চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এক মামলায় জামিন পেয়ে আরেক মামলায় কারাগারে ইমরান খান

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:০৫ অপরাহ্ন ৩০, আগস্ট ২০২৩
আন্তর্জাতিক
A A

দুর্নীতির মামলার সাজা স্থগিত করে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে গতকাল জামিনে মুক্তি দেয় পাকিস্তানের আদালত। কিন্তু এর পরপরই আরেকটি মামলায় গ্রেপ্তার করা হয় তাকে। রাষ্ট্রীয় গোপনীয়তা ফাঁসের জন্য এই মামলায় আরও ২ সপ্তাহ কারাগারে থাকতে হবে তাকে।

এনডিটিভি জানিয়েছে, আজ (৩০ আগস্ট) বুধবার সাইফার মামলার শুনানিতে সাবেক পাক প্রধানমন্ত্রী ইমরান খানকে আগামী ১৩ সেপ্টেম্বর পর্যন্ত কারা হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন পাকিস্তানের বিশেষ আদালতের বিচারক আবুল হাসনাত মুহাম্মদ জুলকারনাইন।

এছাড়াও আজ রাষ্ট্রীয় গোপনীয়তা ফাঁসের জন্য সাইফার মামলায় পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) প্রধান ইমরান খানের জামিনের আবেদন খারিজ করা হয়। বিশেষ আদালতের বিচারক আবুল জুলকারনাইন জামিনের আবেদন মঞ্জুর করলে তবেই তিনি মুক্তি পাবেন বলে জানিয়েছে জেল কর্তৃপক্ষ।

সাইফার মামলা কী?
২০২২ সালে প্রধানমন্ত্রীর পদ থেকে ইমরান খানকে সরিয়ে দেওয়ার পিছনে যুক্তরাষ্ট্রের হাত আছে বলে অভিযোগ করেন তিনি। অভিযোগের প্রমাণ দিতে গিয়ে তিনি একটি নথি প্রকাশ্যে আনেন এবং জনসম্মুখে তা প্রদর্শনও করেন। বলা হচ্ছে সেই নথিটি একটি রাষ্ট্রীয় গোপন নথি, যা প্রকাশ করা নিষিদ্ধ। বিষয়টি নিয়েই ইমরান খানের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। যদিও তার দাবি, তিনি যা দেখিয়েছিলেন তা সাইফার অর্থাৎ গোপন কিছু নয়।

Jui  Banner Campaign
ট্যাগ: ইমরান খানপাকিস্তানপাকিস্তান তেহরিক-ই-ইনসাফপিটিআই
শেয়ারTweetPin

সর্বশেষ

ডেকে ছবি তুলেছিলেন বেট্র লি, বিগ ব্যাশে আরও যেসব অভিজ্ঞতা রিশাদের

ফেব্রুয়ারি ৫, ২০২৬

পৈতৃক গ্রাম পরিদর্শন করলেন বিশ্বব্যাংক প্রেসিডেন্ট অজয় বাঙ্গা

ফেব্রুয়ারি ৫, ২০২৬

আর্সেনাল কোচদের ফুটবল ‘শিষ্টাচার’ লঙ্ঘন, অভিযোগ চেলসি কোচের

ফেব্রুয়ারি ৫, ২০২৬

৭০০ মেগাহার্জ স্পেকট্রাম পেল গ্রামীণফোন

ফেব্রুয়ারি ৫, ২০২৬

ভারতের সঙ্গে সম্পর্ক ‘থমকে আছে’: পররাষ্ট্র উপদেষ্টা

ফেব্রুয়ারি ৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT