চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টাইটান ধ্বংসের পর ওশানগেট‘র বাণিজ্যিক কার্যক্রম স্থগিত

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৩৮ পূর্বাহ্ন ০৭, জুলাই ২০২৩
আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ
A A

গত জুন মাসে টাইটান নামক সাবমেরিনে করে টাইটানিকের ধ্বংসাবশেষ পরিদর্শন অভিযানে সাবমেরিনটি ধ্বংস হয়ে কোম্পানির সিইওসহ পাঁচজন নিহত হওয়ার ঘটনার পর সব ধরণের অনুসন্ধান এবং বাণিজ্যিক কার্যক্রম স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে টাইটানের নির্মাতা প্রতিষ্ঠান ওশানগেট।

ওয়াশিংটন ভিত্তিক কোম্পানি ওশানগেট তাদের ওয়েবসাইটে এই ঘোষণা জানিয়েছে। ওশানগেট ২০০৯ সালে প্রতিষ্ঠিত একটি ভ্রমণ প্রতিষ্ঠান যা পর্যটকদের জাহাজের ধ্বংসাবশেষ এবং পানির নিচের বিভিন্ন গিরিখাত কাছ থেকে দেখার জন্য সাবমেরিনে সমুদ্রের গভীরে ভ্রমণকারীদের সুযোগ করে দেয়।

চলতি বছর ১৮ জুন ওশানগেট এর সাবমেরিন টাইটান গভীর সমুদ্রে টাইটানিকের ধ্বংসাবশেষ দেখতে গিয়ে নিখোঁজ হয়। নিখোঁজ ওশানগেটের সাবমেরিন টাইটানের ধংসপ্রাপ্ত অংশগুলো গত ২২ জুন ধংসপ্রাপ্ত জাহাজ টাইটানিক থেকে প্রায় ১,৬০০ ফুট ব্যবধানে সমুদ্রের তলদেশে শনাক্ত করা হয়।

কোম্পানির ওয়েবসাইট অনুসারে ওশানগেট প্রশান্ত মহাসাগর, আটলান্টিক এবং মেক্সিকো উপসাগর জুড়ে ১৪টিরও বেশি অভিযান এবং ২০০টিরও বেশি ডাইভ পরিচালনা করেছে। টাইটানিকের ধ্বংসাবশেষ দেখার জন্য এর ডুবোজাহাজ টাইটানের একটি আসন প্রতি যাত্রীর খরচ ২৫০,০০০ মার্কিন ডলার বা প্রায় ২ কোটি ৭০ লাখ টাকা।

তবে ওশানগেটের কোনোও যাত্রীবাহী সাবমেরিনে প্রাণহানির ঘটনা প্রথম, এছাড়াও ওশানগেটের অভিযানগুলোর মধ্যে সমুদ্রের অতল গভীরে টাইটানিকের ধ্বংসাবশেষ দেখতের যাওয়ার ঘটনাও এই প্রথম।

Jui  Banner Campaign
ট্যাগ: ওশানগেটটাইটানটাইটানিকটাইটানিকের ধ্বংসাবশেষ
শেয়ারTweetPin

সর্বশেষ

হামজার আগমনে ফুটবলে জেগে ওঠা ‘প্রাণ সঞ্চার’ ধরে রাখতে চান আমিনুল

ফেব্রুয়ারি ১৮, ২০২৬

আমরা চাই সাকিব-মাশরাফী ফিরে আসুক: ক্রীড়া প্রতিমন্ত্রী

ফেব্রুয়ারি ১৭, ২০২৬

মন্ত্রী হয়ে ক্রীড়াঙ্গন ঘিরে যেসব পরিকল্পনার কথা জানালেন আমিনুল

ফেব্রুয়ারি ১৭, ২০২৬

বুধবার সকালে স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ফেব্রুয়ারি ১৭, ২০২৬

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ ভেঙ্গে গেছে

ফেব্রুয়ারি ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT