চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পানির বিল পরিশোধ সহজ করতে ব্র্যাক ব্যাংক ও চট্টগ্রাম ওয়াসার চুক্তি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:৩৯ অপরাহ্ন ০৬, জুন ২০২৪
অর্থনীতি
A A

ব্র্যাক ব্যাংক এবং চট্টগ্রাম ওয়াসা কর্তৃপক্ষের মধ্যে একটি চুক্তি স্বাক্ষর হয়েছে। এর ফলে এখন থেকে গ্রাহকরা যেকোন ব্র্যাক ব্যাংক শাখায় খুব সহজেই তাদের পানির বিল পরিশোধ করতে পারবেন।

গত ১৯ মে চট্টগ্রাম ওয়াসার অফিসে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিটিতে স্বাক্ষর করেন চট্টগ্রাম ওয়াসার ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর (ফাইন্যান্স) মো. লাল হোসেন এবং ব্র্যাক ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব কর্পোরেট ব্যাংকিং তারেক রেফাত উল্লাহ খান।

এই উদ্যোগের লক্ষ্য হলো চট্টগ্রাম ওয়াসার গ্রাহকদের ব্র্যাক ব্যাংকের বিস্তৃত ব্রাঞ্চ নেটওয়ার্কের মাধ্যমে বিল পরিশোধের সুযোগ করে দেয়া। এর ফলে গ্রাহকদের জন্য বিল পরিশোধ প্রক্রিয়া আরও সহজ ও কার্যকর হবে।

এই উদ্যোগ সম্পর্কে তারেক রেফাত উল্লাহ খান বলেন, “একটি গ্রাহককেন্দ্রিক ব্যাংক হিসেবে ব্র্যাক ব্যাংক গ্রাহকদের সুবিধার্থে ক্রমাগত নতুন নতুন সুবিধা নিয়ে আসছে। এই চুক্তিটি গ্রাহক সেবা উন্নত করার লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। আমাদের বিস্তৃত ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক চট্টগ্রাম ওয়াসার গ্রাহকদের জন্য পানির বিল পরিশোধ আরও সহজ করবে। আমরা আমাদের গ্রাহকদের জন্য নিরবচ্ছিন্ন বিল পরিশোধ সেবা নিশ্চিত করতে আরও বিভিন্ন সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠানের সাথে অংশীদারিত্ব অব্যাহত রাখব।”

এ সময় অনুষ্ঠানে চট্টগ্রাম ওয়াসার পক্ষ থেকে উপস্থিত ছিলেন আইটি সিস্টেম অ্যানালিস্ট শফিকুল বাশার ও লুৎফি জাহান, ডেপুটি চিফ অ্যাকাউন্টস অফিসার নাজমুন নাহরিন, অ্যাকাউন্টস অফিসার মোহাম্মদ সোহেল রানা ও রক্তিম দেব এবং ব্র্যাক ব্যাংকের পক্ষ থেকে উপস্থিত ছিলেন হেড অব রিজিওনাল কর্পোরেট–চট্টগ্রাম কায়েস চৌধুরী, ইউনিট হেড অব ট্র্যানজ্যাকশন ব্যাংকিং–চট্টগ্রাম, নারগিস আক্তার মুন্নি, ক্লাস্টার ম্যানেজার–চট্টগ্রাম, মো. জাহেদুল ইসলাম মজুমদার।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চট্টগ্রাম ওয়াসাপানির বিলব্র্যাক ব্যাংক
শেয়ারTweetPin

সর্বশেষ

ব্র্যাক ইউনিভার্সিটিতে দুদিনব্যাপী বৈশাখী উৎসব শুরু

এপ্রিল ১৫, ২০২৬

যুক্তরাষ্ট্রে মেসি ও আর্জেন্টিনার বিরুদ্ধে মামলা

এপ্রিল ১৫, ২০২৬

ড. মো. আলী আফজাল: কৃষি বিজ্ঞানের প্রবাদপুরুষ ও আধুনিক আবাসনখাতের স্বপ্নদ্রষ্টা

এপ্রিল ১৫, ২০২৬

ব্যয় কমানোর লক্ষ্যে ২ হাজার কর্মী ছাঁটাই করবে বিবিসি

এপ্রিল ১৫, ২০২৬

বায়ার্নের প্রতিশোধ, নাকি রিয়ালের প্রত্যাবর্তন

এপ্রিল ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT