেমের প্রস্তাব দেয়ার সাহসটা করতে পারেনি। যারা করেছেন, তাদের সঙ্গে হয়তো কথা বলেছি, বোঝার চেষ্টা করেছি, একটা সময়ে তাদের কোনো নির্দিষ্ট বিষয়ে চোখে পড়ার পর মনে হয়েছে, দুরত্ব বজায় রাখাই ভালো।

প্রেম না করলেও লাইফ পার্টনার হিসেবে হিসেবে আইশা খান আরও বলেন, ছেলেকে অবশ্যই ভালো ব্যবহার জানতে হবে। কারণ ভালো ব্যবহার-আচারণ আয়ত্তে আনতে সময়ের প্রয়োজন হয়। তাকে অবশ্যই ভালো চরিত্রের অধিকারী হতে হবে। যিনি সবাইকে সম্মান করতে জানেন।

সবশেষ আইশা বললেন, এই দুইটা গুণের পাশাপাশি সে যদি একটু ট্রাভেল ফ্রিক হয় তাহলেই হবে। কারণ আমি ঘুরতে পছন্দ করি, আমার লাইফ পার্টনারও যদি কষ্ট করে একটু ঘুরতে পারে তাহলেই হবে। বাকিটুকু মানিয়ে নিতে পারব…(হাসি)।

লাইফ পার্টনার এখনও খুঁজে না পেলেও, বিয়ের তারিখ কিন্তু ঠিক করে রেখেছেন আইশা।  জানালেন, ২১ ডিসেম্বর বিয়ে করবেন তিনি। আর সাল? সেটা অবশ্য এখনই নিশ্চিত করে কিছু বলতে পারলেন না আইশা।

Reneta

বললেন, ডিসেম্বর মাসে সবাই তো ১৬ ডিসেম্বর, ২৫ ডিসেম্বর, ৩১ ডিসেম্বর বিয়ে করে। তাই আমি চিন্তা করেছি, আমার বিয়েটা ২১ ডিসেম্বর হবে। যদিও কোন সাল, সেটা এখনই নিশ্চিত করে বলতে পারছি না। আগে পাত্র খুঁজে পাই, তারপর ২১ ডিসেম্বর বিয়ে করে নিব।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: অভিনেত্রীআইশা খাননাটক
শেয়ারTweetPin

সর্বশেষ

টানা সাত দফা দাম কমার পর আবার বাড়ল স্বর্ণের দাম

মার্চ ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

ধেয়ে আসছে প্রাক-মৌসুমী বৃষ্টি বলয় ‘বিজলী’

মার্চ ২৮, ২০২৬

রাজশাহীতে বানিজ্যিকভাবে পেঁয়াজ বীজ চাষ

মার্চ ২৮, ২০২৬

চট্রগ্রামে মিরসরাইয়ে রঙিনমাছ চাষে নতুন সম্ভাবনা

মার্চ ২৮, ২০২৬

দীর্ঘ ৪০ দিনের ছুটি শেষ, রোববার খুলছে শিক্ষাপ্রতিষ্ঠান

মার্চ ২৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT