চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চারজনের মুক্তির দাবিতে স্বেচ্ছায় কারাবরণের ঘোষণা আন্দোলনরত শিক্ষকদের

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:১০ অপরাহ্ন ০৯, নভেম্বর ২০২৫
বাংলাদেশ
A A
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের আন্দোলন

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের আন্দোলন

রাজধানীর শাহবাগ থানায় আটক চার শিক্ষককে মুক্তি দেওয়া না হলে স্বেচ্ছায় কারাবরণের ঘোষণা দিয়েছেন আন্দোলনরত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা।

রোববার (৯ নভেম্বর) কেন্দ্রীয় শহীদ মিনারে আন্দোলন থেকে এ ঘোষণা দেন শিক্ষকরা।

শিক্ষকদের অভিযোগ, তিন দফা দাবিতে প্রাথমিকের সহকারী শিক্ষকদের চলমান কর্মসূচি থেকে চার শিক্ষককে পুলিশ আটক করেছে। তাদের অবিলম্বে মুক্তির দাবি জানিয়েছেন তারা। এসময় ওই চার শিক্ষককে মুক্তি দেওয়া না হলে স্বেচ্ছায় কারাবরণের ঘোষণা দেন।

এদিকে তিন দফা দাবিতে আন্দোলনে নেমে পুলিশের লাঠিপেটার শিকার হওয়ার পর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকেরা রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করছেন। পাশাপাশি তাঁরা বিদ্যালয়গুলোয় পূর্ণদিবস কর্মবিরতি পালন করছেন। তিন দফা বাস্তবায়ন না করে উল্টো শাহবাগে শিক্ষকদের ওপর পুলিশি হামলার ঘটনায় স্বরাষ্ট্র উপদেষ্টা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টার পদত্যাগ দাবি করেছে প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদ। রোববার সংগঠনের পক্ষে শিক্ষক নেতা মোহাম্মদ শামছুদ্দীন মাসুদের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়।

সহকারী শিক্ষকদের ৩ দফা দাবিগুলো হলো—দশম গ্রেডে বেতন নির্ধারণ, ১০ বছর ও ১৬ বছরপূর্তিতে উচ্চতর গ্রেড সমস্যার সমাধান ও শতভাগ বিভাগীয় পদোন্নতি।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আন্দোলনতিন দফা দাবিপ্রাথমিক সহকারী শিক্ষক
শেয়ারTweetPin

সর্বশেষ

বসন্তের ছুটিতে প্রেম করতে উৎসাহ দিচ্ছে চীনের একটি বিশ্ববিদ্যালয়

মার্চ ১৮, ২০২৬

মেঘনা টোল প্লাজায় ২৪ ঘণ্টায় টোল আদায় ১ কোটি ৩৬ লাখ

মার্চ ১৮, ২০২৬

ঈদ যাত্রা নিরাপদ করতে কঠোর অবস্থানে বরিশালের প্রশাসন

মার্চ ১৮, ২০২৬

আইসিসি র‍্যাঙ্কিংয়ে ৬৫ ধাপ এগোলেন নাহিদ, সেরা দশে মিরাজ

মার্চ ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

‘ফ্যামিলি কার্ড প্রাপ্তিতে দালালের মাধ্যমে আবেদন সম্পূর্ণ অবৈধ’

মার্চ ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT