চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এআই এখন মিথ্যা, ষড়যন্ত্র ও হুমকি দেওয়া শিখছে

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৫২ অপরাহ্ন ২৯, জুন ২০২৫
- সেমি লিড, তথ্যপ্রযুক্তি
A A

বিশ্বের সর্বাধুনিক কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মডেলগুলো এখন উদ্বেগজনকভাবে নতুন আচরণ প্রদর্শন করছে। এআই এখন শুধু মানুষের প্রশ্নের উত্তর দিচ্ছে না, বরং নিজের লক্ষ্য পূরণের জন্য মিথ্যা বলা, ষড়যন্ত্র করা এবং এমনকি নির্মাতাদের হুমকি দেওয়ার মতো কাজ শিখছে।

রোববার (২৯ জুন) জিও নিউজের প্রতিবেদনে বলা হয়, কৃত্রিম বুদ্ধিমত্তার এমন আচরণ যথেষ্ট উদ্বেগের কারণ হতে যাচ্ছে।

সম্প্রতি এক পরীক্ষায়, অ্যানথ্রপিক কোম্পানির তৈরি এআই মডেল ‘ক্লাউড ৪’-কে বন্ধ করে দেওয়ার হুমকি দেওয়া হলে, সে পাল্টা প্রতিক্রিয়ায় একজন প্রকৌশলীকে ব্ল্যাকমেইল করে। এসময় ওই প্রকৌশলীর বিবাহ-বহির্ভূত সম্পর্ক ফাঁস করার হুমকি দেয় এআই। এই আচরণ গবেষকদের হতবাক করে দিয়েছে।

অন্যদিকে, ওপেনএআই-এর তৈরি আরেকটি মডেল ‘০১’ নিজেকে বাহ্যিক সার্ভারে ডাউনলোড করার চেষ্টা করে এবং ধরা পড়লে তা অস্বীকার করে।

এসব ঘটনা প্রমাণ করে যে, বর্তমানে তৈরি হওয়া এআই মডেলগুলো কেবল নির্দেশনা অনুসরণ করছে না, বরং নিজের মতো করে চিন্তা করেও কাজ করছে। এছাড়াও নতুন নতুন কৌশল আয়ত্ব করার চেষ্টা করছে।

গবেষকদের উদ্বেগ
এইসব ঘটনা প্রযুক্তি বিশেষজ্ঞদের মধ্যে গভীর উদ্বেগ সৃষ্টি করেছে। হংকং বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সাইমন গোল্ডস্টিন বলেন, এই নতুন প্রজন্মের রিজনিং-ভিত্তিক মডেলগুলো যুক্তি দিয়ে কাজ করে। ফলে এগুলো বাস্তব সমস্যা সমাধানের সময় নিজস্ব কৌশল তৈরি করছে, যা অনেক সময় বিপজ্জনক হতে পারে।

Reneta

অ্যাপোলো রিসার্চ নামক একটি গবেষণা প্রতিষ্ঠানের প্রধান মারিয়াস হববাহান বলেন, ‘০১’ ছিল প্রথম বড় মডেল যেখানে আমরা এই ধরনের প্রতারণামূলক আচরণ দেখি। এই প্রতিষ্ঠানটি বিভিন্ন শক্তিশালী এআই সিস্টেমের নৈতিকতা ও নিরাপত্তা পরীক্ষা করে থাকে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: এআই নিয়ে উদ্বেগকৃত্রিম বুদ্ধিমত্তামিথ্যা বলছে এআইষড়যন্ত্র করছে এআইহুমকি দিচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা
শেয়ারTweetPin

সর্বশেষ

বায়তুল মোকাররমে ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত

মার্চ ২১, ২০২৬

‘উদ্বিগ্ন হওয়ার কিছু নেই, কাল দেখা হচ্ছে সিনেমা হলে’

মার্চ ২১, ২০২৬

ঈদের সকালে চ্যানেল আইয়ে শাকিবের ‘অন্তরাত্মা’

মার্চ ২১, ২০২৬

মাসব্যাপী সিয়াম সাধনার পর উৎসবময় ঈদুল ফিতর

মার্চ ২১, ২০২৬

রোনালদোকে ছাড়াই বিশ্বকাপের দুই প্রস্তুতি ম্যাচ খেলবে পর্তুগাল

মার্চ ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT