চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গহীন পাহাড়ে টানা তিন দিন শ্বাসরুদ্ধ অভিযান, অপহৃত তিন প্রহরী উদ্ধার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৩৮ অপরাহ্ন ০৪, সেপ্টেম্বর ২০২৩
- সেমি লিড, কক্সবাজার, জনপদ
A A

কক্সবাজারের টেকনাফের গহীন পাহাড়ে টানা শ্বাসরুদ্ধ অভিযানের ৩ দিন পর বন বিভাগের পাহারা দলের অপহৃত তিন সদস্যকে উদ্ধার করা হয়েছে। সোমবার ৪ সেপ্টেম্বর দুপুর সোয়া ২টায় স্থানীয় জনতা, পুলিশ ও বনবিভাগের লোকজন তাদের উদ্ধার করেছে বলে নিশ্চিত করেছেন টেকনাফের হ্নীলা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড ইউপি সদস্য মোহাম্মদ আলী।

তিনি জানিয়েছেন, অপহৃতদের উদ্ধার করে পাহাড় থেকে দুপুর আড়াইটায় বের হচ্ছেন। বিস্তারিত পাহাড় থেকে বের হওয়ার পর জানানো সম্ভব হবে।

গত শুক্রবার সকাল ৮টা থেকে বেলা ১১টা পর্যন্ত এই ৩ জন টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের মোচনী বিটের নেচার পার্ক বনে পাহারা দেয়ার সময় নিখোঁজ হয়েছিলেন তারা। শনিবার সকালে ফোনে পরিবারের সদস্যদের কাছে এই ৩ জন জিম্মি রয়েছে দাবি করে মুক্তিপণ দাবি করেছে অজ্ঞাত সন্ত্রাসীরা।

হ্নীলা ৯ নম্বর ওয়ার্ড ইউপি সদস্য মোহাম্মদ আলী জানিয়েছেন, তিন ব্যক্তিকে নেচার পার্ক থেকে অপহরণ করা হয়েছে। তারা বেসরকারি সংস্থা নিসর্গের অধীনে বন পাহারাদার ছিলেন। পুলিশসহ স্থানীয় জনতা তাদের উদ্ধারের জন্য টানা তিনদিন পাহাড়ে অভিযান চালিয়ে আসছে। সোমবার দুপুরে উদ্ধার করা সম্ভব হয়েছে।

উদ্ধার হওয়া ৩ বন প্রহরী হলেন, হ্নীলা ইউনিয়নের দমদমিয়া এলাকার আবদুল মালেকের ছেলে মো. শাকের (২০) একই এলাকার বকসু মিয়ার ছেলে আবদুর রহমান (৪২) ও আবদু শুক্কুরের ছেলে আবদুর রহিম (৪৬)।

টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জোবাইর সৈয়দ জানিয়েছেন, ৩ বন প্রহরীকে উদ্ধার করা হয়েছে। এখনও পাহাড়ে পুলিশ অভিযানে রয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।

Reneta

কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন, অপহরণের শিকার হওয়াদের উদ্ধার করার পর তাদের নিয়ে পাহাড়ের বিভিন্ন স্থানে এখনো জেলা পুলিশের টিম অভিযান চালাচ্ছে। অভিযানিক দলগুলো ফিরে আসার পর চিকিৎসার ব্যবস্থা করা হবে। এরপর গণমাধ্যমকে বিস্তারিত জানানো হবে।

Jui  Banner Campaign
ট্যাগ: কক্সবাজারের টেকনাফ
শেয়ারTweetPin

সর্বশেষ

বিভিন্ন ক্যাডারে ১ হাজার ৪৯০ কর্মকর্তা নিয়োগ দিয়েছে সরকার

ফেব্রুয়ারি ৭, ২০২৬

ভোটের দুইদিন পর প্রাথমিক পর্যবেক্ষণ প্রকাশ করবে ইউরোপীয় ইউনিয়ন

ফেব্রুয়ারি ৭, ২০২৬

নির্বাচনে দুর্গম ভোট কেন্দ্রের নিরাপত্তায় ৬ প্লাটুন বিজিবি মোতায়েন

ফেব্রুয়ারি ৭, ২০২৬

রটারডামে বাংলাদেশি ‘মাস্টার’ এর ইতিহাস

ফেব্রুয়ারি ৭, ২০২৬

ঢাবি গবেষণা সংসদের নবনির্বাচিত সভাপতি হুমায়রা, সম্পাদক মনোয়ার

ফেব্রুয়ারি ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT