চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অগ্রণী ব্যাংকের গ্রাহকেরা নগদে অ্যাড মানি করতে পারবেন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৪৮ অপরাহ্ন ১৮, এপ্রিল ২০২৩
অর্থনীতি
A A

এখন থেকে অগ্রণী ব্যাংকের গ্রাহকেরা খুব সহজে দেশের অন্যতম সেরা মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস নগদে অ্যাড মানি করতে পারবেন। এর ফলে ডিজিটাল লেনদেন এখন আরও বেশি সহজ ও সাশ্রয়ী হয়ে গেল।

সম্প্রতি মতিঝিলে অগ্রণী ব্যাংকের প্রধান কার্যালয়ে এ বিষয়ে নগদ লিমিটেড ও অগ্রণী ব্যাংক লিমিটেড-এর মধ্যে একটি চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়েছে।

এতে নগদ লিমিটেড-এর নির্বাহী পরিচালক মারুফুল ইসলাম ঝলক, হেড অব বিজনেস সেলস মাহবুব সোবহান এবং ডেপুটি জেনারেল ম্যানেজার মো. বায়েজিদ উপস্থিত ছিলেন।

অগ্রণী ব্যাংক লিমিটেড-এর পক্ষে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. মুরশেদুল কবীর, উপব্যবস্থাপনা পরিচালক ওয়াহিদা বেগম, উপব্যবস্থাপনা পরিচালক শ্যামল কৃষ্ণ সাহা, উপ-ব্যবস্থাপনা পরিচালক রেজিনা পারভীন ও জেনারেল ম্যানেজার অ্যান্ড সিআইটিও মো. শাহীনুর রহমান উপস্থিত ছিলেন। এ ছাড়াও উপস্থিত ছিলেন দুয়ার সার্ভিসেস লিমিটেডের হেড অব বিজনেস ডেভেলপমেন্ট মুহাম্মদ জিয়াউল হক।

অগ্রণী ব্যাংক লিমিটেড-এর সাথে এই লঞ্চিংয়ের বিষয়ে নগদ লিমিটেড-এর নির্বাহী পরিচালক মারুফুল ইসলাম ঝলক বলেন, ‘আমরা ডিজিটাল লেনদেনকে আরও বেশি সহজ ও সাশ্রয়ী করার জন্য কাজ করছি। যার ধারাবাহিকতায় অগ্রণী ব্যাংকের সাথে এই চুক্তি করেছে নগদ। এখন ব্যাংকটির গ্রাহকেরা খুব সহজে চাইলে মুহূর্তেই ব্যাংক থেকে টাকা নগদ ওয়ালেটে আনতে পারবেন।’

দেশের ৩১টি ব্যাংকের গ্রাহকেরা নগদে অ্যাড মানি করার সুবিধা উপভোগ করতে পারছেন। এরমধ্যে রয়েছে- ট্রাস্ট ব্যাংক, সিটি ব্যাংক, কমিউনিটি ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামি ব্যাংক, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, প্রাইম ব্যাংক, প্রিমিয়ার ব্যাংক, এবি ব্যাংক, এনআরবিসি ব্যাংক, ঢাকা ব্যাংক, সোশ্যাল ইসলামি ব্যাংক, আইএফআইসি ব্যাংক, ন্যাশনাল ব্যাংক, এক্সিম ব্যাংক, মিডল্যান্ড ব্যাংক, স্টান্ডার্ড ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, শাহাজালাল ইসলামি ব্যাংক, এনআরবি ব্যাংক, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, মেঘনা ব্যাংক।

Jui  Banner Campaign
ট্যাগ: অগ্রণী ব্যাকনগদনগদ ওয়ালেট
শেয়ারTweetPin

সর্বশেষ

অ্যাপস্টেইন ফাইলস: তোলপাড় তোলা ভিডিও-১

অ্যাপস্টেইন ফাইলস: তোলপাড় তোলা ভিডিও-১

ফেব্রুয়ারি ২, ২০২৬
ছবি: সংগৃহীত

ব্র্যাক ইউনিভার্সিটি ও ওয়ার্ল্ড ফেডারেশন অফ কনসালসের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

ফেব্রুয়ারি ২, ২০২৬

যাদের নিয়ে টি-টুয়েন্টি বিশ্বকাপে নামবে শ্রীলঙ্কা

ফেব্রুয়ারি ২, ২০২৬
ছবি: সংগৃহীত

বাজারে আসছে জুলাই গ্রাফিতির নতুন ১০ টাকার নোট

ফেব্রুয়ারি ২, ২০২৬

নিজেকে শয়তান মনে করি না: জেফ্রি এপস্টেইন

ফেব্রুয়ারি ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT