চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আহমদিয়াদের জলসা বন্ধে সংঘর্ষে নিহত ২, র‌্যাব-বিজিবি মোতায়েন

এ রহমান মুকুলএ রহমান মুকুল
১০:০২ অপরাহ্ন ০৩, মার্চ ২০২৩
- সেমি লিড, জনপদ, পঞ্চগড়
A A

পঞ্চগড়ে আহমদিয়া মুসলিম জামাতের সালানা জলসা বন্ধের দাবিতে বিক্ষোভের ঘটনায় পুলিশের সাথে মুসল্লিদের সংঘর্ষ হয়েছে। এতে ২ জন নিহত এবং সাংবাদিক-পুলিশসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। এসময় কয়েকটি দোকানে অগ্নিসংযোগ ও মালামাল লুট করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে ১৭ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

জানা গেছে, ‘‘শুক্রবার জুমার নামাজের পর পঞ্চগড় পৌরসভা এলাকার কয়েকটি মসজিদ থেকে মুসল্লিরা একত্রিত হয়ে আহমদিয়া সম্প্রদায়ের সালানা জলসা বন্ধের দাবীতে বিক্ষোভ মিছিল শুরু করে। বিক্ষোভ অবরোধের একপর্যায়ে পুলিশ বাধা দিলে ব্যাপক সংঘর্ষ শুরু হয়।

মিছিল নিয়ে পঞ্চগড় শহরে এসে বিক্ষোভ অবরোধ করে একপর্যায়ে আহাম্মদনগর এলাকায় আহমদিয়াদের জলসা অভিমূখে মিছিল নিয়ে রওয়ানা দেয় মুসল্লিরা। এসময় পঞ্চগড় চৌরঙ্গি মোড় এলাকায় পুলিশ মিছিলটিকে আটকে দেয়। সেখান থেকে মুসল্লিরা জেলা শহরে সিনেমা হল সড়কে পিছু হটে। তাৎক্ষণিক হাজার হাজার জনতা একত্র হয়ে শহরে পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ শুরু করে। এসময় জনতার ধাওয়ায় পুলিশ পিছু হটে। ধাওয়া-পাল্টা ধাওয়ায় পুলিশ ও সাংবাদিকসহ কমপক্ষে ২০ জন আহত হয়।’’

এসময় শহরের সিনেমা হল রোডে অবস্থিত আহমদিয়াদের কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে অগ্নিসংযোগ করে কেউ কেউ। এছাড়া ধাক্কামারাস্থ করতোয়া নদী পাড়ের ট্রাফিক পুলিশ বক্সে অগ্নিসংযোগ করে বিক্ষুব্ধরা। সেখানে পুলিশের ১৫/২০টি মোটরসাইকেল পুড়ে যায়।

সেখানে এখন থমথমে পরিস্থিতি বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ১৭ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

পুলিশের সাথে বিজিবি র‌্যাব পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত বিক্ষুব্ধরা আহমদনগর এলাকায় আহমদিয়াদের মারপিটসহ বাড়ি-ঘর ভাঙচুর চালাচ্ছিল। পুলিশ, বিজিবি ও র‌্যাব যৌথভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে।

ট্যাগ: আহমদিয়া মুসলিম জামাতপঞ্চগড়বিজিবি মোতায়েনসালানা জলসা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: খুলনার খালিশপুরে নির্বাচনী জনসভায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

নারীদেরকে পেছনে রেখে দেশ পুনর্গঠন সম্ভব নয়: তারেক রহমান

ফেব্রুয়ারি ২, ২০২৬

নারী হেনস্তার প্রতিবাদ করায় আমার পেছনে লেগেছে: ডা. শফিকুর রহমান

ফেব্রুয়ারি ২, ২০২৬

ভোলায় নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে অবস্থান কর্মসূচি

ফেব্রুয়ারি ২, ২০২৬

শেখ হাসিনা রাজনীতিতে প্রাসঙ্গিক থাকবেন না: মির্জা ফখরুল

ফেব্রুয়ারি ২, ২০২৬

পোস্টাল ব্যালট ছাড়াও যে কারণে ভোট গণনা দেরি হবে

ফেব্রুয়ারি ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT